এক্সপ্লোর

Android Device Security Risk: অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য সতর্কবার্তা ভারত সরকারের, কোথায় বিপদের হাতছানি? কীভাবে সুরক্ষিত থাকবেন?

Security Risk: অ্যান্ড্রয়েড ডিভাইসে হ্যাকারদের হামলা। নিজেকে সুরক্ষিত রাখবেন কীভাবে?

Android Device Security Risk: ভারতের সাইবার এজেন্সি কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম ইন ইন্ডিয়া (CERT-In) সতর্কবার্তা দিয়েছে অ্যান্ড্রয়েড ইউজারদের (Android Users) জন্য। কারণ বেশ কয়েকটি অ্যান্ড্রয়েড ভার্সানে (Android Version) একধিক সমস্যা খুঁজে পেয়েছে এই সংস্থা যা যথেষ্ট উদ্বেগের। এই তালিকায় অ্যান্ড্রয়েড ভার্সান ১১, ১২.৫.১২.এল এবং ১৩ রয়েছে। CERT-In- এর সাইবার বিশেষজ্ঞরা জানিয়েছেন, অ্যান্ড্রয়েড ভার্সানের এইসব সমস্যা বড়সড় বিপদের হাতছানি দিচ্ছে। কারণ এর মাধ্যমে হ্যাকাররা ইউজারদের ব্যক্তিগত এবং গোপন তথ্যের নাগাল পেতে পারে। এমনকি কোনও নির্দিষ্ট ডিভাইসকে নিশানা করা হলে এবং সেখানে ইউজারের তরফে পরিষেবা নেওয়ার ব্যাপারে অস্বীকার করা হলেও হ্যাকারদের হানা হতে পারে। 

CERT-In- এর তরফে জানানো হয়েছে, এইসব সমস্যা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে রয়েছে কারণ ফ্রেমওয়ার্ক, সিস্টেম, গুগল প্লে সিস্টেম আপডেট, আর্ম কম্পোনেন্ট, মিডিয়াটেক কম্পোনেন্ট, Unisoc কম্পোনেন্ট, কোয়ালকম কম্পোনেন্ট এবং কোয়ালকম ক্লোজড সোর্স কম্পোনেন্ট- এর মধ্যে ত্রুটি রয়েছে। সাইবার এজেন্সি জানিয়েছে, এইসব ত্রুটির ফলে একজন হ্যাকার সহজেই পেতে পারেন arbitrary code, সংবেদনশীল তথ্যের হদিশ। যেভাবে এই গুরুতর সমস্যা ছড়িয়ে পড়ছে তার জেরে বিপুল সংখ্যক অ্যান্ড্রয়েড ডিভাইসে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। দু'টি বিষয় চিহ্নিত করা হয়েছে ইতিমধ্যেই। সেগুলি হল CVE-2023-4863 এবং CVE-2023-4211, এগুলি সক্রিয়ভাবে আক্রমণকারীদের দ্বারা পরিচালনা করা হচ্ছে বলে অনুমান। 

কীভাবে নিজের অ্যান্ড্রয়েড ডিভাইস সুরক্ষিত রাখবেন

সবার প্রথমে নিজের ডিভাইস আপডেটেড রাখা জরুরি। তাই আপনি যে অ্যান্ড্রয়েড ভার্সান ব্যবহার করছেন তার কোনও আপডেট লঞ্চ হয়েছে কিনা সেদিকে নজর দেওয়া প্রয়োজন। অ্যান্ড্রয়েড ডিভাইসে আপডেট ইন্সটল করার ক্ষেত্রে দেরি করলে আপনার ডিভাইসে হ্যাকারদের হানা হতে পারে। শুধু অ্যান্ড্রয়েড ভার্সানের আপডেট নয়, আপনার ডিভাইসের ম্যানুফ্যাকচারার অর্থাৎ নির্মাণকারী সংস্থা যদি কোনও সিকিউরিটি আপডেট লঞ্চ করে তাহলে সেই দিকেও অবশ্যই খেয়াল রাখতে হবে। ডিভাইস নির্মাণকারী সংস্থার সাহায্য নিয়ে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে আপনি সিকিউরিটি ফিচারের লেটেস্ট আপডেট যুক্ত করে তা সুরক্ষিত রাখতে পারেন। 

আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের অপারেটিং সিস্টেম ভার্সান লেটেস্ট আপডেটে রয়েছে তা বুঝবেন কীভাবে

ডিভাইসের মধ্যে থাকা সেটিং ফিচারে ইউজাররা ওই ডিভাইসের অ্যান্ড্রয়েড ভার্সান নম্বর, সিকিউরিটি আপডেট লেভেল এবং গুগল প্লে সিস্টেম লেভেল দেখতে পাবেন ইউজাররা। নতুন আপডেট লঞ্চ হলে ইউজারের কাছে নোটিফিকেশন আসবে। কবে নতুন অর্থাৎ লেটেস্ট আপডেট আসবে সেই ব্যাপারে খোঁজখবরও করতে পারেন আপনি। 

আরও পড়ুন- ফোনে চাই ঝকঝকে ক্যামেরা ফিচার, অ্যামাজনের সেলে ২০ হাজারের কমে পাবেন এই মডেলগুলি

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget