এক্সপ্লোর

Infinix Zero 5G Series: ভারতে একসঙ্গে লঞ্চ হল ইনফিনিক্স জিরো ৫জি সিরিজের দু'টি ফোন, দাম কত? কোথা থেকে কিনবেন?

Infinix Smartphone: Coral Orange, Pearly White, Submariner Black- এই তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে ইনফিনিক্স জিরো সিরিজের দু'টি ৫জি ফোন। এই দুই ফোন কেনার ক্ষেত্রে ছাড়ও পাবেন ক্রেতারা।

Infinix Zero 5G Series: ইনফিনিক্সের দু'টি ৫জি ফোন একসঙ্গে লঞ্চ হয়েছে ভারতে। ইনফিনিক্স জিরো ৫জি ২০২৩ (Infinix Zero 5G 2023) এবং ইনফিনিক্স জিরো ৫জি ২০২৩ টার্বো (Infinix Zero 5G 2023 Turbo) লঞ্চ হয়েছে ভারতে। ইনফিনিক্স জিরো সিরিজের এই দুই ৫জি ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি প্রসেসর। এছাড়াও রয়েছে ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই দুই ফোনের ব্যাক প্যানেলে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। এছাড়াও এই ফোন দু'টিতে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। ১১ ফেব্রুয়ারি থেকে ইনফিনিক্স জিরো সিরিজের এই দুই ৫জি ফোনের বিক্রি শুরু হতে চলেছে। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোনগুলি কেনা যাবে।

ইনফিনিক্স জিরো ৫জি ২০২৩ এবং ইনফিনিক্স জিরো ৫জি ২০২৩ টার্বো- এই দুই ফোনের ভারতে দাম

  • ইনফিনিক্স জিরো ৫জি ২০২৩ ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৭,৯৯৯ টাকা।
  • ইনফিনিক্স জিরো ৫জি ২০২৩ টার্বো ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। 

Coral Orange, Pearly White, Submariner Black- এই তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে ইনফিনিক্স জিরো সিরিজের দু'টি ৫জি ফোন। এই দুই ফোন কেনার ক্ষেত্রে ছাড়ও পাবেন ক্রেতারা। এক্সচেঞ্জ বোনাস হিসেবে ইনফিনিক্স জিরো ৫জি ২০২৩ ফোনে ১৫০০ টাকা এবং ইনফিনিক্স জিরো ৫জি ২০২৩ টার্বো ফোনে ২০০০ টাকা ছাড় পাবেন। পুরনো কোনও ১০ হাজার টাকার ফোন এক্সচেঞ্জ করলে তবেই এই ছাড় পাওয়া যাবে। নো-কস্ট ইএমআই অপশনও থাকবে এই ফোন দু'টি কেনার ক্ষেত্রে।  

OnePlus 11 5G: ওয়ানপ্লাস সংস্থা ভারতে লঞ্চ করতে চলেছে ওয়ানপ্লাস ১১ ৫জি (OnePlus 115G) ফোন। আগামী ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে ওয়ানপ্লাস ক্লাউড ১১ (OnePlus Cloud 11) ইভেন্ট। সেখানেই লঞ্চ হবে ওয়ানপ্লাসের নতুন ফ্ল্যাগশিপ প্রিমিয়াম ফোন। ইতিমধ্যেই এই ফোনের প্রি-অর্ডার শুরু হয়েছে। অ্যামাজনের মাধ্যমে এই ফোনের প্রি-অর্ডার করতে পারবেন। সম্প্রতি স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন লঞ্চ হয়েছে। সেখানে আলট্রা মডেলের দাম এক লক্ষ টাকারও বেশি। এই প্রসঙ্গে স্যামসাং কর্তৃপক্ষকে বেশ কটাক্ষ করে ওয়ানপ্লাস সংস্থা জানিয়েছে তাদের ফ্ল্যাগশিপ প্রিমিয়াম ৫জি ফোনের দাম এতটা বেশি হবে না। টিপস্টার অভিষেক যাদব জানিয়েছেন, ওয়ানপ্লাস ১১ ৫জি ফোনের দাম ৬০ হাজার টাকার মধ্যেই হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর, এই ফোনের ১৬ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম হতে পারে ৬১,৯৯৯ টাকা। 

আরও পড়ুন- শুরু প্রি-বুকিং, ভারতে লঞ্চের আগে দেখে নিন ওয়ানপ্লাস ১১ ৫জি ফোনের সম্ভাব্য দাম ও ফিচার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget