এক্সপ্লোর

Infinix Note 30 5G: ফোনেও এবার এআই ভিত্তিক ভয়েস অ্যাসিসট্যান্টের সাপোর্ট, কোন মডেলে থাকতে চলেছে এই আধুনিক ফিচার?

AI Powered Voice Assistant: ট্যুইটারে টিপস্টার Ice Universe সম্প্রতি জানিয়েছে ইনফিনিক্স নোট ৩০ ৫জি ফোনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক ভয়েস অ্যাসিসট্যান্ট সাপোর্ট থাকতে চলেছে।

Infinix Note 30 5G: জুন মাসে ভারতে লঞ্চ হতে চলেছে ইনফিনিক্স নোট ৩০ ৫জি (Infinix Note 30 5G) ফোন। শোনা যাচ্ছে, এই ফোনে থাকতে চলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই (AI) ফিচার সম্পন্ন ভয়েস অ্যাসিসট্যান্টের (Voice Assistant) সাপোর্ট। এই ফোনে ChatGPT ভিত্তিক কোনও AI ভয়েস অ্যাসিসট্যান্ট থাকতে পারে। ইতিমধ্যেই ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছে OpenAI-এর AI চ্যাটবোট ChatGPT। এবার AI ভিত্তিক ভয়েস অ্যাসিসট্যান্টের সাপোর্ট থাকতে চলেছে ইনফিনিক্সের আসন্ন ফোনে। এছাড়াও জানা গিয়েছে, ইনফিনিক্স নোট ৩০ ৫জি ফোনে একটি ১০৮ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর থাকবে। 

ট্যুইটারে টিপস্টার Ice Universe সম্প্রতি জানিয়েছে ইনফিনিক্স নোট ৩০ ৫জি ফোনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক ভয়েস অ্যাসিসট্যান্ট সাপোর্ট থাকতে চলেছে। এই ডিভাইসে থাকবে Folax smart assistant এবং সেখানে থাকবে ChatGPT-র সাপোর্ট। ইউজাররা কোনও প্রশ্ন করলে বা কিছু জানতে চাইলে OpenAI প্রযুক্তির মাধ্যমে তার জবাব দেবে স্মার্টফোনের ভয়েস অ্যাসিসট্যান্ট। যদিও ইনফিনিক্স কর্তৃপক্ষ এখনও তাদের আসন্ন ফোনের Folax assistant- এর ক্ষেত্রে integrate ChatGPT যুক্ত থাকার কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেনি। তবে দ্রুত এই ঘোষণা করা হবে বলে অনুমান। 

ইনফিনিক্স নোট ৩০ ৫জি ফোনের অন্যান্য সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন

  • এই ফোনে ১০৮ মেগাপিক্সেলের রেয়ার প্রাইমারি ক্যামেরা সেনসর থাকতে পারে।
  • এছাড়াও এই ফোনে হাই কোয়ালিটির অডিও সাপোর্ট যুক্ত জেবিএল স্টিরিও স্পিকার থাকার সম্ভাবনা রয়েছে।
  • ইনফিনিক্সনোট ৩০ ৫জি ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬০৮০ প্রসেসর থাকতে পারে।
  • এছাড়াও ৫০০০ এমএএইচের ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে ইনফিনিক্সের এই ফোনে। 

Motorola Smartphone: গত সপ্তাহেই চিনে লঞ্চ হয়েছে Motorola Razr 40 সিরিজ। এই স্মার্টফোন সিরিজে রয়েছে Motorola Razr 40 এবং Motorola Razr 40 আলট্রা মডেল। শোনা যাচ্ছে, এই দুই ফোন ভারতেও দ্রুত লঞ্চ হতে পারে। ভারতে লঞ্চের পরে Motorola Razr 40 এবং Motorola Razr 40 আলট্রা ফোন অ্যামাজন থেকে কেনা যাবে। মোটোরোলার নতুন দুই ফোন কবে ভারতে লঞ্চ হবে তা নির্দিষ্ট ভাবে জানা যায়নি। সেই সঙ্গে দাম সম্পর্কেও কিছু আভাস পাওয়া যায়নি। তবে এগুলি প্রিমিয়াম রেঞ্জের ফোন হওয়ায় দাম একটু চড়া থাকবে বলেই মনে করা হচ্ছে। 

Itel S23: জুন মাসে বেশ কয়েকটি স্মার্টফোন ভারতে লঞ্চ হতে চলেছে। তার মধ্যে একটি হল Itel S23। জুন মাসের মাঝামাঝি সময়ে এই ফোন ভারতে লঞ্চ হতে পারে বলে শোনা গিয়েছে। ই-কমার্স সংস্থা অ্যামাজনের মাইক্রোসাইট অনুসারে Itel S23 ফোনের দাম ৯ হাজার টাকার কম হতে চলেছে। ৮ জিবি ফিজিক্যাল র‍্যামের পাশাপাশি ৮ জিবি ভার্চুয়াল র‍্যাম থাকতে পারে এই ফোনে। সাদা রঙে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। অ্যামাজনের মাইক্রোসাইট অনুসারে ভারতে Itel S23 ফোনের দাম ৮০০০ টাকা থেকে ৮৯৯৯ টাকার মধ্যে হতে পারে। যদিও নির্দিষ্ট দাম এখনও জানা যায়নি। 

আরও পড়ুন- গরমের দিনে বরফ মেশানো জল দিয়ে মুখ ধুলে কী কী উপকার পাবেন?

সেরা শিরোনাম

Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget