এক্সপ্লোর

Instagram Account: ইনস্টাগ্রামে চ্যাট করছেন ? সহজেই জানতে পারবেন বন্ধুর লোকেশন, দেখা যাবে ম্যাপও

Instagram Account: এবার ইনস্টাগ্রামেই আপনি জানতে পারবেন আপনার বন্ধু ঠিক কোথায় আছেন, কতদূরে আছেন এমনকী সেখানে পৌঁছানো যাবে কীভাবে তাও দেখা যাবে ম্যাপের মাধ্যমে। কিন্তু কীভাবে ?

Instagram Friend Map: মেটা-অধীনস্থ ইনস্টাগ্রামে এবার আসতে চলেছে একটি নয়া ফিচার। ইনস্টাগ্রাম যারা ব্যবহার করেন, শুধু ছবি বা ভিডিয়ো বা রিল পোস্ট করার পাশাপাশি চ্যাটও করেন বন্ধুদের সঙ্গে। এবার ইনস্টাগ্রামেই আপনি জানতে পারবেন আপনার বন্ধু ঠিক কোথায় আছেন, কতদূরে আছেন এমনকী সেখানে পৌঁছানো যাবে কীভাবে তাও দেখা যাবে ম্যাপের মাধ্যমে। এই নতুন ফিচারের (Instagram Friend Map) নাম হতে চলেছে 'ফ্রেন্ড ম্যাপ'। সংবাদসূত্রে জানা গিয়েছে 'স্ন্যাপ ম্যাপ' নামে একটি মোবাইল অ্যাপের মতই ফিচার্স আনতে চলেছে এই সংস্থা।

মোবাইল ডেভেলপার অ্যালেসান্দ্রো পালুজ্জি এক্স হ্যান্ডলে একটি পোস্টের মাধ্যমে এই সংক্রান্ত কিছু তথ্য শেয়ার করেছেন। এমনকী ফ্রেন্ড ম্যাপের ইন্টারফেস কেমন হবে তা নিয়ে কিছু স্ক্রিনশটও শেয়ার করেছেন। পালুজ্জি উল্লেখ করেন, 'ইনস্টাগ্রাম ফ্রেন্ডস ম্যাপ (Instagram Friend Map) তৈরি করার কাজ চালিয়ে যাচ্ছে। এবার আপনার বন্ধুদেরও আপনি সহজেই ম্যাপে দেখতে পারবেন।' তিনি আরও জানান যে এই ফিচার্স যদি ঠিকমত চালু হয় তাহলে সমাজমাধ্যমগুলিতেও কাছাকাছি সমস্ত বন্ধুদের সংযুক্ত করে ফেলা যাবে।

পালুজ্জি যে ছবি এক্স হ্যান্ডলে শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে যে, ফ্রেন্ডস ম্যাপ আদপে একটা গ্লোবাল ম্যাপ খুলে দেবে ব্যবহারকারীর সামনে এবং সেখানে ব্যবহারকারী তাঁর বন্ধুদের দেখতে পারবে, লোকেশন ডাটা শেয়ারও করতে পারবে। স্ক্রিনশট (Instagram Friend Map) দেখে এও বোঝা যাচ্ছে যে ব্যবহারকারীরা ম্যাপে অ্যানোটেটও করতে পারবে। এই যে ব্যবস্থা এর মাধ্যমে ডিরেক্ট মেসেজ সেকশনে নোটস ফিচার্সের গুরুত্ব অনেকটাই বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে। যদি এটা আদপেই চালু হয়ে যায়, সেক্ষেত্রে ব্যবহারকারী তিনভাবে শেয়ার করতে পারবেন, স্টোরি, নোট বা ম্যাপ নোটের মাধ্যমে।

কিছুদিন আগেই আরও একটি ফিচার্স (Instagram Friend Map) নিয়ে এসেছে ইনস্টাগ্রাম। যে সমস্ত ব্যবহারকারীরা সমাজমাধ্যমে গোপনীয়তা পছন্দ করেন, সবকিছু প্রকাশ্যে আনতে চান না তাঁদের জন্য চালু হতে চলেছে ফ্লিপসাইড ফিচার্স। এর মাধ্যমে ইউজার চাইলে একই ফোনে দুটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চালু রাখতে পারবেন। বলা ভাল একটিই অ্যাকাউন্ট থেকে দুটি প্রোফাইল চালু রাখতে পারবেন ইউজার। ফ্লিপসাইড ফিচার ব্যবহার করলে ইউজার দুটো আলদা প্রোফাইল ব্যবহারের সুযোগ পাবেন। যে প্রোফাইলটি ব্যক্তিগত কাজে ব্যবহার করতে এবং গোপনীয়তা বজায় রাখতে চান, সেখানে কনটেন্ট দেখার সুযোগ থাকবে ইউজারের প্রিয়জনদের। মেটা ইনস্টাগ্রামের স্বত্ব নেওয়ার পরেই প্রায়ই কিছু না কিছু আপডেট নতুন ফিচার্স আসতেই থাকছে ইনস্টাগ্রামে।  

আরও পড়ুন: Instagram Features: ইনস্টাগ্রামে আসছে 'ফ্লিপসাইড' ফিচার, ইউজাররা কী কী সুবিধা পাবেন?

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget