এক্সপ্লোর

iPhone 14 And iPhone 14 Plus: আইফোন ১৪ কিনতে পারবেন ৬০ হাজার টাকারও কমে ! কোথায় পাবেন এত ছাড়? আর কী কী সুযোগ রয়েছে?

iPhone 14 Series Offers: ফ্লিপকার্টে আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্লাস- এই দুই ফোনের সমস্ত স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম লঞ্চের সময়ের থেকে অনেকটাই কমেছে। কী কী অফার রয়েছে বিস্তারিত দেখে নিন।

iPhone 14 And iPhone 14 Plus: আইফোন ১৪ সিরিজের (iPhone 14 Series) দুই মডেলের দাম কমেছে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে (Flipkart India)। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে অ্যাপেল সংস্থা আইফো ১৪ সিরিজ লঞ্চ করেছিল ভারতে। সেই সময় আইফোন ১৪- র (iPhone 14) দাম ছিল ৬৯,৯০০ টাকা। বর্তমানে আইফোন ১৪ সিরিজের এই বেস মডেলের সঙ্গে দাম কমেছে আইফোন ১৪ প্লাস (iPhone 14 Plus) মডেলেরও। ফ্লিপকার্ট নিজস্ব ছাড়ের পাশাপাশি নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ড এবং ইএমআই ট্রানজাকশনের উপরে অতিরিক্ত ছাড় দিচ্ছে। এছাড়াও রয়েছে এক্সচেঞ্জ অফার অর্থাৎ পুরো ফোনের পরিবর্তে নতুন মডেল কেনার সুযোগ এবং নো-কস্ট ইএমআই অপশন। আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্লাসের দাম কমেছে ফ্লিপকার্টে। এই দুই ফোনে অ্যাপেলের নিজস্ব এ১৫ বায়োনিক চিপ রয়েছে। 

আইফোন ১৫ সিরিজ লঞ্চের ৬ মাস পরে দাম কমল আইফোন ১৪ সিরিজের দুই মডেলের 

আইফোন ১৪- এই ফোনের ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এখন ফ্লিপকার্টে ধার্য হয়েছে ৫৬,৯৯৯ টাকা। লঞ্চের সময় আইফোনের এই মডেলের দাম ছিল ৬৯,৯৯০ টাকা। আইফোন ১৪- র ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম এখন ফ্লিপকার্টে ৬৯,৯৯৯ টাকা। আর ৫১২ জিবি স্টোরেজ মডেলের দাম ৮৬,৯৯৯ টাকা। যেসব ক্রেতা ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ড ব্যবহার করে আইফোন ১৪ কিনবেন তাঁদের জন্য ৫ শতাংশ ক্যাশব্যাক পাওয়ার সুযোগ থাকছে। রয়েছে ইএমআই- এর সুবিধা, মাসিক কিস্তির পরিমাণ ২০০৪ টাকা। এর পাশাপাশি এক্সচেঞ্জ অফারে ৫৫,৫০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন ক্রেতারা। 

আইফোন ১৪ প্লাস ফোনের ক্ষেত্রে কী কী অফার রয়েছে, দাম কতটা কমেছে, দেখে নিন 

বর্তমানে ফ্লিপকার্টে আইফোন ১৪ প্লাস মডেলের ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ৬৬,৯৯৯ টাকা ধার্য হয়েছে। এই ফোনের ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ৭৬,৯৯৯ টাকা। আর ৫১২ জিবি স্টোরেজ যুক্ত আইফোন ১৪ প্লাসের দাম এখন ফ্লিপকার্টে ৯৬,৯৯৯ টাকা ধার্য হয়েছে। যেসব ক্রেতারা আইফোন ১৪ প্লাস ফ্লিপকার্ট থেকে কেনার সময় আইসিআইসিআই ব্যাঙ্কের ডেবিট কার্ড, সিটি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড এবং ইএমআই ট্রানজাকশনের সাহায্য নেবেন, তাঁরা ২০০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। এর ফলে আইফোন ১৪ প্লাস মডেলের ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম আরও কমে হবে ৬৪,৯৯৯ টাকা। নো-কস্ট ইএমআই- এর ক্ষেত্রে মাসিক কিস্তি দিতে হবে ২৩৫৬ টাকা। আর এক্সচেঞ্জ অফারে ফোন কিনলে ৫৯ হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন ক্রেতারা। 

আরও পড়ুন- ভারতে হাজির পোকো সি৬১, রয়েছে এআই প্রযুক্তি যুক্ত ক্যামেরা, দাম কত? দেখে নিন বাকি ফিচারগুলি 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget