এক্সপ্লোর

iPhone: ১০ মাস আগে নদীতে তলিয়ে যাওয়া আইফোন উদ্ধার, দিব্যি চলছে সেই ফোন

Apple iPhone: ১০ মাস আগে ব্রিটেনের নদীতে তলিয়ে গিয়েছিল এক যুবকের আইফোন। অবিশ্বাস্য ভাবে সেই ফোন উদ্ধার হয়েছে এবং তা দিব্যি চলছেও।

ব্রিটেন: ১০ মাস আগে ফোন হারিয়ে ফেলেছিলেন। নদীতে পড়ে গিয়েছিল সাধের আইফোন (iPhone)। দীর্ঘ সময় পরে সেই ফোনই খুঁজে পেয়েছেন ব্রিটেনের এক যুবক। সবচেয়ে মজার ব্যাপার হল ১০ বছর আগে নদীতে পড়ে যাওয়া ওই আইফোন (Apple iPhone) এখনও সচল রয়েছে। শুনে অবাক লাগলেও সত্যিই এমন ঘটনা ঘটেছে। সম্প্রতি বিবিসি-র (BBC) রিপোর্ট থেকে এই ঘটনা জানা গিয়েছে। ব্রিটেনের বাসিন্দা ওয়েইন ডেভিসের আইফোন নদীতে পড়ে গিয়েছিল ২০২১ সালে। জলে তলিয়ে যাওয়া ফোন আর কোনওদিন খুঁজে পাবে না বলেই ধরে নিয়েছিলেন ওই যুবক। কিন্তু অবিশ্বাস্য ঘটনা ঘটেছে।

যে নদীতে ওই যুবকের ফোন পড়ে গিয়েছিল, সেখানেই পরিবার নিয়ে বেড়াতে গিয়েছিলেন আর এক ব্যক্তি। তাঁরই নজরে এসেছিল ওই আইফোন। নদী থেকে আইফোন তুলে নিয়ে মালিকের খোঁজ শুরু করেছিলেন ওই ব্যক্তি। ফোনটি যে চালু হবে সেটা ওই ব্যক্তিও আন্দাজ করতে পারেননি। কারণ জলে ডুবে কার্যত বেহাল দশা হয়েছিল ওই আইফোনের। সেটা যে আবার চালু হতে পারে একথা সত্যিই বিশ্বাসযোগ্য নয়। কিন্তু ফোন উদ্ধার করার পর ওই ব্যক্তি ভেবেছিলেন যে যাঁর আইফোন হারিয়ে গিয়েছে, হয়তো তাঁর খুব পছন্দের কিছু ছবি ওই ফোনে রয়ে গিয়েছে। হতে পারে সেটা ওই ব্যক্তির সন্তানদের সঙ্গে কাটানো আবেগঘন মুহূর্তে। আর সেই তাগিদেই ফোন ঠিক করার জন্য এবং সঠিক মালিককে খুঁজে বের করার উদ্যোগ নেন ওই ব্যক্তি।

প্রথমে জল থেকে তুলে আনা ফোনটি ভাল করে শুকিয়ে নেওয়ার বন্দোবস্ত করেছিলেন ওই ব্যক্তি। টানা ১০ মাস ধরে জলের মধ্যে ছিল ওই আইফোনের মডেল। অতএব অ্যাপেলের এই ডিভাইসের অবস্থা যে নিতান্তই করুণ হয়েছিল তা আন্দাজ করাই যায়। প্রায় কোনওরকম আশা না নিয়েই ফোন শুকনো করে তারপর চার্জে বসিয়েছিলেন ওই ব্যক্তি। এরপর যা ঘটেছে তা যেন নিজের চোখেও বিশ্বাস করতে পারছিলেন না তিনি। এতদিন জলের তলায় থাকার পরেও দিব্যি চার্জ হতে শুরু করেছিল ওই আইফোনে। শুধু তাই নয় ফোন অন করাও সম্ভব হয়েছিল। এমনকি স্ক্রিন সেভারে ভেসে উঠেছিল এক যুবক এবং যুবতীর ছবি। তারিখ দেখা গিয়েছিল ১৩ অগস্ট। ওই দিনই নদীতে পড়ে গিয়েছিল আইফোনটি।

এরপর গোটা ঘটনার কথা ফেসবুকে শেয়ার করেন ওই ব্যক্তি। নিমেষেই ভাইরাল হয়ে যায় তাঁর পোস্ট। কিন্তু ফোনের আসল মালিকের ফেসবুক অ্যাকাউন্টই নেই। তবে এক বন্ধুর মারফৎ তিনি সব ঘটনা জানতে পারেন। ১০ মাস আগে হারানো আইফোন খুঁজে পাওয়া গিয়েছে জানার পর উদ্ধারকারীর সঙ্গে যোগাযোগ করেন ওই ব্রিটেন নিবাসী যুবক। ফিরেও পান সাধের আইফোন।

আরও পড়ুন- মাসে ২ হাজার টাকার কম দিয়ে কিনুন আইফোন, এই মডেলে দারুণ অফার

সেরা শিরোনাম

Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬) পর্ব ২: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দেশজুড়ে প্রতিবাদ কংগ্রেসের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬)পর্ব ১ : ১০বিদ্রোহী TMC বিধায়কের পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত
Central Force | ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন, তার আগে রেজিনগরে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী
Haridevpur News | Mamata Banerjee-এর TMC-এর নেতাকে বেধড়ক মার, কাঠগড়ায় BJP
Kunal Ghosh | রাজ্য মানবাধিকার কমিশনে গিয়ে অভিযোগ বেলেঘাটার তৃণমূল বিধায়কের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget