এক্সপ্লোর

Jio Phone Next : কবে মার্কেটে Jio Phone Next ? লঞ্চের আগে জানুন ৪ গোপন তথ্য

টেক সাইটগুলোর মতে, JioPhone Next-এর দুটো ভ্যারিয়েন্ট আনতে পারে রিলায়েন্স। সবথেকে কমে থাকছে ফোনের ৫০০০টাকার বেস ভ্যারিয়েন্ট।টপ ভ্যারিয়েন্ট পাওয়া যাবে ৭০০০টাকায়।

নয়াদিল্লি: আর মাত্র তিনদিনের অপেক্ষা। গণেশ চতুর্থীর দিনই লঞ্চ হতে চলেছে রিলায়েন্সের বহু প্রতীক্ষিত ফোন JioPhone Next। গুগলের সঙ্গে গাঁটছড়া বেঁধে এই ফোন আনতে চলেছে মুকেশ অম্বানির কোম্পানি।

১ কত দাম হতে চলেছে JioPhone Next-এর ?

টেক সাইটগুলোর মতে, JioPhone Next-এর দুটো ভ্যারিয়েন্ট আনতে পারে রিলায়েন্স। সবথেকে কম দামে পাওয়া যাবে ৫০০০টাকার বেস ভ্যারিয়েন্ট।টপ ভ্যারিয়েন্ট পাওয়া যাবে ৭০০০টাকায়। যদিও টেক ব্লগারদের মতে, ফোনের ১০ শতাংশ ৫০০ টাকা দিয়েই এই ফোন কিনতে পারবেন ক্রেতা। বাকিটা দিতে হবে কিস্তিতে।ব্যাঙ্কের মাধ্যমেই হবে এই কিস্তির লেনদেন।তবে এই কিস্তির জন্য ক্রেতাকে সুদ দিতে হবে কিনা তা এখনও পরিষ্কার নয়।    

২ JioPhone Next সম্ভাব্য স্পেসিফিকেশন

JioPhone Next-এ থাকতে পারে ৫.৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে।নতুন মডেলে ২জিবি বা ৩জিবির RAM দিতে পারে কোম্পানি।সেই ক্ষেত্রে ১৬ জিবি বা ৩২জিবির দুটো ভ্যারিয়েন্ট আনতে পারে জিও।সঙ্গে থাকতে পারে ৪জি ভোল্টি কানেকটিভিটি। প্রথম থেকেই অ্যান্ড্রয়েড ১১ গো এডিশনে চলবে এই ফোন। 

৩ কী প্রসেসর থাকছে ফোনে ?

বিভিন্ন টেক সাইটের রিপোর্ট বলছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর দেওয়া না হলেও Qualcomm QM215 চিপসেট দেওয়া হয়েছে JioPhone Next-এ। সামনে এসেছে ফোনের বুট স্ক্রিনের ছবি। যেখানে লেখা রয়েছে, 'JioPhone Next Created with Google'। 

৪ সম্ভাব্য ক্যামেরা স্পেকস
৮টা কোরের বদলে এই নতুন ফোনে থাকছে চারটে কোরের প্রযুক্তি। যার সঙ্গে Qualcomm Adreno 308 GPU দিচ্ছে কোম্পানি। LPDDR3 RAM দেওয়ার কথা রয়েছে জিও ফোন নেক্সটে। ক্যামেরার ক্ষেত্রেও থাকছে না বড়সড় চমক। সব মিলিয়ে ফোনে দুটি ক্যামেরা সেন্সর দিচ্ছে কোম্পানি।টিপস্টার রহমানের দাবি, সেলফি তোলার জন্য ফোনে থাকবে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। প্রাইমারি ক্যামেরার জন্য ১৩ মেগাপিক্সেলের সেন্সর দিয়েছে কোম্পানি। ফোনে থাকতে পারে ২৫০০ এমএএইচের ব্যাটারি।

সেরা শিরোনাম

Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু

ভিডিও

Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ
Thalapathy Vijay TVK | থলপতি বিজয়ের TVK প্রথম কার্যালয় খুলল পশ্চিমবঙ্গে
Chaos in SRFTI | ছাত্রছাত্রীদের একাংশের সঙ্গে আয়োজকদের সংঘাত। SRFTI-এ সংঘর্ষ |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget