এক্সপ্লোর

Google Pixel 8a: আইফোন ১৬-র থেকেও উন্নত ডিসপ্লে থাকতে পারে গুগল পিক্সেল ৮এ ফোনে, লঞ্চের আগে কী কী জানা গেল?

Google Pixel 8a Display: গুগল পিক্সেল ৭এ মডেলের থেকে অনেক উন্নত ডিসপ্লে পিক্সেল ৮এ ফোনে থাকবে বলে মনে করা হচ্ছে। 

Google Pixel 8a: গুগল পিক্সেল ৮এ (Google Pixel 8a) ফোন লঞ্চ হতে চলেছে চলতি বছর। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোনের ডিসপ্লে (Display Specifications) সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। প্রযুক্তি বিশেষজ্ঞদের অনেকেই বলছেন গুগল পিক্সেল ৮এ ফোনে আইফোন ১৬- র থেকেও নাকি ভাল ডিসপ্লে থাকবে। প্রসঙ্গত উল্লেখ্য, শোনা গিয়েছে গুগল পিক্সেল ৮এ ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে থাকতে পারে। গুগল পিক্সেল ৮এ একটি মাঝারি দামের ফোন হতে চলেছে। এতদিন পর্যন্ত এইসব ফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকতে দেখা গিয়েছে। এবার মাঝারি রেঞ্জের ফোনে ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ পর্যন্ত হতে পারে বলে শোনা গিয়েছে। গুগল পিক্সেল ৭এ মডেলের থেকে অনেক উন্নত ডিসপ্লে পিক্সেল ৮এ ফোনে থাকবে বলে মনে করা হচ্ছে। 

আইফোন ১৬ মডেলে কী ধরনের ডিসপ্লে থাকতে পারে বলে শোনা গিয়েছে

এক্ষেত্রে Super Retina XDR OLED ডিসপ্লে থাকার কথা রয়েছে যার রিফ্রেশ রেট ৬০ হার্টজ হতে পারে। এছাড়াও থাকতে পারে DisplayPort পোর্টের সাপোর্ট যা পাওয়া যাবে ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে। 

গুগল পিক্সেল ৮এ ফোন সম্পর্কে এতদিনে আর কী কী শোনা গিয়েছে

  • শোনা গিয়েছে, গতবছর লঞ্চ হওয়া পিক্সেল ৮ ফোনের মতো একই ধরনের ক্যামেরা ফিচার থাকতে চলেছে গুগল পিক্সেল ৮এ ফোনে। 
  • গুগল পিক্সেল ৮এ মডেলের ক্ষেত্রে রাউন্ডেড কর্নার থাকতে পারে। অর্থাৎ ফোনের সাইডের কোণের অংশগুলি শার্প এজ বা তীক্ষ্ণ হবে না। 
  • এছাড়াও গুগল পিক্সেল ৮এ ফোনে Tensor G3 চিপসেট থাকতে পারে। এই ফোনে ৬.১ ইঞ্চির ডিসপ্লে থাকার কথা রয়েছে। একই ডিসপ্লে ছিল পিক্সেল ৭এ ফোনে। 

Google I/O 2024

গুগল কর্তৃপক্ষ তাদের পরবর্তী I/O developer conference- এর আয়োজন করতে চলেছে আগামী ১৪ মে। গুগলের এই বার্ষিক ইভেন্টে একগুচ্ছ নতুন বিষয় লঞ্চ করতে চলেছে টেক জায়ান্ট। আসতে চলেছে গুগলের নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ভার্সান। এছাড়াও অ্যান্ড্রয়েড ১৫ (Android 15) অপারেটিং সফটওয়্যারও এই I/O developer conference- এই গুগল লঞ্চ করবে বলে শোনা গিয়েছে। গুগলের সমস্ত অফিশিয়াল চ্যানেলে আসন্ন I/O developer conference- এর লাইভ স্ট্রিম চালানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গুগল ক্রোমের পাশপাশি জিমেল, গুগল ফটো এবং আরও অনেক কিছুর ক্ষেত্রে নতুন ফিচার লঞ্চ করা হবে গুগলের আসন্ন বার্ষিক ইভেন্টে। নতুন হার্ডওয়্যারও লঞ্চ করা হবে বলে খবর। এছাড়াও গুগল পিক্সেল ৮এ লঞ্চ হবে বলেও শোনা গিয়েছে বিভিন্ন সূত্রে। গুগলের I/O developer conference হতে চলেছে আগামী ১৪ মে।

আরও পড়ূন- স্টেটাসে শেয়ার করা যাবে ৩০ সেকেন্ডের বেশি মেয়াদের ভিডিও, হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget