এক্সপ্লোর

iQoo Z9 5G: ভারতে লঞ্চ হতে চলেছে আইকিউওও সংস্থার নতুন ৫জি ফোন, কেমন হতে পারে এই মডেল?

iQoo Smartphones: আইকিউওও জেড৯ ৫জি ফোন ৮ জিবি র‍্যাম সমেত লঞ্চ হতে পারে ভারতে। এই ফোনে অ্যান্ড্রয়েড ১৪ বেসড অপারেটিং সফটওয়্যারের সাপোর্ট থাকতে পারে।

iQoo Z9 5G: ভারতে দ্রুত লঞ্চ হতে চলেছে আইকিউওও জেড৯ ৫জি (iQoo Z9 5G) ফোন। এর আগে একাধিক সার্টিফিকেশন ওয়েবসাইটে ভিভো সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও (iQoo Smartphones) কোম্পানির এই ফোনের নাম দেখা গিয়েছে। বিভিন্ন সার্টিফিকেশন সাইটের মাধ্যমে আইকিউওও জেড৯ ৫জি ফোনের বিভিন্ন স্পেসিফিকেশন সম্পর্কেও আভাস পাওয়া গিয়েছে। কেমন দেখতে হবে এই ফোন সেই প্রসঙ্গেও ইঙ্গিত পাওয়া গিয়েছে ইতিমধ্যেই। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের ওয়েবসাইটে আইকিউওও জেড৯ ৫জি ফোনের নাম দেখা গিয়েছে। তার ফলে বোঝা যাচ্ছে যে এই ফোন ভারতে লঞ্চ হতে আর বেশি দেরি নেই। 

কেমন হতে চলেছে আইকিউওও জেড৯ ৫জি ফোন

  • আইকিউওও সংস্থার এই ৫জি ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭২০০ প্রসেসর থাকতে পারে। এর আগে অবশ্য শোনা গিয়েছিল এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন র প্রসেসর থাকবে। আর থাকতে পারে ৬০০০০ এমএএইচ ব্যাটারি। 
  • আইকিউওও জেড৯ ৫জি ফোন ৮ জিবি র‍্যাম সমেত লঞ্চ হতে পারে ভারতে। এই ফোনে অ্যান্ড্রয়েড ১৪ বেসড অপারেটিং সফটওয়্যারের সাপোর্ট থাকতে পারে। এছাড়াও শোনা গিয়েছে এই ফোনে থাকতে পারে একটি 1.5K রেজোলিউশন যুক্ত OLED ডিসপ্লে। 
  • ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটির সাপোর্ট থাকতে পারে আইকিউওও জেড৯ ৫জি ফোনে। এই স্মার্টফোনের সঙ্গে আইকিউওও জেড৯ এবং আইকিউওও জেড৯এক্স- এই দুই মডেলও লঞ্চ হতে চলেছে। 

আইকিউওও নিও ৯ প্রো

আইকিউওও সংস্থার নতুন ফোন আইকিউওও নিও ৯ প্রো (iQoo Neo 9 Pro) ভারতে লঞ্চ হতে চলেছে ২২ ফেব্রুয়ারি। সম্প্রতি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড- (BIS) এর ওয়েবসাইটে দেখা গিয়েছে আইকিউওও জেন৯ ফোনের নাম। আইকিউওও নিও ৯ প্রো ৫জি ফোনে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জে২ প্রসেসর থাকবে। দুটো র‍্যাম এবং স্টোরেজ ভ্যারিয়েন্টে এই ফোন লঞ্চ হবে। একটি ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে। অন্যটি ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে। আইকিউওও নিও ৯ প্রো ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকবে। এটি একটি Sony IMX 920 সেনসর হতে চলেছে। ভিভো এক্স১০০ সিরিজেও এই ক্যামেরা সেনসর দেখা গিয়েছে। আইকিউওও নিও সিরিজের আসন্ন ফোনে সংস্থার তৈরি একটি কিউ১ চিপ থাকবে। এর ফলে ইউজাররা গেম খেলার সময় দারুণ অভিজ্ঞতা পাবেন। এছাড়াও থাকবে MEMC (Motion Estimation, Motion Compensation) প্রযুক্তির সাপোর্ট। বিভিন্ন ওটিটি মাধ্যম ও ভিডিও প্ল্যাটফর্মে ভাল ভিডিও কনটেন্ট দেখার ক্ষেত্রে এই ফিচার ইউজারদের সাহায্য করে। আইকিউওও নিও ৯ প্রো ফোনের ব্যাক প্যানেলে দুটো রঙ দেখা যাবে। লাল এবং সাদা। অল্প অংশেই সাদা রঙ দেখা যাবে। বেশিরভাগ অংশ জুড়ে থাকবে উজ্জ্বল লাল রঙ। আইকিউওও নিও ৯ প্রো ফোনে ফ্ল্যাট ডিসপ্লে থাকবে বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন- স্মার্ট টিভি কেনার পরিকল্পনা রয়েছে? ৫৫ ইঞ্চির বেশ কয়েকটি স্মার্ট টিভি অ্যামাজনে পাওয়া যাচ্ছে অবিশ্বাস্য কম দামে

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget