এক্সপ্লোর

AI: প্রায় ৭৮০০ কর্মীর পরিবর্তে সংস্থায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত করতে উদ্যোগী আইবিএম!

IBM: চলতি বছরের শুরুর দিকে প্রায় ৪০০০ কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছিল আইবিএম কর্তৃপক্ষ। খরচ নিয়ন্ত্রণের জন্যই এই ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। 

AI: ক্রমশ জনপ্রিয় হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence) বা এআই (AI)। শোনা যাচ্ছে, আইবিএম (IBM) সংস্থা এবার কর্মীদের পরিবর্তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যেই কাজ করতে আগ্রহী হয়েছে। আইবিএম- এর সিইও অরবিন্দ কৃষ্ণ জানিয়েছেন, তাঁদের সংস্থা নির্দিষ্ট কিছু পদে কর্মীর পরিবর্তে এআই এর সাহায্যে কাজ করাতে ইচ্ছুক। আগামী পাঁচ বছরের মধ্যে আইবিএম কোম্পানিতে এমনই ট্রেন্ড আসতে চলেছে বলে শোনা যাচ্ছে। ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে অরবিন্দ কৃষ্ণ জানিয়েছেন মূলত ব্যাক অফিসের কাজকর্ম এবং হিউম্যান রিসোর্স বিভাগে কর্মীদের পরিবর্তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে কাজ হবে। এইসব বিভাগের মোট ওয়ার্ক ফোর্সের প্রায় ৩০ শতাংশ অধিগ্রহণ করবে প্রযুক্তি। শোনা যাচ্ছে, প্রায় ৭৮০০ কর্মীর পরিবর্তে নির্দিষ্ট বিভাগে কাজ করতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বর্তমানে আইবিএমের কর্মী সংখ্যা ২ লক্ষ ৬০ হাজারের আশপাশে। চলতি বছরের শুরুর দিকে প্রায় ৪০০০ কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছিল আইবিএম কর্তৃপক্ষ। খরচ নিয়ন্ত্রণের জন্যই এই ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। 

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই- এর পাশাপাশি জনপ্রিয় হচ্ছে চ্যাটজিপিটি। কিন্তু এই ChatGPT কি সত্যিই মানুষের চাকরি খোয়ানোর কারণ হতে চলেছে?

প্রযুক্তির দুনিয়ায় এখন আলোচনা চলছে শুধুই ChatGPT নিয়ে। গতবছর অর্থাৎ ২০২২ সালের নভেম্বর মাসে এই ChatGPT নিয়ে প্রথম আলোচনা শুরু হয়েছিল। কারণ সেই সময়েই পাবলিক টেস্টিংয়ের জন্য এই ChatGPT - র বিটা ভার্সানের রোল আউট শুরু হয়েছিল। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পন্ন চ্যাটবোট বিভিন্ন ধরনের কাজ করতে পারে। একজন মানুষ যেভাবে কোনও প্রশ্নের উত্তর দেন, সেভাবেই জবাব দিতে পারে এই ChatGPT। এর পাশাপাশি একাধিক টাস্ক সম্পন্ন করতে পারে এই এআই চ্যাটবোট। সেই তালিকায় রয়েছে কোনও কিছু লেখা, কবিতা তৈরি করা, রচনা লেখা, ওয়েবসাইটের জন্য কনটেন্ট তৈরি করা, ভিডিওর স্ক্রিপ্ট তৈরি করা এবং আরও অনেক কিছু। 

কয়েকদিন আগেই আবার ChatGPT- র একটি আপডেটেড, উন্নত এবং শক্তিশালী ভার্সানের ঘোষণা করা হয়েছে। নতুন প্রযুক্তির নাম GPT-4। আগের ভার্সানের তুলনায় আরও শক্তিশালী কাজ করতে পারবে এই GPT-4। ছবি থেকেও নিতে পারে ইনপুট। মানুষের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাজের নিরিখে এই GPT-4 ভার্সানের পরীক্ষা নিরীক্ষাও চলছে। তবে ChatGPT- র জনপ্রিয়তা যত বাড়ছে। এই AI chatbot নিয়ে সাধারণ মানুষের মধ্যে তৈরি হচ্ছে উদ্বেগ। অনেকেই আশঙ্কা করছেন যে এই AI chatbot চাকরির ক্ষেত্রে মানুষদের পরিবর্ত হিসেবে জায়গা করে নেবে ভবিষ্যতে। শুধু আমজনতা নয়, ChatGPT-র পেরেন্ট কোম্পানি অর্থাৎ যে সংস্থা এই ChatGPT তৈরি করেছে সেই OpenAI কোম্পানির প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যানও এই বিষয়ে আলোকপাত করেছেন। তাঁর মতেও এই AI chatbot চাকরির দুনিয়ায় মানুষের পরিবর্ত হিসেবে ব্যবহারযোগ্য।

আরও পড়ুন- হার্টের অসুখের প্রধান কারণই ব্লকেজ, কোন কোন পরীক্ষায় আগাম ধরা পড়বে ?

সেরা শিরোনাম

iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget