এক্সপ্লোর

Pixel car Crash Detection Feature: গাড়ি দুর্ঘটনার কবলে পড়লে জানিয়ে দেবে গুগল পিক্সেল ফোন, ভারতে চালু নতুন পরিষেবা

Google Pixel Phone: নির্দিষ্ট কিছু পিক্সেল ফোনে গুগলের তরফে এই ফিচার আগে থেকেই ইনস্টল করা থাকবে। যদি আপনার গাড়ি দুর্ঘটনায় পড়ে তাহলে প্রাথমিক সাহায্যটুকু পাওয়া যাবে এই ফিচারের সাহায্যে।

Pixel car Crash Detection Feature: গাড়ি দুর্ঘটনা (Car Crash) হলে ফোনের মাধ্যমে পৌঁছে যাবে বার্তা। বড় বিপদ এড়াতে পারবেন প্রযুক্তির সাহায্যে। গুগল পিক্সেলের (Google Pixel Phone) ফোনে রয়েছে এমনই আধুনিক ও উন্নত পরিষেবা। এবার তা চালু হয়েছে ভারতে। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৯ সালে গুগল এই কার ক্র্যাশ ডিটেকশন (Car Crash Detection Feature) ফিচারের ঘোষণা করেছি। তবে প্রাথমিক ভাবে এই ফিচারের পরিষেবা সীমিত ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে। তবে এবার ভারতে চালু হয়েছে এই পরিষেবা। ভারতের পাশাপাশি অস্ট্রিয়া, বেলজিয়াম, পর্তুগাল এবং সুইৎজারল্যান্ডের বাসিন্দারাও পাবেন গুগল পিক্সেল ফোনের এই বিশেষ ফিচারের সুবিধা। 

কোন কোন গুগল পিক্সেল ফোনে কার ক্র্যাশ ডিটেকশন ফিচার কাজ করবে, দেখে নেওয়া যাক তালিকা

ভারতের ইউজারদের জন্য এই ফিচারের সুবিধা পাওয়া যাবে পিক্সেল ৪এ, পিক্সেল ৬এ, পিক্সেল ৭, পিক্সেল ৭ প্রো, পিক্সেল ৭এ, পিক্সেল ৮ এবং পিক্সলে ৮ প্রো- এই ফোনগুলিতে। আপাতত ভারতীয়রা এই ফিচারের সুবিধা পাবেন ইংরেজিতে। হিন্দিতে এখনও গুগলের এই ফিচারের পরিষেবা চালু হয়নি। ইংরেজি-সহ মোট ১১টি ভাষায় এই ফিচারের সুবিধা পাওয়া যাবে। আর বিশ্বের নিরিখে উল্লিখিত ফোনগুলি ছাড়াও গুগল ৪এ এবং পরবর্তী সমস্ত মডেলে এই কার ক্র্যাশ ডিটেকশন ফিচার কাজ করবে। ইংরেজি ছাড়াও এই ফিচারের পরিষেবা চালু হয়েছে ডাচ, ইটালিয়ান, জাপানিজ, ড্যানিশ এবং আরও কিছু ভাষায়। 

পিক্সেল কার ক্র্যাশ ডিটেকশন ফিচার আসলে কী

নির্দিষ্ট কিছু পিক্সেল ফোনে গুগলের তরফে এই ফিচার আগে থেকেই ইনস্টল করা থাকবে। যদি আপনার গাড়ি দুর্ঘটনায় পড়ে তাহলে প্রাথমিক সাহায্যটুকু পাওয়া যাবে এই ফিচারের সাহায্যে। এই ফিচার সঠিকভাবে তখনই কাজ করতে পারবে যখন আপনার ডিভাইসে লোকেশন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, মাইক্রোফোন পারমিশন এইসব ফিচার চালু বা এনাবেল থাকবে। এছাড়াও সঠিকভাবে যেন সিম কাজ করে সেটাও দেখে নেওয়া প্রয়োজ। কার ক্র্যাশ বিষয়টি ডিটেক্ট করার জন্য গুগলের এই সেফটি ফিচার accelerometer, location, microphones - এইসব ব্যবহার করবে। 

যদি কোনও কার ক্র্যাশ অর্থাৎ দুর্ঘটনা ডিটেক্ট হয়, ফিচারে ধরা পড়ে তাহলে আপনার পিক্সেল ফোন থেকে সরাসরি স্থানীয় এমার্জেন্সি নম্বরে (যেখানে ইউজার রয়েছেন) ফোন চলে যাবে। ভারতের ক্ষেত্রে এই নম্বর ১১২। একবার ফোন গেলে দেখা যাবে ফোনে 'আই অ্যাম ওকে' অপশন দেখতে পাবেন। যদি ভুয়ো ঘটনা হয় তাহলে এমার্জেন্সি ডায়াল বন্ধ করার জন্য ৬০ সেকেন্ড পাওয়া যাবে। আর যদি আপনি 'আই অ্যাম ওকে' অপশনে ক্লিক করেন তাহলে 'নো ক্র্যাশ', 'মাইনর ক্র্যাশ, 'কল ১১২' - এই তিনটি অপশন আসবে আপনার সামনে, পরিস্থিতি অনুসারে বেছে নিতে পারবেন যেকোনও একটা। যদি এমার্জেন্সি ডায়াল করে থাকেন তাহলে স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবা, দমকল কিংবা পুলিশ- কোন সাহায্য আপনার প্রয়োজন সে ব্যাপারেও জিজ্ঞেস করা হবে। যদি আপনার কারও সঙ্গে কথা বলার অবস্থা না থাকে তাহলে এমার্জেন্সি ডায়ালের সঙ্গে এইসব prompts পাবেন আপনি, সেখান থেকে বেছে নিতে হবে। 

এই ফিচার এনাবেল থাকলে এবং যদি কার ক্র্যাশ হয়, আর অন্য কারও কাছে আপনার ফোন থাকে তাহলে আপনার ফোনের লক স্ক্রিনে মেসজে এবং এমার্জেন্সি ডিটেলস দেখতে পাবেন ওই দ্বিতীয় ব্যক্তিও। পার্সোনাল সেফটি অ্যাপের এই ফিচার ডিসেবল অর্থাৎ বন্ধ করে রাখার সুবিধাও থাকবে আপনার হাতে। অনেক দেশেই ভুয়ো এমার্জেন্সি ডায়াল নিয়ে বেশ কড়াকড়ি রয়েছে। তাই এই ফিচার ব্যবহারের ক্ষেত্রে একটু বাড়তি সতর্কতা নেওয়াই ভাল। যদি কোনওভাবে এমার্জেন্সি কল চলেও যায় তাহলে ৬০ সেকেন্ডের মধ্যে বন্ধ করে দিন।  

কীভাবে পিক্সেল কার ক্র্যাশ ডিটেকশন ফিচার চালু করবেন

এর জন্য আপনাকে পিক্সেল ফোনের পার্সোনাল সেফটি অ্যাপে যেতে হবে। এখানে ফিচার্স অপশনে ট্যাপ করে স্ক্রল ডাউন করলে দেখতে পাবে কার ক্র্যাশ ডিটেকশন অপশন। ডিফল্ট হিসেবে এই ফিচার ডিসেবল থাকবে। আপনি এটা এনাবেল করলে ফিচার সেট আপের জন্য ডিভাইস আপনার কাছে লোকেশন, মাইক্রোফোন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি এসব অ্যাকসেস পাওয়ার জন্য অনুমতি চাইবে। এইসব অনুমতি পেয়ে গেলেই চালু বা অন হয়ে যাবে ফিচার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Airtel Recharge Plan : এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
Flipkart Freedom Sale: ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
Battery Management System: দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget