এক্সপ্লোর

iPhone 14 Launch: প্রতীক্ষার অবসান, লঞ্চ হতে চলেছে আইফোন ১৪ সিরিজ, কবে?

iPhone 14 Series: আইফোন ১৪ সিরিজে লঞ্চ হতে পারে চারটি ফোন। সেই তালিকায় রয়েছে আইফোন ১৪, আইফোন ১৪ মিনি, আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ প্রো ম্যাক্স।

Apple Launch Event: অবশেষে অ্যাপেল কর্তৃপক্ষ তাদের লঞ্চ ইভেন্টের দিনক্ষণ ঘোষণা করেছে। ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে অ্যাপেলের লঞ্চ ইভেন্ট 'Far Out'। অনুমান, দীর্ঘ প্রতীক্ষিত আইফোন ১৪ সিরিজ এই ইভেন্টেই লঞ্চ করবে অ্যাপেল সংস্থা। এর সঙ্গে নতুন অ্যাপেল ওয়াচ এবং আইপ্যাড লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে শোনা গিয়েছে। অন্যদিকে জানা গিয়েছে ইতিমধ্যেই ৭ সেপ্টেম্বরের ইভেন্টের জন্য 'Media Invities' পাঠানো শুরু করেছে অ্যাপেল কর্তৃপক্ষ। প্রাথমিক ভাবে শোনা গিয়েছিল যে, ১৩ সেপ্টেম্বর হয়তো অ্যাপেলের লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত হবে। তবে দিনক্ষণ এগিয়ে এসেছে। এখন শোনা যাচ্ছে, ৭ সেপ্টেম্বর অ্যাপেলের নতুন লঞ্চ ইভেন্ট Far Out অনুষ্ঠিত হতে চলেছে। আইওএস ১৬ এবং ওয়াচওএস ৯- এই দুই অপারেটিং সিস্টেম লঞ্চের সম্ভাবনা রয়েছে এই ইভেন্টে। ক্যালিফোর্নিয়ার কুপার্টিনোতে রয়েছে অ্যাপেল পার্ক। সেখানে স্টিভ জোবস থিয়েটারে অ্যাপেলের লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত হবে। সেখানে থেকেও এই ইভেন্টের লাইভ স্ট্রিম হবে। ৭ সেপ্টেম্বর রাত ১০টা ৩০মিনিটে এই ইভেন্ট দেখতে পাবেন ভারতের বাসিন্দারা। 

কী কী লঞ্চ হতে পারে অ্যাপেলের এই ইভেন্টে 

আইফোন ১৪ সিরিজ

আইফোন ১৪ সিরিজে লঞ্চ হতে পারে চারটি ফোন। সেই তালিকায় রয়েছে আইফোন ১৪, আইফোন ১৪ মিনি, আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ প্রো ম্যাক্স- এই চারটি ফোন। প্রো মডেলগুলিতে থাকতে পারে অ্যাপেলের নিজস্ব A16 Bionic চিপ। এছাড়াও অ্যাপেলের আইফোন ১৪ সিরিজে iOS 16 অপারেটিং সিস্টেমের সাপোর্ট থাকতে পারে। 

অ্যাপেল ওয়াচ সিরিজ ৮ এবং ওয়াচ প্রো

আইফোন ১৪ সিরিজের সঙ্গে অ্যাপেল ওয়াচ সিরিজ ৮ লঞ্চের সম্ভাবনা রয়েছে। একাধিক হেলথ ফিচার থাকতে পারে এই নতুন অ্যাপেল ওয়াচে। নতুন ডিজাইনে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে এই অ্যাপেল ওয়াচের। অ্যাপেল ওয়াচ ৭- এর মতোই সেনসর থাকার সম্ভাবনা রয়েছে অ্যাপেল ওয়াচ ৮ সিরিজে। এর পাশাপাশি একটি অ্যাপেল ওয়াচ প্রো লঞ্চ হওয়ার কথাও শোনা যাচ্ছে অ্যাপেলের লঞ্চ ইভেন্টে। বড় আকারের ডিসপ্লে থাকতে পারে এই ফোনে। বর্তমানে যা সাইজ রয়েছে তার থেকে ৭ শতাংশ বড় হতে পারে এই নতুন ওয়াচ প্রো- এর ডিসপ্লে সাইজ।

এয়ারপডস প্রো ২

অ্যাপেলের আসন্ন লঞ্চ ইভেন্টে নেক্সট জেনারেশন এয়ারপডস লঞ্চেরও সম্ভাবনা রয়েছে। অ্যাপেল এয়ারপডস ২ লঞ্চ হতে পারে অ্যাপেলের আসন্ন ইভেন্টে। ফার্স্ট জেনারেশন এয়ারপডসের সঙ্গে অনেক মিল থাকতে পারে এয়ারপডস প্রো ২- এর। তবে নতুন ডিভাইসে থাকবে আপগ্রেডেড এবং আপডেটেড চিপসেট। থাকবে উন্নত ও আধুনিক অডিও কোয়ালিটিও। তবে ২০১৯ সালে লঞ্চ হওয়া এয়ারপডসের ডিজাইন আর নতুন লঞ্চ হতে চলা এয়ারপডসের ডিজাইন একই থাকবে নাকি আলাদা হবে তা জানা যায়নি।  

আরও পড়ুন- ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা, ৫০০০ এমএএইচের ব্যাটারি নিয়ে ভারতে আসছে রেডমির নতুন

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget