এক্সপ্লোর

iPhone: ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে সেলে কোন কোন আইফোন কতটা কম দামে পাওয়া যাবে?

Flipkart: ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে'জ সেল ২০২২- এ আইফোন ১৩ সিরিজ, আইফোন ১২ মিনি এবং আইফোন ১১--- এই আইফোনগুলির দাম কমতে চলেছে।

iPhone: আগামী ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে’জ সেল ২০২২ (Flipkart Big Billion Days Sale 2022)। এই সেলে অ্যাপেলের একাধিক আইফোন (iPhone) থাকবে ছাড়। আইফোন ১৩ সিরিজ (iPhone 13 Series), আইফোন ১২ মিনি (iPhone 12 Mini) এবং আইফোন ১১ (iPhone 11)- র দামে আকর্ষণীয় ছাড় থাকবে বলে জানা গিয়েছে। ফ্লিপকার্টের এই সেল চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এবার দেখে নেওয়া যাক উল্লিখিত আইফোনগুলিতে কত ছাড় থাকতে চলেছে।

আইফোন ১৩ সিরিজ

আইফোন ১৩ মডেলের দাম ফ্লিপকার্টের এই সেলে শুরু হতে চলেছে ৪৯,৯৯০ টাকা বা তার কম থেকে। আইফোন ১৩ প্রো মডেলের দাম শুরু হতে পারে ৮৯,৯৯০ টাকা বা তার কম থেকে। এছাড়াও আইফোন ১৩ প্রো ম্যাক্স ফোনের দাম শুরু হতে পারে ৯৯,৯৯০ টাকা বা তার কম থেকে। ফ্লিপকার্টে প্রকাশিত ব্যানার থেকে এই তথ্য প্রকাশ্য এসেছে।

বর্তমানে আইফোন ১৩- র দাম ফ্লিপকার্টে ৬৯,৯০০ টাকা থেকে শুরু হচ্ছে। আইফোন ১৩ প্রো- এর দাম শুরু হচ্ছে ১,১৯,৯০০ টাকা থেকে। এছাড়াও আইফোন ১৩ প্রো ম্যাক্স ফোনের দাম শুরু হচ্ছে ১,২৬,০০০ টাকা থেকে।

আইফোন ১২ মিনি ও আইফোন ১১

ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে’জ সেল ২০২২- এ আইফোন ১২ মিনি মডেল পাওয়া যাবে ৩৯,৯৯০ টাকা বা তার থেকে কমে। অন্যদিকে আইফোন ১১ ফোন পাওয়া যাবে ২৯,৯৯০ টাকা বা তার থেকে কমে। বর্তমানে ফ্লিপকার্টে আইফোন ১২ মিনি- র দাম শুরু হচ্ছে ৫৫,৩৫৯ টাকা থেকে। আর আইফোন ১১ ফোনের দাম ফ্লিপকার্টে শুরু হচ্ছে ৪৩,৯৯০ টাকা থেকে।

নাথিং ফোন ১ এবং গুগল পিক্সেল ৬এ

চড়া দামের এই দুই ফোনের দাম ফ্লিপকার্টের আসন্ন বিগ বিলিয়ন ডে’জ সেলে একধাক্কায় অনেকটাই কমতে চলেছে। নাথিং ফোন ১- এর দাম শুরু হচ্ছে ২৮,৯৯৯ টাকা থেকে। অন্যদিকে গুগল পিক্সেল ৬এ ফোনের ফোনের দাম শুরু হতে চলেছে ২৭,৬৯৯ টাকা থেকে। লঞ্চের সময় নাথিং ফোন ১ –এর দাম ছিল ৩২,৯৯৯ টাকা। এরপর আবার ১০০০ টাকা দাম বেড়েছিল এই ফোনের। ফলে নাথিং ফোন ১- এর দাম হয়েছিল ৩৩,৯৯৯ টাকা। অন্যদিকে গুগল পিক্সেল ৬এ ফোনের দাম লঞ্চের সময় ছিল ৪৩,৯৯৯ টাকা।

প্রসঙ্গত উল্লেখ্য, অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল ২০২২ সেল শুরু হতে চলেছে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে।

আরও পড়ুন- ওপ্পো এফ২১এস প্রো সিরিজ লঞ্চ হয়েছে ভারতে, দুটো ফোনেই রয়েছে ম্যাক্রোলেন্স ক্যামেরা

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget