এক্সপ্লোর

Poco F4 5G: দুর্দান্ত ফিচার নিয়ে ভারতে হাজির পোকো এফ৪ ৫জি, দাম কত?

Poco F4 5G Launched in India: ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা, ৪৫০০ এমএএইচ ব্যাটারি এবং তিনটি র‍্যাম-স্টোরেজ কনফিগারেশনে ভারতে লঞ্চ হল পোকো এফ৪ ৫জি ফোন।

কলকাতা: পোকো এফ৪ ৫জি (Poco F4 Pro 5G) ফোন লঞ্চ হল ভারতে। পোকোর (Poco) এই নতুন ফোন মোট তিনটি র‍্যান ও স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে দেশে। বলা হচ্ছে, এই ফোন রেডমি কে৪০এস ফোনের রিব্র্যান্ডেড ভার্সান। আইকিউওও নিও ৬, মোটোরোলা এজ ৩০, স্যামসাং গ্যালাক্সি এ৫৩ ৫জি--- এই তিনটি ফোনের সঙ্গে ভারতের বাজারে জমিয়ে প্রতিযোগিতায় নামবে পোকো এফ৪ ৫জি। এই ফোনের বিভিন্ন স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এবং ফিচার ও স্পেসিফিকেশনগুলো দেখে নিন।

পোকো এফ৪ ৫জি ফোনের দাম

এই ফোনের ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ২৭,৯৯৯ টাকা। ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ২৯,৯৯৯ টাকা। আর ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৩,৯৯৯ টাকা। নেবুলা গ্রিন এবং নাইট ব্ল্যাক- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে পোকো এফ৪ ৫জি ফোন। আগামী ২৭ জুন থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। ফ্লিপকার্টের মাধ্যমে কিনতে পারবে আগ্রহীরা। প্রাথমিক ভাবে ক্রেতারা ১০০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। এসবিআই- এর কার্ডে ফোন কিনলে অতিরিক্ত ৩০০০ টাকা ছাড় পাওয়া যাবে।

পোকো এফ৪ ৫জি ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন

ডিসপ্লে এবং প্রসেসর- ডুয়াল সিমের (ন্যানো) স্লট রয়েছে এই ফোনে। তার সঙ্গে রয়েছে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস ই৪ অ্যামোলেড ডিসপ্লে। এই ফোনে একটি স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর রয়েছে।

ক্যামেরা- ট্রিপল রেয়ার ক্যামেরা সেটিংস রয়েছে এই ফোনে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার রয়েছে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।

ব্যাটারি এবং চার্জিং- ৪৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে পোকো এফ৪ ৫জি ফোনে। তার সঙ্গে রয়েছে ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার। ফোনের ওজন ১৯৫ গ্রাম। উল্লেখ্য বিষয় এই ফোনে মাইক্রো এসডি কার্ডের সাহায্যে স্টোরেজের পরিমাণ বাড়ানো সম্ভব নয়।

আরও পড়ুন- ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নয়া ফোন, কম দামে দুরন্ত ফিচার

সেরা শিরোনাম

Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget