এক্সপ্লোর

iQoo Phones: আজই ভারতে লঞ্চ আইকিউওও জেড৯এক্স ৫জি ফোনের, কী কী ফিচার থাকতে চলেছে, দেখে নিন শেষ মুহূর্তে

iQoo Z9x 5G: চিনে আগেই লঞ্চ হয়েছে আইকিউওও জেড৯এক্স ৫জি ফোন। ভারতীয় ভ্যারিয়েন্টের সঙ্গে চিনে লঞ্চ হওয়া ফোনের মিল থাকবে বলেই অনুমান করা হচ্ছে।

iQoo Phones: ভিভো (Vivo) সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও (iQoo), ভারতে ইতিমধ্যেই একাধিক ফোন লঞ্চ করেছে। আজ ১৬ মে আইকিউওও (iQoo Phones) সংস্থা ভারতে আরও একটি ফোন লঞ্চ করতে চলেছে। এবার লঞ্চ হবে আইকিউওও জেড৯এক্স ৫জি (iQoo Z9x 5G) ফোন। এই ফোনের আনুষ্ঠানিক লঞ্চের আগেই ডিভাইস সম্পর্কে একাধিক তথ্য প্রকাশ্যে এসেছে। এর মধ্যে কিছু সম্ভাব্য ফিচার। বাকি স্পেসিফিকেশন নিশ্চিত ভাবেই জানা গিয়েছে। চলুন দেখে নেওয়া যাক, লঞ্চের আগে আইকিউওও জেড৯এক্স ৫জি ফোন সম্পর্কে এতদিনে কী কী তথ্য প্রকাশ্যে এসেছে। 

  • আইকিউওও জেড৯এক্স ৫জি ফোনে একটি ৬০০০ এমএএইচ ব্যাটারি থাকতে চলেছে। এর সঙ্গে ৪৪ ওয়াটের ফ্ল্যাশ চার্জ টেকনোলজির সাপোর্ট থাকবে বলেও জানা গিয়েছে। এর মাধ্যমে মাত্র ৩০ মিনিট ফোনে চার্জ দিলেও ১০ ঘণ্টার ব্যাটারি লাইফ পাওয়া যাবে। এমনটাই দাবি আইকিউওও সংস্থার। 
  • আইকিউওও জেড৯এক্স ৫জি ফোন পরিচালিত হবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬ জেন ১ চিপসেটের সাহায্যে। এই ফোনে ৭.৯৯ মিলিমিটার পুরু হতে চলেছে। 
  • ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে চলেছে আইকিউওও জেড৯এক্স ৫জি ফোনে। ভারতে লঞ্চের পর এই ফোন অনলাইনে কেনা যাবে অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে এবং এক্সক্লুসিভ ভাবে। 

ভারতে আইকিউওও জেড৯এক্স ৫জি ফোনের দাম কত হতে পারে 

অনুমান করা হচ্ছে, আইকিউওও সংস্থার এই ৫জি ফোনের বেস মডেলের দাম ভারতে শুরু হতে পারে ১৫ হাজার টাকার আশপাশ থেকে। Storm Grey এবং Tornado Green- এই দুই রঙে ভারতে লঞ্চ হতে পারে আইকিউওও জেড৯এক্স ৫জি ফোন। 

চিনে আগেই লঞ্চ হয়েছে আইকিউওও জেড৯এক্স ৫জি ফোন। ভারতীয় ভ্যারিয়েন্টের সঙ্গে চিনে লঞ্চ হওয়া ফোনের মিল থাকবে বলেই অনুমান করা হচ্ছে। চলতি বছর মার্চ মাসে আইকিউওও জেড৯ ৫জি ফোন ভারতে লঞ্চ হয়েছিল। সেই দলেই নাম জুড়তে চলেছে আইকিউওও জেড৯এক্স ৫জি।  

ভারতে আইকিউওও জেড৯এক্স ৫জি ফোন লঞ্চ হতে চলেছে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে। এর পাশাপাশি ভার্চুয়াল র‍্যামের সাপোর্ট আরও ৮ জিবি পর্যন্ত পাওয়া সম্ভব। এছাড়াও মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে এই ফোনের। 

আরও পড়ুন- রিয়েলমি জিটি ৬টি ফোনের চার্জিং ফিচার কেমন হতে চলেছে? আর কী চমক থাকছে? 

 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?

ভিডিও

ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ২ : দুই নির্বাচন কমিশনারকে কেন পার্টি করলেন ১১জন বিরোধী দলের সদস্য?
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ১ : রাহুলের বাড়িতে 'চায়ে পে চর্চা' । জ্ঞানেশ ইস্য়ুতে উত্তপ্ত দিল্লি থেকে পাটনা
Prafulla Kanan West | এবার কী চমক থাকছে প্রফুল্ল কানন ওয়েস্টের পুজো? | ABP ANANDA LIVE
Santoshpur Lake Pally | সন্তোষপুর লেক পল্লির থিম 'তাণ্ডব' | Durga Puja 2026 | ABP ANANDA
Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget