এক্সপ্লোর

ISRO: মহাকাশে ভারতের নয়া কীর্তি, ৩৬টি স্যাটেলাইট নিয়ে পাড়ি দিল ইসরোর সবথেকে ভারী রকেট

ISRO Rocket: ইসরো-র তরফে জানানো হয়েছে, LVM3-M2/OneWeb India-1-এর উপগ্রহের উৎক্ষেপণ সফল হয়েছে। লো আর্থ অরবিটে প্রতিস্থাপনের কাজও সম্পূর্ণ।

নয়া দিল্লি:  ইসরো (ISRO)-র মুকুটে ফের সাফল্যের পালক। গতকাল রাত ১২টা বেজে ৭ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ব্রিটেনের ৩৬টি উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দিল ইসরো-র সবথেকে ভারী রকেট (Rocket)। ইসরো-র তরফে জানানো হয়েছে, LVM3-M2/OneWeb India-1-এর উপগ্রহের উৎক্ষেপণ সফল হয়েছে। লো আর্থ অরবিটে প্রতিস্থাপনের কাজও সম্পূর্ণ। ৫ হাজার ৭৯৬ কেজির পে-লোডের সফল উড়ানের মাধ্যমে মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস তৈরি করল ভারত। চাঁদের পৃষ্ঠে পৌঁছানোর পাশাপাশি খোঁজ চালাবে মহাকাশ সংস্থা। ফলে সবদিক থেকে ইসরো'র এই গবেষণা গুরুত্বপূর্ণ।                             

 

সারা বিশ্বকে তাক লাগিয়ে ভারতীয় মহাকাশ গবেষণাগার ইসরো আবারও নিজেদের ক্ষমতা প্রদর্শন করতে সফল হয়েছে। মহাকাশ গবেষণার ক্ষেত্রে ইসরো মূলত পশ্চিমী দেশগুলির উপর ভরসা কমিয়ে আত্মনির্ভর ভারতকেই প্রতিষ্ঠা করতে চেয়েছে।                          

ইসরো একাধিকবার মহাকাশ অভিযানে পাড়ি এবং স্যাটেলাইট লঞ্চ করে থাকলেও এ যাবৎ সেই সকল স্যাটেলাইট ছিল হালকা। ভারী স্যাটেলাইট লঞ্চ করার ক্ষেত্রে ইসরোকে ভরসা করতে হতো পশ্চিমী দেশগুলির উপর। এবার আত্মনির্ভর ভারতের ভাবনা নিয়ে নিজেরাই ভারী বাণিজ্যিক রকেট উৎক্ষেপণ করল ইসরো। সবচেয়ে ভারী বাণিজ্যিক রকেট GSLV Mk3 উৎক্ষেপণ করে ইতিহাসও গড়ল ভারতের এই মহাকাশ সংস্থা।

রকেটের সফল উৎক্ষেপণের ভিডিওটি দেখুন-         

 

প্রসঙ্গত, ইসরোর তরফ থেকে তাদের বাণিজ্যিক শাখা নিউস্পেস ইন্ডিয়া লিমিটেড এবং UK ভিত্তিক লো আর্থ অরবিট স্যাটেলাইট টেলিকমিনিকেশন সংস্থা OneWeb এর সঙ্গে চুক্তি করে এই উৎক্ষেপণ করা হয়েছে। এই উৎক্ষেপণ দেখার জন্য সুদৃশ্য ভিউয়িং গ্যালারি তৈরি করা হয়েছিল। এর আগেও ইসরোর তরফ থেকে স্যাটেলাইট উৎক্ষেপণের পরিপ্রেক্ষিতে রেকর্ড করা হয়েছিল। সেই সময় একসঙ্গে ১০৭ টি স্যাটেলাইট পাঠিয়েছিল তারা।                                    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Abhijeet Dipke : মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
Narendra Modi: পিএম কেয়ার্স ফান্ডে কত টাকা আছে? হিসেব মিলল, সুদবাবদই কয়েকশো কোটি টাকা আয়
পিএম কেয়ার্স ফান্ডে কত টাকা আছে? হিসেব মিলল, সুদবাবদই কয়েকশো কোটি টাকা আয়
SC On DA: সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget