এক্সপ্লোর

Google Meet: একাধিক মাধ্যমে চালু হতে চলেছে গুগল মিট, সুবিধা পাওয়া যাবে জুম-এও

Google: জুম রুম এবং গুগল মিট- দুই ডিভাইসের সাহায্যেই গুগল মিটের মিটিংগুলোয় যুক্ত হতে পারবেন ইউজাররা।

Google Meet: গুগল মিট বর্তমানে বিশ্বের প্রায় সব দেশেই দারুণ ভাবে জনপ্রিয়। সম্প্রতি গুগল (Google) কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে তারা তাদের ‘মিট’ (Google Meet) অ্যাপ্লিকেশন এবার একাধিক মাধ্যমে চালাবে। সেই তালিকায় রয়েছে ‘জুম’-ও (Zoom)। অর্থাৎ এবার জুম মাধ্যমেও গুগল মিট চালানো হবে। চলতি বছরের শেষের দিকে এই নতুন ফিচার চালু হবে বলে শোনা গিয়েছে। জুম রুম এবং গুগল মিট- দুই ডিভাইসের সাহায্যেই গুগল মিটের মিটিংগুলোয় যুক্ত হতে পারবেন ইউজাররা। গুগলের তরফে একটি ব্লগপোস্টে জানানো হয়েছে জুম রুমের ক্যালেন্ডার অথবা গুগল মিট ডিভাইস কিংবা মিটিং কোড লিখে গুগল মিটে যুক্ত হতে পারবেন ইউজাররা।

Chrome OS অর্থাৎ ক্রোম অপারেটিং সিস্টেম ভিত্তিক যে সমস্ত গুগল মিট সাপোর্ট করা ডিভাইস রয়েছে সেখানে Zoom interop উপলব্ধ হবে। এর পাশাপাশি অন্যান্য সাপোর্ট ফিচারও যুক্ত হবে পরে। সমস্ত প্ল্যাটফর্মে জুম রুম- এর ক্ষেত্রে Google Meet interop এনাবেল বা চালু করে দেওয়া হবে। রেজিস্টার হওয়া ডিভাইসের ক্ষেত্রে Interop পরিচালনা করা হবে। বিশ্বাসযোগ্য ডিভাইস থেকে ইউজাররা ক্রস-প্ল্যাটফর্ম কলে যুক্ত হতে পারবেন কোনও বাধা বিপত্তি ছাড়াই। এই গোটা বিষয়টি অ্যাডমিনিস্ট্রেটরদের নজরে থাকবে।

কোভিডের সময়কালে এবং তার পরেও বিভিন্ন কর্মক্ষেত্রে কিংবা পড়াশোনার ক্ষেত্রে ওতোপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে গুগল মিট। অফিসের মিটিং হোক বা অনলাইন ক্লাস- গুগল মিট অনেকের কাছেই অন্যতম ভরসা। তবে হয়তো সবসময় সকলকে একসঙ্গে গুগল মিট মাধ্যমে যুক্ত করা যায় না। তাই ইউজারদের জন্য সুবিধাজনক ব্যবস্থা করার উদ্যোগেই একাধিক মাধ্যমে বিশেষ করে জুম- এর মধ্যেও গুগল মিটের মিটিং চালানোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

প্রাথমিক পর্যায়ে গুগল কর্তৃপক্ষ তাদের এই ‘মিট’ পরিষেবা দেবে অ্যান্ড্রয়েড ভিত্তিক অ্যাপ্লায়েন্সে। এক্ষেত্রে Poly এবং Logitech- এর ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে। যেসব ইউজারদের কাছে ইতিমধ্যেই অ্যান্ড্রয়েড ভিত্তিক Poly বা Logitech ডিভাইস রয়েছে তাঁরা এই সুবিধা পাবেন।  

গুগল মিট- টেক জায়ান্ট গুগলের এই অ্যাপের সঙ্গে বর্তমানে প্রায় সকলেই পরিচিত। যাঁরা গুগলের এই মিট অ্যাপ সম্পর্কে আগে কিছু জানতেন না, করোনাকাল এবং তার পরবর্তী পর্যায়ে সকলেই এই অ্যাপের সম্পর্কে জেনে গিয়েছেন। কারণ লকডাউনের সময় অফিস-মিটিংগুলোর অন্যতম মাধ্যম ছিল এই গুগল মিট। বর্তমানে করোনার প্রকোপ অনেকটাই কমলেও গুগল মিট এখন আমাদের দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে গিয়েছে। এই গুগল মিট অ্যাপেই যুক্ত হয়েছে নতুন একটি ফিচার। এই নতুন ফিচারের সাহায্যে গুগল মিট ব্যবহারকারীরা তাঁদের মিটিং ইউটিউবে লাইভস্ট্রিম করতে পারবেন।

আরও পড়ুন- আরও পরিণত হচ্ছে ট্যুইটার, নতুন করে পছন্দের ভার্সান বেছে নেওয়ার সুযোগ পাবেন ইউজাররা

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget