এক্সপ্লোর

Itel Feature Phone: ভারতে ফিচার ফোন লঞ্চ করেছে আইটেল, 'সুপার গুরু ৪জি' মডেলের দাম কত?

Itel Super Guru 4G: আইটেল সুপার গুরু ৪জি বাজেট ফিচার ফোনে রয়েছে একটি ভিজিএ ক্যামেরা। সেরা রেজোলিউশন পাওয়া না গেলেও এই ক্যামেরার সাহায্যে কিউআর কোড স্ক্যান করে ইউজাররা ইউপিআই পেমেন্ট করতে পারবেন।

Itel Feature Phone: মোবাইলের (Mobiles) চল যখন শুরু হয়েছিল সেই জমানায় ফিচার ফোনই (Feature Phone) ছিল বাজারে। নোকিয়া হোক বা স্যামসাং, আজ যাঁদের ঝাঁ-চকচকে স্মার্টফোন সকলের হাতে হাতে ঘুরছে, সেই সব কোম্পানিই লঞ্চ করেছিল ফিচার ফোন। হালফিলে এই ফিচার ফোনের চাহিদা কমেছে। তবে নোকিয়া এখনও বেশ কিছু ফিচার ফোন লঞ্চ করে। সেই তালিকায় রয়েছে আর একটি সংস্থা, আইটেল। সম্প্রতি ভারতে আইটেল সংস্থা একটি ফিচার ফোন (Itel Feature Phone) লঞ্চ করেছে। আইটেল সুপার গুরু ৪জি (Itel Super Guru 4G) মডেলে রয়েছে ২ ইঞ্চির ডিসপ্লে। ফোনে একবার পুরো চার্জ দিলে ৬ দিন পর্যন্ত ব্যাটারি চালু থাকবে বলে দাবি করেছে আইটেল সংস্থা। এই ফোনে রয়েছে ডিজিটাল রেয়ার ক্যামেরা, অনলাইন ইউপিআই ট্রানজাকশন করার পরিষেবা। এর পাশাপাশি ইউজাররা ইউটিউব এবং ইউটিউব শর্টস দেখতে পাবেন আইটেল সুপার গুরু ৪জি ফোনে। দুটো সিমের স্লটও রয়েছে এই ডিভাইসে। সেই সঙ্গে রয়েছে ৪জি কানেক্টিভিটির সাপোর্ট। 

ভারতে আইটেল গুরু ৪জি ফোনের দাম 

আইটেল সংস্থার নতুন ফিচার ফোন একটি বাজেট রেঞ্জের ফোন। ভারতে আইটেল সুপার গুরু ৪জি ফোনের দাম ১৭৯৯ টাকা। কালো, নীল, সবুজ- এই তিনটি রঙে কেনা যাবে ফোন। ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে এই ফোন কেনা যাবে বলে শোনা গিয়েছে। এছাড়াও আইটেল ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে রয়েছে এই ফোন। 

আইটেল সুপার গুরু ৪জি ফোনে কী কী ফিচার রয়েছে 

  • এই ফোনে রয়েছে ২ ইঞ্চির ডিসপ্লে। এছাড়াও ইনবিল্ড ক্লাউড বেসড সাপোর্ট রয়েছে ইউটিউবের জন্য। তার ফলে ইউজাররা ফুল লেংথ ভিডিওর পাশাপাশি ইউটিউব শর্টসও দেখতে পাবেন এই ফোনে। 
  • আইটেল সংস্থার এই ফিচার ফোনে ১৩টি ভাষার সাপোর্ট রয়েছে। সেই তালিকায় রয়েছে ইংরেজি, হিন্দি, পাঞ্জাবি, উর্দু। এই ফোনে রয়েছে বিবিসি নিউজের সাপোর্ট। আগে থেকে ভাষা সেট করা থাকবে।
  • আইটেল সুপার গুরু ৪জি বাজেট ফিচার ফোনে রয়েছে একটি ভিজিএ ক্যামেরা। সেরা রেজোলিউশন পাওয়া না গেলেও এই ক্যামেরার সাহায্যে কিউআর কোড স্ক্যান করে ইউজাররা অনলাইনে ইউপিআই পেমেন্ট করতে পারবেন।
  • UPI 123PAY- এর সাপোর্ট রয়েছে আইটেলের নতুন ফিচার ফোনে। এর মাধ্যমে অনলাইনে আর্থিক লেনদেন সম্ভব, যাকে বলে অনলাইন ট্রানজাকশন। 
  • আইটেল সুপার গুরু ৪জি ফোনে একটি ১০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এই ব্যাটারিতে একবার ১০০ শতাংশ চার্জ সম্পন্ন হলে ৬ দিন পর্যন্ত ফোন চালু থাকবে বলে দাবি করেছে আইটেল সংস্থা। 
  • এই ফোনে ডুয়াল ৪জি- র পাশাপাশি রয়েছে ২জি এবং ৩জি কানেক্টিভিটি। আইটেল সুপার গুরু ৪জি ফোনে রয়েছে কিং ভয়েস ফিচারের সাপোর্ট। এটি একটি টেক্সট টু স্পিচ ফিচার যা আইটেল কিপ্যাড মোবাইলের ক্ষেত্রে কার্যকর হয়। 
  • এই ফোনে Tetris, 2048, Sudoku- এইসব গেম খেলার সুবিধাও পাবেন ইউজাররা। 

আরও পড়ুন- ভিভো ভি৩০ই ফোন ভারতে কবে লঞ্চ হবে? এই ফোনে কী কী ফিচার থাকতে পারে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget