এক্সপ্লোর

iQoo Phones: গেমারদের জন্য নতুন ফোন, টানা খেললেও গরম হবে না ডিভাইস, থাকছে এমনই ফিচার

iQoo Neo 10: ভারতে আইকিউওও নিও ১০ ফোন লঞ্চ হতে চলেছে আগামী ২৩ মে। শোনা যাচ্ছে, আইকিউওও নিও ১০ ফোনের দাম ৩৫ হাজার টাকার কম হবে। অর্থাৎ বেস মডেলের দাম ৩৫ হাজারের কম হবে।

iQoo Phones: ভারতে আইকিউওও নিও ১০ ফোন লঞ্চ হতে চলেছে আগামী ২৬ মে। লঞ্চের পর এই ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে। ভিভোর সাব-ব্র্যান্ড আইকিউওও সংস্থার এই ফোনে ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর এবং ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার কথা শোনা গিয়েছে। এছাড়াও এই ফোনে থাকতে চলেছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ প্রসেসর। এই ফোনে পাবেন ৭০০০ এমএএইচ ব্যাটারির সাপোর্ট। দুটো রঙে এবং AMOLED ডিসপ্লে নিয়ে ভারতে লঞ্চ হতে চলেছে আইকিউওও নিও ১০ ফোন। গত বছর নভেম্বর মাসে চিনে লঞ্চ হয়েছিল এই ফোন। 

শোনা যাচ্ছে, আইকিউওও নিও ১০ ফোনের দাম ৩৫ হাজার টাকার কম হবে। অর্থাৎ বেস মডেলের দাম ৩৫ হাজারের কম হবে। গেমারদের কথা মাথায় রেখেই তৈরি হয়েছে আইকিউওও নিও ১০ ফোন। এই দামের মধ্যে একমাত্র এই ফোনেই থাকছে ১৪৪ ফ্রেম পার সেকেন্ড ফিচারের সাপোর্ট গেমিংয়ের জন্য। সংস্থার নিজস্ব Q1 গেমিং চিপসেট থাকবে এই ফোনে। Inferno Red এবং Titanium Chrome- এই দুই রঙে লঞ্চ হতে চলেছে আইকিউওও নিও ১০ ফোন। অনুমান, শক্তিশালী এই ফোনে গেম খেলার সময় ক্রেতারা স্মুদ এক্সপিরিয়েন্স পাবেন। গেমের মাঝে বাফার হবে না। তার ফলে ভিডিও গেম খেলার অভিজ্ঞতা এই ফোনে দারুণ হবে ইউজারদের। 

আইকিউওও নিও ১০ ফোনে যে AMOLED ডিসপ্লে থাকতে চলেছে সেখানে 1.5K রেজোলিউশন পাওয়া যাবে এবং স্ক্রিনের রিফ্রেশ রেট হবে ১৪৪ হার্টজ। ৫০ মেগাপিক্সেলের সোনি পোর্ট্রেট ক্যামেরা থাকবে যার সঙ্গে আবার অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট যুক্ত থাকবে। ১২০ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট থাকতে চলেছে আইকিউওও সংস্থার আসন্ন ফোনে। এই ফোনে ফাস্ট চার্জিং সাপোর্টের সাহায্যে শূন্য থেকে ৫০ শতাংশ চার্জ হবে মাত্র ১৫ মিনিটে, এমনটাই দাবি করেছে আইকিউওও কর্তৃপক্ষ। যেহেতু এটি গেমিং ফোন, তাই একটি ৭০০০ স্কোয়ার মিলিমিটার আয়তনের ভেপার কুলিং চেম্বার থাকবে থার্মাল ম্যানেজমেন্টের জন্য। এর কাজ ফোন গরম হয়ে গেলে ভিতর থেকে তাপ বের করে দেওয়া। এই ভেপার কুলিং চেম্বার ৮.০৯ মিলিমিটার পুরু।

প্রসঙ্গত উল্লেখ্য, চিনে লঞ্চ হওয়া আইকিউওও নিও ১০ ফোনের সঙ্গে অনেক পার্থক্যই থাকতে চলেছে ভারতীয় ভ্যারিয়েন্টের। চিনের মডেলের থেকে বেশ কয়েকটি ফিচার ভারতের ভ্যারিয়েন্টে উন্নত ও আধুনিক করা হয়েছে। 

সেরা শিরোনাম

Artificial Intelligence: AI অবাধ্য হলে তাকে বন্ধ করার জন্য নেই কোনও সুইচ, বিপর্যস্ত হতে পারে অর্থনীতি থেকে বিদ্যুৎ ব্যবস্থা, বলছেন বিশেষজ্ঞ
AI অবাধ্য হলে তাকে বন্ধ করার জন্য নেই কোনও সুইচ, বিপর্যস্ত হতে পারে অর্থনীতি থেকে বিদ্যুৎ ব্যবস্থা, বলছেন বিশেষজ্ঞ
AI TV channel: AI টিভি চ্যানেল আনতে চায় Google, নায়ক বা নায়িকা আপনিই, পর্দায় দেখতে পাবেন নিজেকে
AI টিভি চ্যানেল আনতে চায় Google, নায়ক বা নায়িকা আপনিই, পর্দায় দেখতে পাবেন নিজেকে
WhatsApp News: অফিসের ল্যাপটপে Web WhatsApp ব্যবহারে সতর্ক থাকুন, কী কী বিপদ হতে পারে ? জানাল কেন্দ্রীয় সরকার
অফিসের ল্যাপটপে Web WhatsApp ব্যবহারে সতর্ক থাকুন, কী কী বিপদ হতে পারে ? জানাল কেন্দ্রীয় সরকার
GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget