এক্সপ্লোর

Samsung Galaxy F13: ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নয়া ফোন, কম দামে দুরন্ত ফিচার

Samsung Galaxy Smartphone: আগামী ২৯ জুন থেকে ভারতে স্যামসাং গ্যালাক্সি এফ১৩ ফোনের বিক্রি শুরু হবে। ফ্লিপকার্ট থেকে এই ফোন কিনতে পারবেন আগ্রহীরা।

Samsung Galaxy F13: স্যামসাং গ্যালাক্সি এফ সিরিজের (Samsung Galaxy F Series) নতুন স্মার্টফোন লঞ্চ হয়েছে ভারতে। এবার লঞ্চ হল স্যামসাং গ্যালাক্সি এফ১৩ (Samsung galaxy F13)। সাধারণত স্যামসাং গ্যালাক্সি ফোনের (Samsung Galaxy Smartphone) দাম বেশি হয় বলেই ধারণা রয়েছে আমজনতার। তবে দক্ষিণ কোরিয়ার সংস্থা স্যামসাংয়ের এই নতুন ফোনের দাম আকাশছোঁয়া নয়। স্যামসাং গ্যালাক্সি এফ১৩ ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১১,৯৯৯ টাকা। এই ফোনেরই ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১২,৯৯৯ টাকা।

নাইটস্কাই গ্রিন, সানরাইজ কপার এবং ওয়াটারফল ব্লু--- এই তিন রঙে ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এফ১৩ ফোন (Samsung Galaxy F13)। আগামী ২৯ জুন থেকে ভারতে এই ফোনের বিক্রি শুরু হবে। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট (Flipkart), স্যামসাংয়ের অফিশিয়াল ওয়েবসাইট এবং নির্দিষ্ট কিছু রিটেল স্টোর থেকে এই ফোন কিনতে পারবেন আগ্রহীরা। এইচডিএফসি ব্যাঙ্কের (HDFC Bank) কার্ড দিয়ে ফোন কিনলে ক্রেতারা ১০০০ টাকা ইন্সট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট পাবেন।  

স্যামসাং গ্যালাক্সি এফ১৩ ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন

১। এই ফোনের ডুয়াল সিমের (ন্যানো) স্লট রয়েছে। এছাড়াও রয়েছে অ্যান্ড্রয়েড ১২-র সাপোর্ট।

২। স্যামসাং গ্যালাক্সি এফ১৩ ফোনে ৬.৬ ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে।

৩। এই ফোনে একটি Exynos 850 প্রসেসর রয়েছে। তাঁর সঙ্গে যুক্ত রয়েছে ৪ জিবি র‍্যাম। এছাড়াও এই ফোনে একটি র‍্যাম প্লাস ফিচার রয়েছে। এর সাহায্যে ভার্চুয়াল ভাবে ফোনের ইন্টারনাল স্টোরেজ (যা অব্যবহৃত) ব্যবহার করে ফোনের র‍্যামের পরিমাণ বাড়ানো সম্ভব হবে।

৪। স্যামসাং গ্যালাক্সি এফ সিরিজের নতুন ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। সেখানে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, একটি ৫ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর রয়েছে। এর পাশাপাশি ফোনের ডিসপ্লের উপর রয়েছে একটি ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।

৫। এই ফোনের ইনবিল্ট স্টোরেজের পরিমাণ ১২৮ জিবি। তবে মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এই স্টোরেজের পরিমাণ ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।

৬। স্যামসাং গ্যালাক্সি এফ১৩ ফোনে একটি ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। ফোনের ওজন ২০৭ গ্রাম।

আরও পড়ুন- বিরক্ত করছে স্প্যাম কল ? এই উপায়ে সনাক্ত করে বন্ধ করুন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget