এক্সপ্লোর

Space Meetings: ভবিষ্যতে মহাকাশেই মিটিং-কনফারেন্স, সে দিন সত্যিই আর দূরে নেই !

Nandini Harinath: ভবিষ্যতে মহাকাশ অর্থাৎ স্পেসেই বিভিন্ন মিটিং, কনফারেন্সের আয়োজন করা যাবে বলে দাবি করেছেন ইসরোর রকেট সায়েন্টিস্ট নন্দিনী হরিনাথ।

Space Meetings: আগামী দিনে মহাকাশেই নাকি হবে বিভিন্ন মিটিং, সম্প্রতি ইসরোর (ISRO) এক বৈজ্ঞানিক (Rocket Scientist) তেমনটাই দাবি করেছেন। এতদিন মিটিং বা কনফারেন্স বলতেই সকলের মনে ধারণা ছিল যে সেটা কোনও হোটেলে হবে। তবে আগামী দিনে অর্থাৎ ভবিষ্যতে মহাকাশ অর্থাৎ স্পেসেই এইসব মিটিং, কনফারেন্সের আয়োজন করা যাবে বলে দাবি করেছেন ইসরোর এক বিজ্ঞানী। সম্প্রতি ইসরোর রকেট সায়েন্টিস্ট নন্দিনী হরিনাথ একথা জানিয়েছেন। এই নন্দিনী হরিনাথ ছিলেন ইসরোর মার্স অরবিটার মিশনের সদস্য। তিনি আরও জানিয়েছেন যে ইসরো বর্তমানে NETRA (Network for space object Tracking and Analysis)  প্রোজেক্টের উপরেও কাজ শুরু করেছে। এই প্রোজেক্টের মূল লক্ষ্য হল স্পেস জাঙ্ক যেভাবে পৃথিবীতে আছড়ে পড়ে তা রুখে দেওয়া।

জানা গিয়েছে, একদল স্কুল পড়ুয়াদের মুখোমুখি হয়েছিলেন ইসরোর এই রকেট সায়েন্টিস। এই সভা অনুষ্ঠিত হয়েছিল Birla Industrial and Technological Museum- এ। সেখানে মহাকাশ সম্পর্কে আগ্রহী স্কুল পড়ুয়াদের সঙ্গে হাজির ছিলেন মিডিয়ার সঙ্গে যুক্ত লোকজনও। নন্দিনী হরিনাথের কথায় এখন কেবলমাত্র বিজ্ঞানভিত্তিক গবেষণার জন্যেই মহাকাশে পাড়ি দেন লোকজন। কিন্তু ভবিষ্যতে গবেষণা ছাড়া অন্যান্য কাজেও আনাগোনা শুরু হবে মহাকাশে। তার মধ্যেই থাকবে মিটিং এবং কনফারেন্স করার জন্য মহাকাশে পাড়ি দেওয়ার বিষয়টি। ইসরোর বিজ্ঞানীর কথায়, বর্তমানেই অনেকেই মহাকাশের বিভিন্ন ক্ষেত্রে বাণিজ্যিকিকরণের কথা বলেন। বিলাসবহুল ভাবে ছুটি কাটানোর জন্যেও অনেকে মহাকাশে গিয়েছেন অনেকেই। এ যাবৎ দেখা গিয়েছে বিশ্বের বেশ কিছু ধনকুবের মহাকাশে পাড়ি দিয়েছেন নিজেদের সংস্থার তৈরি মহাকাশ যানে।

এই বিষয়গুলি অবশ্য স্পেস ট্যুরিজমের অন্তর্ভুক্ত। অ্যামাজনের প্রাক্তন সিইও জেফ বেজোস তাঁর ভাইকে নিয়ে ভ্রমণের উদ্দেশ্যেই পাড়ি দিয়েছিলেন মহাকাশে। এছাড়াও তালিকায় রয়েছেন অনেকে। এমনকি মহাকাশ্যের বাণিজ্যিকিকরণের ক্ষেত্রে এগিয়েছে ইসরো নিজেও। বেশ কিছু স্টার্ট আপের সঙ্গে ইতিমধ্যেই যুক্ত হয়েছে তারা। প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছর অক্টোবর মাসেই নতুন সাফল্য পেয়েছেন ইসরো সংস্থা। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ব্রিটেনের ৩৬টি উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দিয়েছিল ইসরো-র সবথেকে ভারী রকেট (Rocket)। ইসরো-র তরফে জানানো হয়েছিল, LVM3-M2/OneWeb India-1-এর উপগ্রহের উৎক্ষেপণ সফল হয়েছে। লো আর্থ অরবিটে প্রতিস্থাপনের কাজও সম্পূর্ণ। ৫ হাজার ৭৯৬ কেজির পে-লোডের সফল উড়ানের মাধ্যমে মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস তৈরি করেছে ভারত। চাঁদের পৃষ্ঠে পৌঁছানোর পাশাপাশি খোঁজ চালাবে মহাকাশ সংস্থা। ফলে সবদিক থেকে ইসরো'র এই গবেষণা গুরুত্বপূর্ণ।   

সেরা শিরোনাম

iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget