এক্সপ্লোর

Infinix Hot 20 Series: ইনফিনিক্সের নতুন দুটো ৫জি স্মার্টফোন লঞ্চ হতে চলেছে ভারতে, কী কী ফিচার থাকতে পারে?

Smartphone: ইনফিনিক্সের নতুন দুই ফোনে মিডিয়াটেকের প্রসেসর থাকতে পারে। গ্লোবাল মার্কেটে ইতিমধ্যেই ইনফিনিক্স হট ২০ সিরিজের এই দুই ফোন লঞ্চ হয়ে গিয়েছে।

Infinix Hot 20 Series: ইনফিনিক্স হট ২০ সিরিজের দু’টি ফোন দ্রুত ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, লঞ্চ হতে পারে ইনফিনিক্স হট ২০ ৫জি (Infinix Hot 20 5G) এবং ইনফিনিক্স হট ২০ প্লে- (Infinix Hot 20 Play) এই দুই ফোন। এখনও আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা হয়নি। তবে সূত্রের খবর, ৩০ নভেম্বর ভারতে এই দুই ফোন লঞ্চ হতে পারে। এর মধ্যে ভ্যানিলা মডেল অর্থাৎ ইনফিনিক্স হট ২০ ৫জি ফোনের দাম ১৫ হাজার টাকার কম হবে বলে শোনা গিয়েছে। এই দুই ফোনে মিডিয়াটেকের প্রসেসর থাকতে পারে। গ্লোবাল মার্কেটে ইতিমধ্যেই ইনফিনিক্স হট ২০ সিরিজের এই দুই ফোন লঞ্চ হয়ে গিয়েছে। ইনফিনিক্স হট ২০ ৫জি ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ এবং ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে। অন্যদিকে ইনফিনিক্স হট ২০ প্লে ফোনেও ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ এবং ১৩ মেগাপিক্সেলের মেন সেনসর থাকার কথা শোনা গিয়েছে। ইনফিনিক্স হট ২০ প্লে ফোনের সম্ভাব্য দাম এখনও প্রকাশ্যে আসেনি।

Lava Blaze 5G 

ভারতে ১৫ নভেম্বর থেকে লাভা ব্লেজ ৫জি (Lava Blaze 5G) ফোনের বিক্রি শুরু হবে। ই-কমার্স সংস্থা অ্যামাজন (Amazon India) থেকে এই ফোন কেনা যাবে। এই ফোনের আসল দাম ১০,৯৯৯ টাকা। তবে প্রথমে এই ফোন কেনা যাবে ৯৯৯৯ টাকায়। অর্থাৎ শুরুতে ১০০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। গ্লাস ব্লু এবং গ্লাস গ্রিন- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে লাভা ব্লেজ ৫জি ফোন। এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭০০ প্রসেসর। এছাড়াও এই ৫জি ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, অ্যান্ড্রয়েড ১২-র সাপোর্ট, একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। একবার চার্জ দিলে ২৫ দিন পর্যন্ত বজায় থাকবে স্ট্যান্ডবাই টাইম। এছাড়াও এই ফোনের ব্যাটারির সঙ্গে ৫০ ঘণ্টা পর্যন্ত টক-টাইম পাওয়া সম্ভব, একবার পুরো চার্জ দিলে।  

Infinix Zero 5G 2023 

ইনফিনিক্স (Infinix) কোম্পানির প্রথম ৫জি ফোন (5G Phone) হিসেবে চলতি বছর ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে ভারতে লঞ্চ হয়েছিল ইনফিনিক্স জিরো ৫জি ফোন। এবার লঞ্চ হতে চলেছে এই ফোনের সাকসেসর মডেল ইনফিনিক্স জিরো ৫জি ২০২৩। পার্ল হোয়াইট, কোরাল অরেঞ্জ এবং সাবমেরিনার ব্ল্যাক- এই তিন রঙে লঞ্চ হতে পারে ইনফিনিক্সের নতুন ৫জি ফোন। আপাতত কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটেই এই ফোন দেখা গিয়েছে। ইতিমধ্যেই এই ফোনের কিছু তথ্য প্রকাশ্যে এনেছে ইনফিনিক্স সংস্থা। জানা গিয়েছে এই ফোনে থাকতে চলেছে একটি ৬.৭৮ ইঞ্চির IPS LCD ডিসপ্লে যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। এছাড়াও এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ১০৮০ ৫জি প্রসেসর থাকবে। ডিসপ্লের উপর থাকবে হোল পাঞ্চ ডিজাইন। সেখানে সেট করা থাকবে ফ্রন্ট ক্যামেরা সেনসর। ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এছাড়াও এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। 

আরও পড়ুন- ভারতে লঞ্চ হয়েছে বোটের নতুন স্মার্টওয়াচ, রয়েছে ব্লুটুথ কলিং ফিচার, দাম কত?

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
যুক্তি তক্কো পর্ব ১ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget