এক্সপ্লোর

iQoo Smartphoes: ভারতে আসছে আইকিউওও জেড৯এক্স ৫জি, কোন মডেলের রিব্র্যান্ডেড ভার্সান হতে চলেছে এই ফোন?

iQoo Z9x 5G: শোনা যাচ্ছে যে আইকিউওও জেড৯এক্স ৫জি ফোন আসলে ভিভো টি৩এক্স ৫জি ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হতে চলেছে। 

iQoo Smartphoes: ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও- এর নতুন ফোন। এবছর এপ্রিল মাসেই চিনে লঞ্চ হয়েছে আইকিউওও জেড৯এক্স ৫জি ফোন। এবার সেই ফোনের নাম আইকিউওও ইন্ডিয়ার ওয়েবসাইটে দেখা গিয়েছে। তার থেকেই অনুমান যে আইকিউওও সংস্থার এই ৫জি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। চলতি বছর মার্চ মাসে ভারতে লঞ্চ হয়েছে আইকিউওও জেড৯ ৫জি ফোন। সেই সিরিজেই যুক্ত হতে চলেছে আইকিউওও জেড৯এক্স ৫জি ফোন। চিনে এই ফোনের যে ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে তার সঙ্গে ভারতে লঞ্চ হতে চলা মডেলের ডিজাইন এবং স্পেসিফিকেশনে মিল থাকবে বলে অনুমান করা হচ্ছে। এর পাশাপাশি এও শোনা যাচ্ছে যে আইকিউওও জেড৯এক্স ৫জি ফোন আসলে ভিভো টি৩এক্স ৫জি ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হতে চলেছে। 

আইকিউওও সংস্থা অবশ্য তাদের এই ফোন লঞ্চ প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু ঘোষণা করেনি। তবে যেহেতু আইকিউওও ইন্ডিয়ার ওয়েবসাইটে এই ফোনের নাম দেখা গিয়েছে তার থেকে অনুমান আইকিউওও জেড৯এক্স ৫জি ফোন ভারতে লঞ্চ হতে হয়তো আর বেশি দেরি নেই। কিন্তু নির্দিষ্ট ভাবে এই ফোন লঞ্চের দিনক্ষণ জানা যায়নি এখনও। এর পাশাপাশি আইকিউওও জেড৯এক্স ৫জি ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে কী কী ফিচার থাকবে, ডিজাইন কেমন হবে ফোনের, সেই সম্পর্কেও সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করা হয়নি। 

আইকিউওও জেড৯এক্স ৫জি ফোনের চিনে লঞ্চ হওয়া ভ্যারিয়েন্টে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে, দেখে নিন 

  • আইকিউওও জেড৯এক্স ৫জি ফোনে রয়েছে ৬.৭২ ইঞ্চির এলসিডি স্ক্রিন যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। Android 14-based OriginOS 4- এর সাহায্যে পরিচালিত হয় এই ফোন। 
  • ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে রেয়ার ক্যামেরা ইউনিটে। তার সঙ্গে যুক্ত রয়েছে আর্টিফিশিয়াল ইটেলিজেন্স ফিচার। 
  • এই ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসর। এর সঙ্গে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত প্রসেসর যুক্ত রয়েছে।
  • আইকিউওও জেড৯এক্স ৫জি ফোনে রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৪ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। 

আরও পড়ুন- ১৫ হাজার টাকার কমে ঝাঁ-চকচকে স্মার্টফোন কিনতে চান? অ্যামাজনের গ্রেট সামার সেলে পাবেন এই মডেলগুলি 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget