এক্সপ্লোর

Apple iPhone: আইফোন ১২- র মতো ক্যামেরা মডিউল থাকতে চলেছে আইফোন ১৬- তে, অ্যাপেলের নতুন সিরিজে লঞ্চ হতে পারে ৫টি মডেল

iPhone 16 Series: আইফোন ১৬ সিরিজে লঞ্চ হতে পারে ৫টি আইফোন। এই তালিকায় আইফোন ১৬ এসই এবং আইফোন ১৬ এসই প্লাস- এই দুই মডেল থাকতে পারে।

Apple iPhone: চলতি বছর আইফোন ১৬ সিরিজ (iPhone 16 Series) লঞ্চ করতে চলেছে অ্যাপেল কর্তৃপক্ষ। আর আইফোন ১৬ সিরিজের ফোনে নতুন ডিজাইনের রেয়ার ক্যামেরা সেটআপ (Vertical Rear Camera Module) থাকার কথা রয়েছে। টিপস্টারের মাধ্যমে তেমনই আভাস পাওয়া গিয়েছে। আইফোন ১৬ মডেল আসলে আইফোন ১২- র পরে প্রথম আইফোন হতে চলেছে যেখানে লম্বালম্বি ভাবে ক্যামেরা সেনসর সজ্জিত থাকবে। অর্থাৎ ভার্টিকাল ক্যামেরা ইউনিট থাকতে পারে। আইফোন ১৬ ফোনের ক্যামেরা মডিউল কেমন হতে পারে তার একটি ছবি প্রকাশ্যে এসেছে। অন্যদিকে আবার শোনা গিয়েছে যে আইফোন ১৬ সিরিজের মোট ৫টি মডেল লঞ্চ হতে পারে। এই তালিকায় থাকতে পারে আইফোন ১৬ এসই এবং আইফোন ১৬ প্লাস এসই- এই দুই ফোন। আর আইফোন ১৬ প্লাস এসই ফোনে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে।

আইফোন ১৬ সিরিজে কোন কোন মডেল লঞ্চ হতে পারে 

আইফোন ১৬, আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স- এই তিনটি ফোনের সঙ্গে থাকতে চলেছে আইফোন ১৬ এসই এবং আইফোন ১৬ এসই প্লাস- এই দুই মডেলও লঞ্চ হতে পারে। প্রতি বছর সেপ্টেম্বর মাসে আইফোনের নতুন সিরিজ লঞ্চ হয়। তাই অনুমান, চলতি বছরেও সেপ্টেম্বর মাসেই হয়তো আইফোন ১৬ সিরিজ লঞ্চ হবে। তবে আনুষ্ঠানিক ভাবে আইফোন ১৬ সিরিজ লঞ্চের কোনও দিনক্ষণ প্রকাশ হয়নি। 

আইফোন ১৬ সিরিজের বিভিন্ন মডেলের মধ্যে 'এসই' ফোনে একটিই রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে। অন্যদিকে স্ট্যান্ডার্ড আইফোন ১৬ মডেলে দুটো রেয়ার ক্যামেরা সেনসর সাজানো থাকতে পারে ভার্টিকাল লেআউটে। এছাড়াও আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স- এই দুই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। এক্ষেত্রেও ক্যামেরা মডিউল ভার্টিকাল বা লম্বালম্বি ভাবে সাজানো থাকবে বলে শোনা গিয়েছে। 

আইফোন ১৫ সিরিজ

গতবছর সেপ্টেম্বর মাসে আইফোন ১৫ সিরিজ ভারতে লঞ্চ হয়েছিল। অ্যাপেলের এই আইফোন সিরিজে লঞ্চ হয়েছিল আইফোন ১৫ (iPhone 15), আইফোন ১৫ প্লাস (iPhone 15 Plus), আইফোন ১৫ প্রো (iPhone 15 Pro) এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স (iPhone 15 Pro Max) - এই চারটি ফোন। আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স- এই দুই ফোনে রয়েছে অ্যাপেলের এ১৭ বায়োনিক চিপসেট। অন্যদিকে, অ্যাপেলের এ১৬ বায়োনিক চিপসেট রয়েছে আইফোন ১৫ এবং আইফোন ১৫ প্লাস ফোনে। 

আরও পড়ূন- ফোনের রেয়ার প্যানেলে ভেগান লেদার ফিনিশ, দাম হবে মাঝারি রেঞ্জে, আসছে রিয়েলমির নতুন ফোন

সেরা শিরোনাম

Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget