এক্সপ্লোর

Jio 5G: দীপাবলির আগে উৎসবের মরসুমে ভারতে আনুষ্ঠানিক ভাবে চালু হল জিও-র ৫জি পরিষেবা

Jio 5G Services: চলতি মাসের শুরুর দিকে রিলায়েন্স জিও ৫জি পরিষেবার বিটা ট্রায়াল শুরু করেছিল। মুম্বই, কলকাতা, বারাণসী এবং দিল্লিতে শুরু হয়েছিল এই ট্রায়াল। এবার আনুষ্ঠানিক ভাবে ভারতে চালু হল জিও ৫জি।

Jio 5G: ভারতে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হয়েছে রিলায়েন্স জিও-র (Reliance Jio 5G) ৫জি সার্ভিস। রাজস্থানের রাজসামান্দের শ্রীনাথজির মন্দির থেকে হাই-স্পিডের (High Speed) এই সার্ভিসের সূচনা করেছেন জিও-র চেয়ারম্যান আকাশ আম্বানি। দু’মাস আগে জিও ৫জি-র (Jio 5G) কথা ঘোষণা করেছিল রিলায়েন্স। অবশেষে আনুষ্ঠানিক ভাবে তা লঞ্চ হল দেশে। চলতি বছরেই ভারতের বিভিন্ন বড় শহরে যেমন- দিল্লি, মুম্বই, কলকাতা এবং চেন্নাইতে ৫জি পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে রিলায়েন্স জিও গোষ্ঠীর। এর পাশাপাশি আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের ডিসেম্বর মাসের মধ্যে ভারতের প্রতিটি কোণায় ৫জি পরিষেবা পৌঁছে দিতে চায় রিলায়েন্স জিও সংস্থা। গত ২৯ অগস্ট ৫জি লঞ্চ প্রসঙ্গে অনুষ্ঠানেই একথা বলেছিলেন রিলায়েন্সের চেয়ারম্যান মুকেশ আম্বানি।  

চলতি মাসের শুরুর দিকে রিলায়েন্স জিও ৫জি পরিষেবার বিটা ট্রায়াল শুরু করেছিল। মুম্বই, কলকাতা, বারাণসী এবং দিল্লিতে শুরু হয়েছিল এই ট্রায়াল। ইউজাররা ১ জিবিপিএসের বেশি ডাউনলোড স্পিড পাচ্ছিলেন এই পরিষেবার মাধ্যমে। এর মধ্যেই আবার শোনা গিয়েছে, জিও লেটেস্ট ভার্সানের ৫জি যাকে বলা হচ্ছে standalone 5G- সেটিও চালু করবে। এর অন্য নাম ‘Jio True 5G’। অনুমান করা হচ্ছে ৫জি পরিকাঠামোয় প্রায় ২ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করতে হবে।

ভারতে ইতিমধ্যেই ৫জি পরিষেবা চালু করেছে ভারতী এয়ারটেল। বর্তমানে গ্রাহকরা যে সিম ব্যবহার করেন, সেখানেই পাওয়া যাবে পরিষেবা। এমনকি গ্রাহকরা ৪জি-র খরচেই ৫জি পরিষেবা পাবেন বলেও জানিয়েছে এয়ারটেল কর্তৃপক্ষ। তবে সফটওয়্যার আপডেটের নোটিফিকেশন পেলে তবেই ৫জি সার্ভিসের সুযোগ সুবিধা পাওয়া যাবে। এয়ারটেলের তরফে দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, শিলিগুড়ি, নাগপুর এবং বারাণসীতে ৫জি সার্ভিস চালু করা হয়েছে। 

৫জি পরিষেবার মাধ্যমে এক সেকেন্ডে সর্বোচ্চ ডেটা ট্রান্সফার স্পিড পাওয়া যাবে ২০জিবিপিএস পর্যন্ত। অথবা এই স্পিড এক সেকেন্ডে হবে ১০০ এমবিপিএসেরও বেশি। India Mobile Congress (IMC) ইভেন্টে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর দেখা গিয়েছে এয়ারটেল ৫জি- র মাধ্যমে ৩০৬এমবিপিএস ডাউনলোড স্পিড এবং ২৫.৪এমবিপিএস আপলোড স্পিড পাওয়া যাবে। ৪জি-র তুলনায় অনেকটাই বেশি স্পিড পাওয়া যাবে ৫জি ইন্টারনেটে। এয়ারটেল এবং জিও-র তরফে ৫জি সার্ভিস ভারতে চালু হলেও ভোডাফোন-ইন্ডিয়ার তরফে এখনও কিছু জানানো হয়নি। তবে এই টেলিকম সংস্থাও খুব তাড়াতাড়িই ভারতে ৫জি পরিষেবা চালু করবে বলে অনুমান করা হচ্ছে। 

আরও পড়ুন- মহাকাশে ভারতের নয়া কীর্তি, ৩৬টি স্যাটেলাইট নিয়ে পাড়ি দিল ইসরোর সবথেকে ভারী রকেট

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Facebook News: কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা
কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা
Airtel Recharge Plan : এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
Flipkart Freedom Sale: ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?

ভিডিও

Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার
Nirmal Ghosh। RG কর-সহ একাধিক ঘটনায় অভিযুক্ত,বাঁচতেই কি 'ঋতব্রত-TMC'তে মেশার চেষ্টা করেছিলেন নির্মল ঘোষ?
RG Kar Case: তাড়াহুড়ো করে পানিহাটি শ্মশানে দাহ করা হয়েছিল অভয়াকে? কারা আছে এই ষড়যন্ত্রের পিছনে?
Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget