এক্সপ্লোর

Infinix Smart 6 Plus: ইনফিনিক্স স্মার্ট ৬ প্লাস ভারতে কবে লঞ্চ হবে? দেখুন এই ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

Infinix Smartphone: এই ফোনে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে। সেখানে একটি এলইডি ফ্ল্যাশও থাকতে পারে।

Infinix Smart 6 Plus: ভারতে লঞ্চ হতে চলেছে ইনফিনিক্স (Infinix) সংস্থার নতুন স্মার্টফোন ইনফিনিক্স স্মার্ট ৬ প্লাস (Infinix Smart 6 Plus)। শোনা গিয়েছে, ২৯ জুলাই এই ফোন দেশে লঞ্চ হবে। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের (Flipkart) সাইটে ইতিমধ্যেই একটি মাইক্রোসাইট লাইভ হয়েছে। অর্থাৎ ভারতে লঞ্চের পর ইনফিনিক্স স্মার্ট ৬ প্লাস কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। প্রসঙ্গত উল্লেখ্য, আনুষ্ঠানিক লঞ্চের আগে ফ্লিপকার্টের মাধ্যমেই ইনফিনিক্স স্মার্ট ৬ প্লাস ফোনের ডিসপ্লে, ব্যাটারি এবং স্টোরেজ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। ফ্লিপকার্টে দেখা গিয়েছে নীল রঙে লঞ্চ হতে চলেছে এই ফোন। চলতি বছর মার্চ মাসে এই ফোন লঞ্চ হয়েছিল নাইজিরিয়ায়। ভারতে ইনফিনিক্স স্মার্ট ৬ প্লাস ফোনের দাম কত হবে সেই প্রসঙ্গে কিছু জানা যায়নি এখনও। তবে এই ফোনের সম্ভাব্য কিছু স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। সেগুলো একনজরে দেখে নিন।

ইনফিনিক্স স্মার্ট ৬ প্লাস ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন

  • এই ফোনে একটি ৬.৮২ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। তার উপরে ওয়াটার ড্রপ স্টাইলের একটি নচ ডিজাইন থাকতে পারে। সেখানে ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। ফ্লিপকার্টের সাইট থেকে এমনটাই জানা গিয়েছে।
  • ইনফিনিক্স স্মার্ট ৬ প্লাস ফোনে ৩ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইনবিল্ট স্টোরেজ থাকতে পারে। এছাড়াও এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে।
  • এই ফোনে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে। সেখানে একটি এলইডি ফ্ল্যাশও থাকতে পারে। তবে কত মেগাপিক্সেলের কী সেনসর থাকতে পারে তা জানা যায়নি।

চলতি মাসের শুরুর দিকেই ভারতে লঞ্চ হয়েছে ইনফিনিক্স নোট ১২ ৫জি এবং ইনফিনিক্স নোট ১২ প্রো ৫জি, এই দু’টি ফোন। এর মধ্যে ইনফিনিক্স নোট ১২ ৫জি ফোনের দাম ১৪,৯৯৯ টাকা। অন্যদিকে ইনফিনিক্স নোট ১২ প্রো ৫জি ফোনের দাম ১৭,৯৯৯ টাকা।

আরও পড়ুন- ভিভো টি১এক্স ফোনের বিক্রি শুরু হল ভারতে, দেখে নিন দাম ও অফার

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget