এক্সপ্লোর

JioPhone Next Making: কোথায় আলাদা জিওফোন নেক্সট ? লঞ্চের আগে 'মেকিং ভিডিয়ো' আনল জিও

JioPhone Next Making: এই প্রথম গুগলের সঙ্গে জোট বেঁধে বিশেষ অপারেটিং সিস্টেম এনেছে জিও। যার নাম দেওয়া হয়েছে প্রগতি অপারেটিং সিস্টেম।

নয়াদিল্লি: ঘোষণা করে পিছিয়ে গেলেও এবার দীপাবলিতে আসতে চলেছে দেশের বহু প্রতীক্ষিত ফোন JioPhone Next। আগামী ৪ নভেম্বর লঞ্চ হওয়ার কথা রিলায়েন্সের(Reliance)এই ফোন। গুগলের (Google)সঙ্গে জোট বেঁধে এই ফোন আনছে Jio। লঞ্চ হওয়ার আগে এবার তারই 'মেকিং ভিডিয়ো' প্রকাশ করল কোম্পানি।   

কী কী বিশেষ বৈশিষ্ট্য থাকছে এই ফোনে ?
প্রগতি OS আসছে ফোনে: এই প্রথম গুগলের সঙ্গে জোট বেঁধে বিশেষ অপারেটিং সিস্টেম এনেছে জিও। যার নাম দেওয়া হয়েছে প্রগতি অপারেটিং সিস্টেম। গুগল জানিয়েছে, প্রগতি শব্দের অর্থ 'প্রগরেস'। অ্যান্ড্রয়েডের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে এই 'স্পেশ্যাল অপারেটিং সিস্টেম'।

ট্রান্সলেট নাও ফিচার: নতুন এই ফোনে থাকছে 'ট্রান্সলেট নাও' ফিচার। যার মাধ্যমে আপনি এক ভাষায় কথা বললেও তা অন্য ভাষায় অনুবাদ করে দেবে এই ফিচার। যা অন্য ফোনের থেকে আলাদা করে জিওর নতুন ফোনকে।  

কোম্পানির তরফে জানানো হয়েছে, দীপাবলিতেই আসছে বহু প্রতীক্ষিত সেই ফোন। ইতিমধ্যেই গুগল প্লে কনসোলের তালিকাভুক্ত হয়েছে এই ফোন। ফাঁস হয়েছে ফোনের বেশকিছু স্পেসিফিকেশন। টেক সাইটগুলোর মতে, সস্তায় স্মার্ট ফোনের তকমা হারাতে পারে রিলায়েন্সের বহু প্রতীক্ষিত JioPhone Next। আত্মপ্রকাশের তারিখ পিছিয়ে যাওয়ায় দাম বাড়তে পারে 'এন্ট্রি লেভেল' স্মার্ট ফোনের।

JioPhone Next সম্ভাব্য স্পেসিফিকেশন
JioPhone Next-এ থাকতে পারে ৫.৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে।নতুন মডেলে ২জিবি বা ৩জিবির RAM দিতে পারে কোম্পানি।সেই ক্ষেত্রে ১৬ জিবি বা ৩২জিবির দুটো ভ্যারিয়েন্ট আনতে পারে জিও।সঙ্গে থাকতে পারে ৪জি ভোল্টি কানেকটিভিটি। প্রথম থেকেই অ্যান্ড্রয়েড ১১ গো এডিশনে চলবে এই ফোন। বিভিন্ন টেক সাইটের রিপোর্ট বলছে, Qualcomm Snapdragon 215 processor চিপসেট দেওয়া হয়েছে JioPhone Next-এ।

JioPhone Next-এর লঞ্চ নিয়ে সমস্যা
১০ সেপ্টেম্বর লঞ্চ হওয়ার কথা ছিল JioPhone Next-এর। যদিও গনেশ চুতুর্থীর ঠিক আগে রিলায়েন্স ও গুগল যৌথ বিবৃতি দিয়ে জানায়, নির্ধারিত সময়ে লঞ্চ হবে না তাদের ফোন। কোম্পানির তরফে বলা হয়, দীপাবলির সময় আসতে চলেছে JioPhone Next।  লঞ্চের আগের রাতে লিখিত বিবৃতিতে কোম্পানি জানায়, বিশ্বে সেমিকন্ডাক্টরের অভাবের জন্যই এই সিদ্ধান্ত নিতে হয়েছে কোম্পানিকে।কোম্পানি জানিয়েছে, এই সময়টা ফোনের অ্যাডভান্স ট্রায়ালে কাজে লাগাবে জিও। 

আরও পড়ুন : Android 12 এসে গেছে, কোন-কোন ফোনে করা যাবে আপডেট ?

আরও পড়ুন : Apple Event Update: নভেম্বরে হচ্ছে না অ্যাপলের ইভেন্ট ! কবে লঞ্চ হবে নতুন iPad Pro ?

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Abhishek Banerjee: শেক্সপিয়র সরণি থানায় আজ তলব অভিষেককে
Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget