এক্সপ্লোর

Apple iPhone 15 Series: কবে লঞ্চ হতে চলেছে আইফোন ১৫ সিরিজ? আর কী কী লঞ্চ হতে পারে অ্যাপেল ইভেন্টে?

Apple Wonderlust Event: আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স- এই চারটি ফোন আইফোন ১৫ সিরিজে লঞ্চ হতে পারে।

Apple iPhone 15 Series: অবশেষে জানা গিয়েছে আইফোন ১৫ সিরিজ লঞ্চের দিনক্ষণ। অ্যাপেল কর্তৃপক্ষ জানিয়েছে আগামী ১২ সেপ্টেম্বর তাদের Wonderlust ইভেন্ট অনুষ্ঠিত হতে চলেছে। সেখানেই লঞ্চ হবে আইফোন ১৫ সিরিজ, অ্যাপেল ওয়াচ ৯ সিরিজ, অ্যাপেল ওয়াচ আলট্রা ২। এর সঙ্গে আইওএস ১৭ এবং ওয়াচ ওএস ১০ লঞ্চেরও কথা রয়েছে। তবে কী কী প্রোডাক্ট লঞ্চ হবে সেই প্রসঙ্গে বিশদে কিছু জানায়নি অ্যাপেল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, অ্যাপেলের এই Wonderlust ইভেন্ট অনুষ্ঠিত হতে চলেছে ১২ সেপ্টেম্বর ভারতীয় সময় রাত ১০টা ৩০ মিনিটে। অ্যাপেল টিভি অ্যাপের পাশাপাশি এই ইভেন্টের লাইভ স্ট্রিম চলবে apple.com - এও। অ্যাপেল পার্কে আয়োজিত হতে চলেছে এই ইভেন্ট। 

আইফোন ১৫ সিরিজ

আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স- এই চারটি ফোন আইফোন ১৫ সিরিজে লঞ্চ হতে পারে। শোনা যাচ্ছে, এই আইফোন সিরিজে ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট থাকতে পারে। এছাড়াও ইতিমধ্যেই একাধিক আইফোন ১৫ সিরিজ সম্পর্কে একাধিক সম্ভাব্য তথ্য ফাঁস হয়েছে। যদিও অ্যাপেল কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে কিছুই ঘোষণা করেনি। 

অ্যাপেল ওয়াচ

আসন্ন অ্যাপেল ইভেন্টে অ্যাপেল ওয়াচ সিরিজ ৯ এবং অ্যাপেল ওয়াচ আলট্রা ২ লঞ্চের কথা রয়েছে। অ্যাপেল ওয়াচ ৮ সিরিজের সাকসেসর অ্যাপেল ওয়াচ ৯ সিরিজে ৫টি রঙে অ্যালুমিনিয়াম বডি নিয়ে লঞ্চ হতে পারে স্মার্টওয়াচ। অন্যদিকে স্টেনলেস স্টিল মডেলে তিনটি রঙ দেখা যেতে পারে। ডিজাইনের দিক থেকে অ্যাপেল ওয়াচ ৮ সিরিজের সঙ্গে আসন্ন অ্যাপেল ওয়াচ ৯ সিরিজের বিশেষ পার্থক্য থাকবে না বলেই অনুমান করা হচ্ছে। 

অন্যদিকে শোনা যাচ্ছে, অ্যাপেল ওয়াচ আলট্রা ২ মডেল সম্ভবত থ্রিডি প্রিন্টিং টেকনোলজি নিয়ে তৈরি হয়েছে। যদিও এই প্রসঙ্গে নিশ্চিত ভাবে কোনও তথ্য জানা যায়নি। অ্যাপেল ওয়াভ আলট্রা- র সঙ্গে সেকেন্ড জেনারেশন অ্যাপেল ওয়াচ আলট্রা মডেলের মিল থাকবে বলে অনুমান করা হচ্ছে। 

ভারতে লঞ্চ হয়েছে ভিভোর নতুন স্মার্টফোন

ভিভো ভি২৯ই ফোন ভারতে লঞ্চ হয়েছে। এই ফোন রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৪ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৬,৯৯৯ টাকা। অন্যদিকে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৮,৯৯৯ টাকা। 

আরও পড়ুন- 'এইচডি' কোয়ালিটির ভিডিও পাঠানো যাবে হোয়াটসঅ্যাপে, স্টেটাসের রিপ্লাই দেওয়া যাবে 'অবতারের' সাহায্যে

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget