এক্সপ্লোর

Chinese App: ভারতের মানচিত্রের বিকৃতি ! সরাতে হবে এই চিনা অ্যাপ- গুগলকে কড়া বার্তা কেন্দ্রের

Govt Asks Google To Remove Chinese App 'Ablo': এই অ্যাপ তৈরি করেছে বেলজিয়ামের একটি সংস্থা ম্যাসিভ মিডিয়া, তবে এই অ্যাপ চিনা প্রযুক্তি কোম্পানি ম্যাচ গ্রুপ দ্বারা নিয়ন্ত্রিত।

Tech News: ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার সঙ্গে কোনওভাবেই হস্তক্ষেপ করা চলবে না। এক্ষেত্রে আরও বড় পদক্ষেপ করেছে ভারত সরকার। গুগলকে প্লে স্টোর (Google Play Store) থেকে একটি চিনা অ্যাপকে সরানোর নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার। 'অ্যাবলো' (Ablo) নামের এই ভিডিয়ো চ্যাটিং অ্যাপকে প্লে স্টোর থেকে সরিয়ে ফেলার কড়া বার্তা দেওয়া হয়। আন্তর্জাতিক স্তরের ভিডিয়ো চ্যাটিং প্ল্যাটফর্ম অ্যাবলোকে ঘিরে এখন বিতর্ক তুঙ্গে।

ঘটনা কী

আদপে এই চিনা অ্যাপ 'অ্যাবলো'-তে ভারতের মানচিত্র ভুলভাবে দেখানো হয়েছে। এই অ্যাপে দেখানো হয়েছে ভারতের মানচিত্রে জম্মু-কাশ্মীর এবং লাদাখকে দেশ থেকে পৃথক করা হয়েছে এবং মানচিত্র থেকে লাক্ষাদ্বীপকে সম্পূর্ণরূপে বাদ দেওয়া হয়েছে। এই ত্রুটিকে কোনও ছোটখাটো কারিগরি ত্রুটি বা টেকনিক্যাল গ্লিচ হিসেবে দেখা হচ্ছে না, বরং একে ভারতের অখণ্ডতার উপরে সরাসরি আক্রমণের ইঙ্গিত হিসেবেই বিবেচনা করে দেখা হচ্ছে।

এই অ্যাপে দেখানো মানচিত্র ভারতীয় আইনের পরিপন্থী

ইলেক্ট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক (MeitY) এবং সার্ভে অফ ইন্ডিয়ার সহযোগিতায় সম্পূর্ণ বিষয়টি বিবেচনা করে দেখা হচ্ছে। আর এই বিবেচনায় দেখা গিয়েছে যে এই অ্যাপে দেখানো মানচিত্র ভারতীয় আইনের পরিপন্থী। এর পরেই ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফে গুগলকে এই অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। উল্লেখ্য যে, অ্যাপলের অ্যাপ স্টোর থেকে ইতিমধ্যেই এই অ্যাপটিকে সরিয়ে দেওয়া হয়েছে। এবার গুগলের পালা। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য পুরোপুরি এই অ্যাপ ব্লক করে দেওয়া হবে এবার।

চিনের এক সংস্থার দ্বারা নিয়ন্ত্রিত হয় এই অ্যাপ

এই অ্যাপ তৈরি করেছে বেলজিয়ামের একটি সংস্থা ম্যাসিভ মিডিয়া, তবে এই অ্যাপ চিনা প্রযুক্তি কোম্পানি ম্যাচ গ্রুপ দ্বারা নিয়ন্ত্রিত। এই সংস্থা টিন্ডার এবং ওকেকিউপিডের মত অ্যাপও পরিচালনা করে। অ্যাবলো অ্যাপের বিশেষত্ব এই যে এতে রিয়েল টাইম ট্রান্সলেশনের সুবিধে রয়েছে, এর মাধ্যমে দেশের বিভিন্ন মানুষ যারা একে অপরের ভাষা জানেন না, তারাও সহজেই কথা বলতে পারবেন। কিন্তু এর পিছনে একটি গোপন লক্ষ্য ছিল সংস্থার যা এখন ধারণা করা যাচ্ছে। ভারতে এই অ্যাপটি মাত্র ১০ হাজার বার ডাউনলোড করা হয়েছে। কিন্তু ব্যবহারকারী রয়েছে লক্ষ লক্ষ। ফলে এই অ্যাপে ভারতের অখণ্ডতা নিয়ে কোনো আপস মেনে নেবে না কেন্দ্র।

ভারত সরকার ১৯৯০ সালের ফৌজদারি আইন এবং ২০০০ সালের তথ্য প্রযুক্তি আইনের উল্লেখ করে জানিয়েছে যে ভুল মানচিত্র প্রদর্শন আইনত অপরাধ। এর আগেও ওয়ার্ল্ড ম্যাপ কুইজ এবং এমএ ২ সিমুলেটরের মত অ্যাপ ভারতের মানচিত্র ভুলভাবে দেখানোর জন্য নোটিশ পেয়েছিল। আর এর মাধ্যমে ভারত সরকার স্পষ্ট বার্তা দিতে চায় যে ডিজিটাল বিশ্বে ভারতের সীমান্তের সঙ্গে কোনও হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

Chok Bhanga 6ta: মুখ্যমন্ত্রীর কথায় তিনি বড় গুন্ডা, জমি মাফিয়া।পালানোর ছক ছিল Pareshram Das-র?
Weather News:দক্ষিণ পূর্ব বাংলাদেশে ঘূর্ণাবর্ত, বুধবারও কলকাতায় বৃষ্টি? আবহাওয়ার বড় আপডেট
Bangladesh News: দেশে ফিরতে চান শেখ হাসিনা, ফের উত্তপ্ত ঢাকা, পরপর বিস্ফোরণ!
Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget