এক্সপ্লোর

Spam Call Alert: সাবধান! ক্লিক করলেই ফাঁকা হবে পকেট! Spam চিনবেন কীভাবে? এড়ানোর পথ কী?

Cyber Crime: আর্থিক প্রতারণার জাল এখন সর্বত্র ছড়িয়ে রয়েছে। কীভাবে চিনবেন স্প্যাম কল, কীভাবে সতর্ক হবেন?

কলকাতা: এই শেয়ার কিনলে একেবার লাখপতি হবেন! অমুক সংস্থায় বিনিয়োগ (Investment tips) করলে অল্পদিনেই চমকদার রিটার্ন! কিংবা 'সহজে রোজগারের উপায়'-এমন কতশত প্রলোভন থাকে মেসেজে। কখনও ইনবক্সে এসে জমে এমন মেসেজ। আবার কখনও হোয়াটসঅ্যাপে (WhatsApp Spam) আসে এমন মেসেজ। অধিকাংশ সময়েই সেখানে লিঙ্ক থাকে- যেখানে ক্লিক করতে বলা হয়। অনেকসময় বিভিন্ন সোশ্যাল মিডিয়া (Social media) সাইটে অ্যাজ করে নেওয়াও হয়ে থাকে। এখানে ক্লিক করলেই সাড়ে সর্বনাশ- কারণ উল্টোদিকে জাল পেতে রয়েছে প্রতারকরা (Cyber Crime)। 

Country Code:
অনেক সময় এমন নম্বর থেকে মেসেজ আসে যেটা ভারতের নম্বরই নয়। অনেকসময়েই নম্বরের শুরুতে দেখা যায়  +62 রয়েছে। যা ভারতের এক্সটেনশন নয়। এটি ইন্দোনেশিয়ার এক্সটেনশন (Spam Call)। এমন নম্বর থেকে মেসেজ দেখলেই সতর্ক হবেন। ইদানিং এমন বহু ঘটনায় এমন এক্সটেনশন থাকা নম্বর থেকেই মেসেজ আসছে। সেখানকার কোনও লিঙ্কে ক্লিক করলে অথবা সেই নম্বরে কোনওরকম ব্যক্তিগত তথ্য দিলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।    
 
কী কী ধরনের প্রতারণার ফাঁদ?
১. শেয়ার বা স্টক মার্কেটে দুরন্ত টিপস দেওয়ার লোভ দেখানো হয়
 
২. অল্প কিছু টাকা দিলে আপনার হয়ে স্টক মার্কেটে টাকা খাটিয়ে মোটা লাভ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।

৩. কখনও কোনও গ্রুপে জয়েন করলে ব্যবসার মাধ্যমে আয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়। সেই গ্রুপে যোগ দেওয়ার জন্য নির্দিষ্ট অর্থমূল্য পাঠাতে বলা হয়

৪. সোশ্যাল মিডিয়া বিশেষ করে ইউটিউবে ভিডিও দেখা এবং লাইক দেওয়ার মাধ্যমে মোটা রোজগারের প্রতিশ্রুতি দেওয়া হয়।

৫. বাড়ি বসে কাজ করার সুযোগে আয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়। 

উপরিউক্ত বিষয়গুলির সঙ্গে লোভনীয় নানা প্রতিশ্রুতি নিত্যনতুন আসতে থাকে। অধিকাংশ ক্ষেত্রেই কথা এগোলে শুরুতে কিছু টাকা দেওয়ার কথা বলা হয়- সেখান থেকেই শুরু হয় প্রতারণার আসল ঘটনা। অনেকসময় প্রথম প্রথম অল্প কিছু টাকা দেওয়া হয়- বিশ্বাস অর্জনের পর এক লহমায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট  ফাঁকা করে দেওয়া হয়েছে- এমন ঘটনাও ঘটেছে। টাকা দেওয়া তো দূর, এই নম্বরে কোনওরকম ব্যক্তিগত তথ্যও একেবারেই দেওয়া উচিত না।

কী কী করতে হবে?

১. এমন নম্বর থেকে ফোন এলে কোনওভাবেই ফোন তোলা যাবে না। ফোন কেটে দেবেন

২. যতই লোভনীয় প্রতিশ্রুতি বা অফার থাকুক, ওই নম্বরে কলব্যাক বা মেসেজ করবেন না। বিশেষ করে বিদেশের কোনও এক্সটেনশন থেকে ফোন বা মেসেজ এলে  

৩. বারবার এমন ফোন বা মেসেজ এলে হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে ওই নম্বর ব্লক করে রিপোর্ট করা যায়। ওই চ্যাট বক্সে গিয়ে উল্লম্বভাবে তিনটি ডটের চিহ্নে ক্লিক করে অপশন থেকে ব্লক করা যায়।

৪. হোয়াটসঅ্যাপে এমন কল আটকানোর জন্য- হোয়াটসঅ্যাপে তিনটি ডটের চিহ্নে ক্লিক করে সেটিংস থেকে প্রাইভেসি সেকশনে দিয়ে কল অপশন বেছে নিয়ে সেখান থেকে Silence Unknown Caller সিলেক্ট করা যায়।

কোন কোন Counry Code দেখে সতর্ক হবেন?
+62 (ইন্দোনেশিয়া), +1 (আমেরিকা), +84 (ভিয়েতনাম), +251 (ইথিওপিয়া)- ভারত ছাড়া অন্য যে কোনও দেশের কান্টি কোড দেখলেই সতর্ক হোন। ভারতের নম্বরের ক্ষেত্রেও এমন প্রতিশ্রুতি শুনলে সতর্ক হওয়া প্রয়োজন।

আরও পড়ুন: সোমে সোনায় মোড়া ভাগ্য় কার? কারা থাকবেন সাবধানে! রইল পূর্ণাঙ্গ রাশিফল

 

 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget