এক্সপ্লোর

Itel P40: ভারতে হাজির নতুন বাজেট ফোন Itel P40, একবার চার্জ দিলে টানা ১৫ দিন চলবে ব্যাটারি

Itel P40 Budget Smartphone: এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। এছাড়াও রয়েছে র‍্যাম এক্সপ্যানশন ফিচার ও স্টোরেজ বাড়ানোর ব্যবস্থা।

Budget Smartphone: ভারতে লঞ্চ হয়েছে নতুন বাজেট স্মার্টফোন। দাম ৮ হাজার টাকারও কম। তবে ফিচার বেশ নজরকাড়া। সম্প্রতি দেশে লঞ্চ হয়েছে Itel P40 ফোন। এই মডেলে রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচারের সাপোর্ট। Itel P40 ফোনে একটি অক্টা-কোর Unisoc SC9863A প্রসেসর রয়েছে। তার সঙ্গে যুক্ত রয়েছে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি অনবোর্ড স্টোরেজ। তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে Itel P40 ফোন। এই ফোনের ডিসপ্লের উপর রয়েছে একটি ওয়াটার ড্রপ স্টাইলের নচ ডিজাইন। সেখানে সেট করা রয়েছে ফ্রন্ট ক্যামেরা সেনসর। Itel P40 ফোনে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা রয়েছে যেখানে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ফিচার যুক্ত ক্যামেরা সেনসর রয়েছে। ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে Itel P40 ফোনে। 

ভারতে Itel P40 ফোনের দাম

এই ফোন একটি বাজেট সেগমেন্টের ফোন। Itel P40 ফোনের দাম দেশে ৭৬৯৯ টাকা। Dreamy Blue, Force Black এবং Luxurious Gold- এই তিন রঙে ভারতে লঞ্চ হয়েছে Itel P40 বাজেট স্মার্টফোন। ১২ মাস অর্থাৎ এক বছরের ওয়ারেন্টি এবং একবার বিনামূল্যে স্ক্রিন রিপ্লেসমেন্ট অফার পাওয়া যাচ্ছে এই ফোন কেনার সময়। সংস্থার ওয়েবসাইটে এই ফোনের নাম দেখা গেলেও কোথা থেকে কেনা যাবে তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। 

Itel P40 ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন

  • এই ফোনে রয়েছে ৬.৬ ইঞ্চির একটি এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১২ (গো এডিশন)- এর সাহায্যে।
  • Itel P40 ফোনে রয়েছে ইনবিল্ট ৪ জিবি র‍্যাম। এই র‍্যামের পরিমাণ আরও ৩ জিবি বাড়ানো সম্ভব ভার্চুয়াল র‍্যাম এক্সপ্যানশন ফিচারের সাহায্যে। ফোনের না ব্যবহার হওয়া স্টোরেজের মাধ্যমে এই র‍্যামের পরিমাণ বাড়ানো সম্ভব। 
  • এই বাজেট ফোনের ডিসপ্লের উপর ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। এই ক্যামেরা সেনসরে রয়েছে AI Beauty mode। এই ফোনের ইনবিল্ট ৬৪ জিবি স্টোরেজের পরিমাণ ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। ইউজারের বায়োমেট্রিক অথেনটিফিকেশনের জন্য ফেস আনলক ফিচারের সঙ্গে এই ফোনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। 
  • Itel P40 ফোনে একবার চার্জ দিলে ৩২ ঘণ্টা পর্যন্ত কলিং টাইম এবং ১৫ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম পাওয়া সম্ভব। 

Samsung Smartphone: স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের (Samsung Galaxy A Series) দুটো ফোন লঞ্চ হয়েছে ভারতে। একইদিনে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি (Samsung Galaxy A54 5G) এবং স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি (Samsung Galaxy A34 5G) - এই দুই ফোন।

আরও পড়ুন- ছবি থেকে বেছে নেওয়া যাবে লেখা, স্টেটাসে ভয়েস নোট আপডেট, হোয়াটসঅ্যাপে একগুচ্ছ নতুন সুবিধা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana
Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget