এক্সপ্লোর

Meta: বিজ্ঞাপন ছাড়া ইন্সটাগ্রাম-ফেসবুক ব্যবহার করতে চান? টাকা দিতে হতে পারে, ভারতেও কি চালু হবে?

Ad-Free Instagram or Facebook: অ্যাড-ফ্রি ইন্সটাগ্রাম এবং ফেসবুক ব্যবহারের জন্য ইউজারদের মেটা কর্তৃপক্ষকে টাকা দিতে হবে। ১৪ ডলার চার্জ নেবে মেটা, এমনটাই শোনা গিয়েছে।

Meta: মেটা (Meta) সংস্থা এবার থেকে বিজ্ঞাপন মুক্ত (Ad Free) ইন্সটাগ্রাম (Instagram) এবং ফেসবুক (Facebook) ব্যবহারের জন্য ইউজারদের কাছ থেকে টাকা নেবে বলে শোনা গিয়েছে। অর্থাৎ অ্যাড-ফ্রি ইন্সটাগ্রাম এবং ফেসবুক ব্যবহারের জন্য ইউজারদের মেটা কর্তৃপক্ষকে টাকা দিতে হবে। ১৪ ডলার চার্জ নেবে মেটা, এমনটাই শোনা গিয়েছে। ইউরোপে এই নিয়ম চালু করছে মেটা সংস্থা। এই টাকা না দিলে ইউজাররা ইন্সটাগ্রাম এবং ফেসবুক ব্যবহারের সময় পার্সোনালাইজড বিজ্ঞাপন দেখতে পাবেন। তবে এই টাকা দেওয়ার ক্ষেত্রে কোনও জোর নেই। ইউজার চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন। না দিলে শুধু তাঁকে বিজ্ঞাপন দেখতে হবে। আর ১৪ ডলার চার্জ মেটাকে দিলে এইসব বিজ্ঞাপন ভিড় করবে না নিউজ ফিডে। ইউরোপের ইউজারদের ক্ষেত্রে থাকছে কম্বো অফার। যদি ইন্সটাগ্রাম এবং ফেসবুকের ক্ষেত্রে একসঙ্গে কোনও ইউজার অ্যাড-ফ্রি পরিষেবা নিতে চান তাহলে দিতে হবে ১৭ ডলার। ভারতে এরকম কোনও নিয়ম চালু হবে বলে এখনও শোনা যায়নি। 

বলা হচ্ছে, ইউরোপে ইউজাররা চলতি মাসের শেষের মধ্যেই তিনটি অপশন পাবেন। সেখানে pay up, use for free but agree to personalized ads,  quit- এই তিনটি অপশন পাওয়া যাবে। এর মধ্যে থেকে ইউজার পছন্দমতো অপশন বেছে নিতে পারবেন। প্রসঙ্গত উল্লেখ্য, ইউরোপে ইউজারদের ইন্সটাগ্রাম এবং ফেসবুকের মাধ্যমে বিজ্ঞাপন দেখানোর আগে তাঁদের সম্মতি নেওয়ার কথা জোর দিয়ে জানিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন। এই বিজ্ঞাপন দেখার জন্য ইউজারদের ব্যক্তিগত ডেটাও খরচ হয়। নতুন নিয়ম অনুসারে যাঁরা টাকা দেবেন না তাঁদের আর কোনও সমস্যা না হলেও বিজ্ঞাপন দেখতে হবে। ইউরোপীয় ইউনিয়নের কড়া নিয়ম ভাঙার জন্যই নতুন ফিচার চালু করছে মেটা কর্তৃপক্ষ। 

এই বছরের শুরুর দিকে শোনা গিয়েছিল মেটা এমন একটি নতু সাবস্ক্রিপশন সার্ভিস চালু করতে চলেছে যেখানে ভেরিফায়েড ফেসবুক ও ইন্সটাগ্রাম অ্যাকাউন্টের জন্য ইউজারদের টাকা দিতে হবে। এই সাবস্ক্রিপশন সার্ভিস নিয়ে নাকি পরীক্ষা নিরীক্ষাও শুরু হয়েছে, এমনটাই সূত্রের খবর। এর পাশাপাশি শোনা যাচ্ছে, মেটা কর্তৃপক্ষ একটি জেনারেটিভ আই চ্যাটবোট নিয়েও কাজ করছে যার নাম Gen AI Personas। মূলত কম বয়সী ইউজারদের জন্যই এই এআই ভিত্তিক ফিচার আনতে চলেছে মেটা। যদিও একাধিক নতুন ফিচার নিয়ে কাজকর্ম, পরীক্ষা নিরীক্ষা শুরু হলেও তা চালু হওয়ার নির্দিষ্ট কোনও দিনক্ষণ জানা যায়নি। প্রসঙ্গত উল্লেখ্য, একগুচ্ছ এআই পার্সোনালিটি চ্যাটবোট তৈরির পরিকল্পনা রয়েছে মেটা সংস্থার। 

আরও পড়ুন- স্যামসাং গ্যালাক্সি এস২৩ এফই, গ্যালাক্সি ট্যাব এস৯ এফই সিরিজ এবং গ্যালাক্সি বাডস এফই- র ভারতে দাম কত হবে?

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Lake Kalibari : লেক কালীবাড়ি পেল এবিপি আনন্দের 'উপচার-এ সেরা'-র পুরস্কার | ABP Ananda | Durga Puja
Lake Market Jubak Brinda | দক্ষিণ কলকাতার একটি সুপরিচিত ক্লাব লেক মার্কেট যুবকবৃন্দ
Durga Puja 2026 : এবিপি আনন্দের 'ভিন্ন ভাবনায় সেরা'র শিরোপা পেল তেলিপুকুর যুবসঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : এবিপি আনন্দের স্মরণে সেরার পুরস্কার পেল জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজো |
Durga Puja|৪৭ তম বর্ষে গগনেন্দ্র ঠাকুরের সৃষ্টি নিয়ে সেজে উঠেছে রাজডাঙা আমরা কজন কল্যাণ সমিতির মণ্ডপ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget