এক্সপ্লোর

Whatsapp Language: পছন্দের ভাষায় হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুযোগ, কীভাবে সম্ভব?

Whatsapp Language Settings: ইউজাররা নিজেদের পছন্দের ভাষায় হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুযোগ পাবেন।

Whatsapp Language Settings: এবার নিজের ভাষায় ব্যবহার করতে পারবেন হোয়াটসঅ্যাপ (Whatsapp)। সাধারণত ইংরেজি ভাষাতেই প্রচলিত হোয়াটসঅ্যাপ। তবে আঞ্চলিক ভাষাতেও হোয়াটসঅ্যাপ (Whatsapp Language) ব্যবহারের সুযোগ রয়েছে। সেটআপ প্রসেসের সময় হোয়াটসঅ্যাপের তরফে ইউজারকে তাঁর পছন্দের ভাষা বেছে নেওয়ার সুযোগ দেওয়া হবে। পরেও আপনি যেকোনও সময় এই ভাষার সেটিংস পরিবর্তন করতে পারবেন। অ্যান্ড্রয়েড এবং আইওএস- দু’ধরনের ডিভাইসেই হোয়াটসঅ্যাপ ব্যবহারের ভাষা পরিবর্তনের সুযোগ পাবেন ইউজাররা। ফোনের language settings পরিবর্তন করলে আপনাআপনিই হোয়াটসঅ্যাপের বা অন্যান্য অ্যাপের language preferences- এরও পরিবর্তন হবে। তবে আপনি যদি শুধুমাত্র হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে ভাষা পরিবর্তন করতে চান, তাহলে এই সেটিংস পরিবর্তন ইউজারকে ম্যানুয়ালি করতে হবে। এই সুবিধা হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড অ্যাপে এবং নির্দিষ্ট কিছু এলাকার জন্য প্রযোজ্য। আইফোনের ক্ষেত্রে  ইউজারকে ডিভাইসের ল্যাঙ্গুয়েজ সেটিংস পরিবর্তন করতে হবে। তার ফলে হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেও ভাষার পরিবর্তন হবে।

অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে কীভাবে হোয়াটসঅ্যাপের ল্যাঙ্গুয়েজ সেটিংস পরিবর্তন করবেন

  • প্রথমে নিজের ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপটি খুলুন।
  • এরপর উপরে ডানদিকের কোণে থাকা তিনটি ডটে ক্লিক করুন।
  • সেটিংস অপশনে ট্যাপ করতে হবে এবার।
  • এরপর এই পেজে থাকা অ্যাকাউন্ট অপশনের নীচে চ্যাট অপশনে যেতে হবে।
  • স্ক্রিনের নীচের দিকে App’s Language অপশন পাবেন। সেখানে ট্যাপ করতে হবে।
  • এবার নিজের পছন্দমতো ভাষা বেছে নিয়ে অ্যাপের ভাষা সেটিংস পরিবর্তন করা সম্ভব।

ভাষা পরিবর্তনের সময় হোয়াটসঅ্যাপের তরফে ইউজারকে দেখানো হবে যে তাঁর দেশে কী কী ভাষার প্রচলন রয়েছে। অ্যাপের ল্যাঙ্গুয়েজ সেটিংস অপশনে এইসব ভাষার তালিকা থাকবে। সেখান থেকে পছন্দসই ভাষা বেছে নেওয়ার সুযোগ থাকবে ইউজারদের কাছে। যদি পরবর্তী সময়ে কোনও অসুবিধা হয়, তাহলে ফের ভাষা পরিবর্তন করে ইংরেজিতে ফিরে আসতে পারবেন ইউজার। সেই বন্দোবস্তও রয়েছে।

আইফোনে কীভাবে হোয়াটসঅ্যাপের ভাষা পরিবর্তন করবেন

আইফোনে আলাদা করে হোয়াটসঅ্যাপের ল্যাঙ্গুয়েজ সেটিংস পরিবর্তন করা যাবে না। এর জন্য পুরোপুরি ফোনের ভাষার সেটিংস পরিবর্তন করতে হবে। সেক্ষেত্রে ইউজার নিজের পছন্দের ভাষা বেছে  নেওয়ার সুযোগ পাবেন। এই ভাষাই হোয়াটসঅ্যাপেও দেখা যাবে। এখানেও ইউজারের দেশে প্রচলিত ভাষা অনুসারেই অপশন দেওয়া হবে ইউজারদের।

উপরের সহজ নিয়মগুলো অনুসরণ করলেই খুব সহজে হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে নিজের পছন্দের ভাষা বেছে নেওয়ার সুযোগ পাবেন ইউজাররা।

আরও পড়ুন- 'লুকিয়ে' কারও হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখতে চান! এই উপায়ে পাবেন সমাধান

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget