এক্সপ্লোর

Google Maps: ঘরে বসেই বুক করা যাবে মেট্রোর টিকিট ! নতুন কী ফিচার্স এল গুগল ম্যাপে ?

Google Maps Ticket Booking Features: চেন্নাই এবং কোচির যাত্রীদের এখন পর্যন্ত মেট্রো স্টেশনে গিয়েই ট্রেনের টিকিট কাটতে হত। এবার ঘরে বসেই এই সুবিধে পাবেন তারা। গুগল ম্যাপের সাহায্যে কাটা যাবে টিকিট।

Metro Ticket Booking:  ভারতীয়দের জন্য এক নয় একাধিক নতুন ফিচার্স নিয়ে এসেছে গুগল ম্যাপস। তবে এর মধ্যে সবথেকে সুবিধে দেবে একটি অন্যতম ফিচার্স। নিত্য মেট্রো রেলের যাত্রীদের জন্য এটা একটা বড় সুযোগ। এবার গুগল ম্যাপেই (Google Maps) কাটা যাবে মেট্রো রেলের টিকিট। তবে সব রাজ্যে এই সুবিধে পাওয়া যাবে না। কোচি এবং চেন্নাইয়ের জন্যই কেবল এই সুবিধে চালু করেছে গুগল ম্যাপস। এই দুই এলাকার মেট্রো যাত্রীদের জন্য নতুন সুযোগ। ঘরে বসেই বুক করা যাবে মেট্রোর টিকিট (Metro Ticket Booking)। এতে আর লাইন দিয়ে টোকেনের জন্য দাঁড়াতে হবে না। স্মার্টকার্ড না থাকলে সময় নষ্ট হওয়ার আর সুযোগ থাকল না। তবে ধীরে ধীরে অন্যান্য শহরেও এই সুবিধে পাবেন কিনা নাগরিকরা, তা নিয়ে আশা বাড়ছে।

নয়া পদ্ধতিতে পাবেন মেট্রোর টিকিট

চেন্নাই এবং কোচির যাত্রীদের এখন পর্যন্ত মেট্রো স্টেশনে গিয়েই ট্রেনের টিকিট কাটতে হত। এবার ঘরে বসেই এই সুবিধে পাবেন তারা। গুগল ম্যাপের সাহায্যে নিরাপদে এবং কম সময়ে যাত্রা করার বড় সুযোগ। গুগল ম্যাপের সাহায্যে মেট্রোর টিকিট কাটা যাবে ঘরে বসেই। দিল্লি মেট্রোর জন্য পেটিএম যে সুবিধে দেয় টিকিট কাটার, ঠিক একই সুবিধে নিয়ে এল গুগল ম্যাপস। এর ফলে দীর্ঘ লাইন দিয়ে যে টিকিট কাটতে হচ্ছিল যাত্রীদের, সেই সময় অনেকটাই বেঁচে যাবে।

এই সুবিধে দেওয়ার জন্য গুগল ম্যাপ মূলত ONDC (Open Network for Digital Commerce) এবং Namma Yatri App-এর সঙ্গে যৌথভাবে কাজ শুরু করেছে। মূলত Namma Yatri App-এর মাধ্যমেই কাটা যাবে মেট্রোর টিকিট। এই সুবিধে ইনস্টল করেছে গুগল ম্যাপস।

কীভাবে গুগল ম্যাপে পাবেন টিকিট

প্রথমে আপনাকে গুগল ম্যাপস অ্যাপটা খুলতে হবে।

এরপরে আপনাকে কোন শহরের মেট্রোর টিকিট কাটবেন, সেই বিকল্প বেছে নিতে হবে।

এরপরে একটা নতুন বিকল্প আসবে টিকিট বুকিংয়ের, এটা বেছে নিতে হবে।

এরপরে আপনার যাত্রাপথের বিবরণ সম্পূর্ণ উল্লেখ করতে হবে, কোন স্টেশন থেকে কোন স্টেশনে যাবেন এবং কতজন যাত্রী আছেন, তা উল্লেখ করতে হবে।

টাকা দিতে হবে ইউপিআই বা ডেবিট ক্রেডিট কার্ডের মাধ্যমে।

এরপরে মেট্রোর একটি ই-টিকিট আপনি পেয়ে যাবেন এবং নির্বিঘ্নে মেট্রোয় চড়ে গন্তব্যে পৌঁছাতে পারবেন।

আরও পড়ুন: Cyber Scam: ৬০ লাখ লুট করে মেসেজে 'সরি' লিখল জালিয়াতরা, মাথায় হাত মহিলার

সেরা শিরোনাম

Smartphones Under Rs 20000: ২০ হাজারের কমে ভারতের বাজারে নতুন ফোন HMD Vibe 2 Pro 5G, কী কী ফিচার পাবেন ? জানুন কেনার আগেই
২০ হাজারের কমে ভারতের বাজারে নতুন ফোন HMD Vibe 2 Pro 5G, কী কী ফিচার পাবেন ? জানুন কেনার আগেই
Social Media Regulation: ১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
Smartphones Under Rs 20,000 : ২০ হাজার টাকার কম দামে ভারতে হাজির Mivi- র প্রথম ফোন, লঞ্চ হয়েছে Mivi One 5G, দাম কত ?
২০ হাজার টাকার কম দামে ভারতে হাজির Mivi- র প্রথম ফোন, লঞ্চ হয়েছে Mivi One 5G, দাম কত ?
Best Headphone: সাউন্ড সুন্দর, কানে দিলে কষ্টও হয় না, গান শোনা বা সিনেমা দেখার জন্য সেরা হেডফোন কোনগুলো?
সাউন্ড সুন্দর, কানে দিলে কষ্টও হয় না, গান শোনা বা সিনেমা দেখার জন্য সেরা হেডফোন কোনগুলো?

ভিডিও

Rosevalley News | রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরতে চূড়ান্ত সময় বেঁধে দিল হাইকোর্ট
Indranil Sen | UNESCO-র নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীল সেনকে তলব ED-র
Fire in Duranta Express : মুম্বইয়ের CSMT ইয়ার্ডে Duronto Express-এ 'আগুন আতঙ্ক'
Arabian Sea Guard News : ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর কাছে নৌযানে মিলল মাদক | ABP Ananda
BJP Meeting | SIR-এ ভোট চুরির অভিযোগের পাল্টা রণকৌশল বৈঠকে Nitin Nabin, Amit Shah, JP Nadda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget