এক্সপ্লোর

Lava Phones: লাভা অগ্নি ৪, ফোনে থাকবে না প্লাস্টিকের ব্যবহার, থাকতে চলেছে আইফোনের মতো ফিচার

Lava Agni 4 5G: লাভা অগ্নি ৩ ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হবে লাভা অগ্নি ৪ মডেল। আগামী ২০ নভেম্বর এই ফোন আসছে ভারতে।

Lava Phones: লাভা অগ্নি ৪ মডেল আসতে চলেছে ভারতে। প্লাস্টিকের ব্যবহার হবে না এই ফোনে। অ্যালুমিনিয়াম ফ্রেম সমেত লঞ্চ হবে এই ফোন, তেমনটাই জানা গিয়েছে। লাভা অগ্নি ৩ ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হবে লাভা অগ্নি ৪ মডেল। আগামী ২০ নভেম্বর এই ফোন আসছে ভারতে। প্রসঙ্গত উল্লেখ্য, লাভা অগ্নি ৩ ফোনেও ছিল অ্যালুমিনিয়াম ফ্রেম। লাভা অগ্নি ৪ ফোনের ডানদিকের সাইডের অংশে রয়েছে একটি নতুন ফোন। অনেকটা আইফোনের ক্যামেরা কন্ট্রোল বাটনের মতো। অ্যালুমিনিয়াম ফ্রেমের উপর থাকা এই নতুন বাটন সম্ভবত ছবি তোলার কাজে ব্যবহার হতে পারে।                       

 

 

লাভা অগ্নি ৪ ৫জি ফোনে থাকতে চলেছে ডুয়াল ক্যামেরা সিস্টেম। ফোনের ব্যাক প্যানেলে হরাইজন্টাল পিল শেপ ক্যামেরা আইল্যান্ড থাকতে পারে। এক্স মাধ্যমে লাভা সংস্থা এই ফোনের একটি টিজার প্রকাশ করেছে। সেখানে ফোনের ক্যামেরা আইল্যান্ড দেখা গিয়েছে। এই ফোনের রেয়ার ক্যামেরা ইউনিট অনেকটাই নাথিং ফোন ২এ- এর মতো। লাভা অগ্নি ৪ ৫জি ফোনের ব্যাক প্যানেলে দুটো রেয়ার ক্যামেরা সেনসরের সঙ্গে ডুয়াল এলইডি ফ্ল্যাশও থাকবে। ফোনের ব্যাক প্যানেলের উপরের দিকে মাঝ-বরাবর, আড়াআড়ি ভাবে সাজানো থাকবে রেয়ার ক্যামেরা মডিউল। সেখানেই দুটো রেয়ার ক্যামেরা সেনসর এবং দুটো এলইডি ফ্ল্যাশ থাকবে।                               

লাভা অগ্নি ৪ ফোনে থাকতে পারে ৭০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারির সাপোর্ট। এছাড়াও এই ফোনে ৬.৭৮ ইঞ্চির Full HD+ ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। ভারতে এর দাম শুরু হতে পারে ২৫ হাজারের নীচে। অর্থাৎ লাভা অগ্নি ৪ ৫জি ফোনের বেস মডেলের দাম দেশে ২৫ হাজার টাকার কম হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কোন র‍্যাম ও স্টোরেজ কনফিগারেশনে এই ফোন লঞ্চ হবে তা এখনও স্পষ্ট নয়। এই ফোনে ক'টি ভ্যারিয়েন্ট লঞ্চ হবে তাও জানা যায়নি এখনও।                          

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

Kalyan Banerjee | বাঁকুড়ায় নিজের বাড়িতে শ্যামা-আরাধনায় মাতলেন কল্যাণ
Kali Puja 2026: হালিশহরে সাধক রামপ্রসাদের বাড়ির পুজো, নিষ্ঠা ভরে রীতি মেনে মাতৃ আরাধনা | ABP Ananda
CM Suvendu Adhikari | ''কোনওরকম তোলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না'', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Kali Puja 2026: কামাখ্যা মন্দিরে রীতি মেনে যজ্ঞ, ভক্তদের ভিড় | Maa Kamakhya Temple | ABP Ananda
Kalipuja 2026 | তারাপীঠে আজও ভক্ত সমাগম। চলছে মায়ের আরাধনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget