এক্সপ্লোর

Xiaomi Book S: শাওমির প্রথম 'টু-ইন-ওয়ান' ল্যাপটপ, কী কী ফিচার থাকছে?

Xiaomi Convertible Laptop: শাওমি সংস্থার দাবি, স্লিম এবং স্লিক ডিজাইন ও কনভার্টিবল ফিচার থাকার শাওমি বুক এস ইউজারদের নজর কেড়ে নেবে অনায়াসেই।

কলকাতা: কনভার্টিবল ল্যাপটপের (Convertible Laptop) দুনিয়ায় পা রাখল টেক জায়ান্ট শাওমি (Xiaomi)। সম্প্রতি লঞ্চ হল তাঁদের নতুন ল্যাপটপ শাওমি বুক এস (Xiaomi Book S)। বলা হচ্ছে, মাইক্রোসফটের সারফেস প্রো এক্স মডেলের সঙ্গে জোরদার পাল্লা দেবে শাওমির এই নতুন ল্যাপটপ। তবে শুধু শাওমি বুক এস নয়, নতুন এমআই ব্যান্ড ৭- এই ফিটনেস ব্যান্ডও লঞ্চ করেছে শাওমি সংস্থা। তাঁদের দাবি, স্লিম এবং স্লিক ডিজাইন ও কনভার্টিবল ফিচার থাকার শাওমি বুক এস ইউজারদের নজর কেড়ে নেবে অনায়াসেই। কোয়ালকমের প্রসেসর রয়েছে শাওমির এই নতুন টু-ইন-ওয়ান ল্যাপটপে। এছাড়াও রয়েছে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের সাপোর্ট এবং শক্তিশালী ব্যাটারি যেখানে দীর্ঘক্ষণ চার্জ থাকবে।

কনভার্টিবল ল্যাপটপ- এই ধরনের ল্যাপটপ একটি ট্যাব হিসেবেও ব্যবহার করা হয়েছে। একে টু-ইন-ওয়ান ল্যাপটপও বলা হয়। কনভার্টিবল ল্যাপটপের ক্ষেত্রে স্ক্রিন সবদিকে ঘোরানো সম্ভব হয়। তবে ট্যাব হিসেবে ব্যবহার করলেও এর ওজন অন্যান্য ট্যাবের থেকে কিছুটা বেশিই হয়।

শাওমি বুক এস কনভার্টিবল ল্যাপটপের বিভিন্ন ফিচার

১। চিনের সংস্থা শাওমির প্রথম কনভার্টিবল ল্যাপটপে রয়েছে ম্যাগনেটিক কি-বোর্ড। আলাদা করেও এই কিবোর্ড কেনা সম্ভব।

২। শাওমি বুক এস টু-ইন-ওয়ান ল্যাপটপে শাওমি স্মার্ট পেনের সাপোর্ট রয়েছে।

৩। এই ল্যাপটপে রয়েছে একটি ১২.৩৫ ইঞ্চির WQHD+ IPS ডিসপ্লে। তার উপর সুরক্ষার খাতিরে রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ৩- এর কোটিং।  

৪। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮সিএক্স জেন ২ প্রসেসর রয়েছে এই ল্যাপটপে। তার সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ।

৫। শাওমি এস বুক ল্যাপটপে রয়েছে ১৩ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর এবং একটি ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।

৬। এছাড়াও থাকছে ডুয়াল স্পিকার। এই ল্যাপটপে ব্লুটুথ ৫.১ সাপোর্ট রয়েছে। আর রয়েছে ৬৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়াও এই কনভার্টিবল ল্যাপটপের ব্যাটারিতে একবার চার্জ দিলে ১৩.৪ ঘণ্টা চার্জ থাকবে বলে দাবি করেছে সংস্থা।  

আরও পড়ুন- বিক্রির অপেক্ষায় স্যামসাংয়ের ৫ কোটি ডিভাইস, কেন?

সেরা শিরোনাম

Tecno Smartphones: ২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget