এক্সপ্লোর

Smart Refrigerator: ফ্রিজের মধ্যে ব্লুটুথ স্পিকার! দরজায় রয়েছে এলইডি আলোর প্যানেলও

LG MoodUp Fridge: আপাতত আমেরিকায় এই অত্যাধুনিক রেফ্রিজারেটর লঞ্চ হয়েছে। ভারতে এলজি কোম্পানির এই ফ্রিজ আদৌ লঞ্চ হবে কিনা সেটা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি।

Smart Refrigerator: নতুন একটি স্মার্ট রেফ্রিজারেটর অর্থাৎ ফ্রিজ (Smart Refrigerator) লঞ্চ করেছে এলজি কোম্পানি। এই স্মার্ট রেফ্রিজারেটরের নাম LG MoodUp ফ্রিজ। LED লাইটের প্যানেল থেকে শুরু করে ব্লুটুথ স্পিকারের (Bluetooth Speaker) মতো আধুনিক ফিচার রয়েছে LG MoodUp স্মার্ট রেফ্রিজারেটরে। এলজি (LG) সংস্থার এই স্মার্ট ফ্রিজের সামনের অংশে রয়েছে এলইডি (LED) লাইটের প্যানেল। ফ্রিজের দরজায় রয়েছে বিভিন্ন RGB প্যানেল। উপরের দরজার ক্ষেত্রে ২২টি এবং নীচের দরজার ক্ষেত্রে ১৯টি রঙ বেছে নিতে পারবেন ইউজাররা। থাকছে কাস্টোমাইজেশনের সুবিধাও। এর মধ্যে যুক্ত হবে রঙ এবং প্রকৃতি ভিত্তিক থিম। LG MoodUP ফ্রিজে রয়েছে একটি ব্লুটুথ স্পিকার। স্মার্টফোনের সঙ্গে এই ব্লুটুথ স্পিকার যুক্ত করে গান চালানো সম্ভব। সেই সময় LED প্যানেলের রঙ পরিবর্তন হবে।

আপাতত আমেরিকায় এই অত্যাধুনিক রেফ্রিজারেটর লঞ্চ হয়েছে। তবে সেই দেশে এই ফ্রিজের দাম কত এবং কোথা থেকে কেনা যাবে তা এখনও জানা যায়নি। ভারতে এলজি কোম্পানির এই ফ্রিজ আদৌ লঞ্চ হবে কিনা সেটাও এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। এলজি কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের MoodUp রেফ্রিজারেটরের LED ডোর প্যানেলে ইউজাররা কাস্টোমাইজেবল লুক সেট করতে পারবেন। এই লুক অ্যান্ড ফিল সেট করার জন্য বিভিন্ন কালার-বেসড থিম যেমন- Season, Place, Mood, Pop- এইসব বেছে নেওয়ার সুযোগ থাকবে। ফ্রিজের উপরের এবং নীচের দরজার জন্য যথাক্রমে ২২টি এবং ১৯টি কালার অপশন ম্যানুয়ালি বেছে নেওয়ার সুযোগ পাবেন ইউজাররা।

এলজি কোম্পানির এই আধুনিক রেফ্রিজারেটরে একটি ইনবিল্ট ব্লুটুথ স্পিকার রয়েছে। এর সঙ্গে ইউজার নিজের স্মার্টফোন বা ট্যাব এবং ল্যাপটপ সংযুক্ত করে গান চালাতে পারবেন। গানের সঙ্গে সঙ্গে LED প্যানেলের রঙও পরিবর্তন হবে। এই সমস্ত কালার প্যানেল অফ করা থাকলে ফ্রিজে রঙ ধূসর এবং সাদা রঙে দেখা যাবে। অত্যাধুনিক এই রেফ্রিজারেটরে ওয়াই-ফাই এবং ব্লুটুথ কানেক্টিভিটির পাশাপাশি একটি on-device AI chip রয়েছে। এই চিপের মধ্যে ভয়েস রেকগনশিন সাপোর্ট রয়েছে। যদি ফ্রিজ ঠিকভাবে বন্ধ না হয়, অর্থাৎ খোলা থাকে, তাহলে নোটিফিকেশন পাওয়া যাবে। বাঁ-দিকের দরজায় নাগাড়ে আলো জ্বলবে এবং নিভে যাবে। ফ্রিজের মধ্যে যে ফ্রিজার অংশ রয়েছে সেটি রাতের বেলায় উজ্জ্বল হয়ে যায় এবং রাতে ফ্রিজ খুলতে সাহায্য করে। ইউজার ফ্রিজের দিকে এগিয়ে গেলেও রঙিন আলোর প্যানেলে আলো জ্বলতে, নিভতে সহায়তা করবে। রাতের বেলা ফ্রিজের দরজা অনেক বেশি উজ্জ্বল লাগবে। এর ফলে ইউজাররা রাতের বেলায় সহজে দরজা খুলতে পারবেন।

আরও পড়ুন- রেডমি এ১ ফোনে কী কী স্পেসিফিকেশন থাকতে পারে?

সেরা শিরোনাম

Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়

ভিডিও

Kakoli Ghosh Dastidar | Indranil -কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন Kakoli, কী বললেন তিনি?
Ayushman Card | সরকারি কর্মীদের স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান কার্ড জমা দেওয়ার সময়সীমা বাড়াল রাজ্য
Cooch Behar: অন্তঃসত্ত্বার উপরেও হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে! ঘটনাকে কেন্দ্র করে দিনহাটায় চাঞ্চল্য
ED Raid News | ব্যাঙ্ক প্রতারণা মামলায় কলকাতা, আসানসোল মিলিয়ে ৫ জায়গায় তল্লাশি
Suchetan Bhattacharya | গ্রেফতার ইন্দ্রনীল, মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সন্তান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget