এক্সপ্লোর

Google Vlogger: বদলে যাবে ভ্লগিংয়ের কায়দা ? কী কী চমক থাকছে গুগল ভ্লগারে ?

Google Vlogger All Features: ভ্লগিংয়ের কায়দা কি বদলে যাবে এবার ? গুগলের তরফে লঞ্চ করা হয়েছে গুগল ভ্লগার। যাতে রয়েছে নানা চমক।

কলকাতা: কৃত্রিম বুদ্ধিমত্তার জেরে অনেকটাই পাল্টে গিয়েছে আধুনিক বিশ্ব। এবার ভোর বদলে যেতে পারে মানুষেরও। গুগলের নতুন ফিচার অন্তত তেমনই সুবিধা নিয়ে আসছে এবার। নিজের অবতার তৈরির পাশাপাশি সেটিকে অঙ্গুলিহেলনে চালানো যাবে বলে জানিয়েছে এই টেক জায়ান্ট। যার ফলে অনায়াসে একজনের প্রক্সি দিতে পারবে ওই অবতার। 

অবতার ধারণা নতুন নয় যদিও

এর আগে হোয়াটসঅ্যাপ, ফেসবুকে অবতার ক্রিয়েট বা তৈরি করা যেত। সেটি হুবহু একজনের মুখের সঙ্গে না মিললেও আকার আকৃতি ও স্টাইলে মিলে যেত। তডে এবার গুগল যে অবতার তৈরি করবে তা অনেকটাই আলাদা হতে চলেছে‌। কারণ অত্যাধুনিক কৃত্রগম বুদ্ধিমত্তার সাহায্য নিয়ে এই অবতার বানানো হবে। যার ফলে একজনের মতো আবিকল দেখতে তৈরি হবে ওই অবতার‌। 

মুখ দেখেই থ্রিডি অবতার

একজনের মুখ দেখেই থ্রিডি অবতার তৈরি করে দিতে পারবে গুগলের এই নয়া ফিচার। নিজের ছবি দিতে হবে এর জন্য শুধু। তাই দেখেই অবিকল একটি মডেল গড়ে দেবে গুগল‌। সেটির হেয়ার স্টাইল থেকে পোশাক পরিচ্ছদ সবই ঠিক করে নেওয়া যাবে। অর্থাৎ মুখের অবিকল চেহারা চলে আসার পর বাকিটা নিজের মনমতো সাজিয়ে গুছিয়ে নেওয়া যাবে। তবে এতেই চমকের শেষ নয়। কারণ গুগল ভ্লগার আরও বেশ কিছু কাজ করতে সক্ষম।

গুগল ভ্লগারের আসল চমক

গুগল ভ্লগারের আসল চমক এর চলাফেরায়। অর্থাৎ এই থ্রিডি মডেলটিকে চলাফেরা করানো যাবে। এর জন্য একজনকে শুদু মুখে নির্দেশ দিতে হবে। নির্দেশ পেলেই সেই মতো কাজ করে দেখাবে ওই মডেলটি। 

ভিডিয়োতে ব্যবহার 

গুগল ভ্লগার নামকরণের পিছনেই রয়েছে ভিডিয়োর উদ্দেশ্য। অর্থাৎ এটি দিয়ে চাইলে ভিডিয়ো বানানো সম্ভব। মডেলটিকে অনায়াসে সাধারণ আর পাঁচটা মানুষের মতো করেই ভিডিয়োতে দেখাতে পারবেন তার মালিক। যা ভিডিয়ো তৈরির গোটা প্রক্রিয়াকে আরও সুবিধাজনক ও লাভদায়ক করে তুলতে পারে। বেশ কিছু ব্লগারের মতে, গুগল ভ্লগারের এই সুবিধা আদতে গোটা মানচিত্রই পাল্টে দিতে সক্ষম। যেভাবে ভিডিয়োগ্রাফি, রিল, ভ্লগিং করা হয়, তার পুরো প্রক্রিয়াতেই বদল আসতে পারে এর জেরে। তবে ঠিক কীভাবে তা ঘটতে চলেছে তা সময় বলবে।

আরও পড়ুন -Facebook Update: ফেসবুক মেসেঞ্জারেও এডিট ফিচার; ক'বার, কীভাবে, কতক্ষণ শোধরানো যাবে মেসেজ ?

সেরা শিরোনাম

গান, কল এবং দৈনন্দিন ব্যবহারের জন্য সেরা ৪টি TWS ইয়ারবাড— কোন আপনার জন্য সেরা?
গান, কল এবং দৈনন্দিন ব্যবহারের জন্য সেরা ৪টি TWS ইয়ারবাড— কোন আপনার জন্য সেরা?
boAt Soundbars : বোটের রয়েছে সেরা ৩টি ডুয়াল সাবউফার সাউন্ডবার, এখানে রইল বৈশিষ্ট্য়, দাম আরও অনেক কিছু
বোটের রয়েছে সেরা ৩টি ডুয়াল সাবউফার সাউন্ডবার, এখানে রইল বৈশিষ্ট্য়, দাম আরও অনেক কিছু
'80 Photo Trend: ট্রেন্ডে ৮০- র দশকের রেট্রো লুক, কীভাবে বানাবেন আপনার ছবি, কী কী প্রম্পট দেবেন ChatGPT- কে?
ট্রেন্ডে ৮০- র দশকের রেট্রো লুক, কীভাবে বানাবেন আপনার ছবি, কী কী প্রম্পট দেবেন ChatGPT- কে?
iPhone Duo Foldable: অবশেষে স্বপ্নপূরণ, লঞ্চ হল অ্যাপলের প্রথম ফোল্ডেবল ফোন, কত দাম? কেমন হল নতুন আইফোন ডুও?
অবশেষে স্বপ্নপূরণ, লঞ্চ হল অ্যাপলের প্রথম ফোল্ডেবল ফোন, কত দাম? কেমন হল নতুন আইফোন ডুও?

ভিডিও

Fake Doctors: ভুয়ো ডাক্তার মামলায় বিধাননগর দক্ষিণ থানায় ৪টি ধারায় FIR
Kanchanjungha Express: চলন্ত আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আচমকা ধোঁয়া! যাত্রীদের মধ্যে আতঙ্ক
BJP Government | আরও বেশি সংখ্যক কর্মীকে EPFO-র আওতায় আনতে বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার
Kunal Ghosh News | কাকলির ছেলের নালিশ, কুণালকে নোটিস বারাসাত থানার | TMC | ABP Ananda LIVE
BJP Government in Bengal | বদলি-বিল প্রত্যাহারের দাবিতে এবার রাজ্যপালের হস্তক্ষেপ দাবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AI Risk Contro : নিজেই ভেঙে ফেলছে বিধিনিষেধ, অর্ডার মানছে না AI ? ৬টি রিপোর্ট ঘিরে আতঙ্ক !
নিজেই ভেঙে ফেলছে বিধিনিষেধ, অর্ডার মানছে না AI ? ৬টি রিপোর্ট ঘিরে আতঙ্ক !
BSNL Recharge Plan : দামি রিচার্জ প্ল্যান থেকে মুক্তি, BSNL-এর রয়েছে এই ৫টি সস্তার অফার
দামি রিচার্জ প্ল্যান থেকে মুক্তি, BSNL-এর রয়েছে এই ৫টি সস্তার অফার
Prithvi Shaw-Akriti Agarwal Separation: পৃথ্বী শয়ের ব্যক্তিগত জীবনে ঝড়, ভারতীয় ক্রিকেটারের সঙ্গে বাগদান ভাঙার ঘোষণা বান্ধবী আকৃতির
পৃথ্বী শয়ের ব্যক্তিগত জীবনে ঝড়, ভারতীয় ক্রিকেটারের সঙ্গে বাগদান ভাঙার ঘোষণা বান্ধবী আকৃতির
UPI Transaction Rule: UPI লেনদেনে ফি, বাড়তি ১৫০০০-২০৬০০ কোটি টাকা আয়ের সুযোগ, লাভবান হবে কারা?
UPI লেনদেনে ফি, বাড়তি ১৫০০০-২০৬০০ কোটি টাকা আয়ের সুযোগ, লাভবান হবে কারা?
Annapurna Yojana: অন্নপূর্ণা দিবসে শালতোড়ায় ঢাক বাজিয়ে শোভাযাত্রা, উদ্বোধন করা হল নেতাজী সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্রের
অন্নপূর্ণা দিবসে শালতোড়ায় ঢাক বাজিয়ে শোভাযাত্রা, উদ্বোধন করা হল নেতাজী সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্রের
Bankura News: ওজন ৩ কেজি! বাঁকুড়ার 'জাম্বো জিলিপি' দেখে চোখ কপালে উঠতে বাধ্য, কেন শুধু ভাদ্র মাসেই তৈরি হয় এটি?
ওজন ৩ কেজি! বাঁকুড়ার 'জাম্বো জিলিপি' দেখে চোখ কপালে উঠতে বাধ্য, কেন শুধু ভাদ্র মাসেই তৈরি হয় এটি?
Annapurna Yojana:
"নারীর ক্ষমতায়ন ও বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে...", অন্নপূর্ণা যোজনা নিয়ে কী বললেন মুখ্যসচিব?
PM Modi Birthday: প্রধানমন্ত্রীর মোদীর জন্মদিন উপলক্ষ্যে ডাকাত কালী মন্দিরে পুজো দিলেন সিঙ্গুরের বিধায়ক অরূপ কুমার দাস
প্রধানমন্ত্রীর মোদীর জন্মদিন উপলক্ষ্যে ডাকাত কালী মন্দিরে পুজো দিলেন সিঙ্গুরের বিধায়ক অরূপ কুমার দাস
Embed widget