এক্সপ্লোর

Windows 12: কবে লঞ্চ হতে পারে উইন্ডোজ ১২? কী বলছে মাইক্রোসফটের ট্রেন্ড

Microsoft Windows 12 Launch: আপাতত মাইক্রোসফট ১১ চালু রয়েছে। এর পরবর্তী আপডেটেড ভার্সান মাইক্রোসফট ১২ কবে লঞ্চ হতে পারে?

Windows 12: উইন্ডোজের (Windows) আপডেটের ব্যাপারে মাইক্রোসফট (Microsoft) সংস্থা তাদের পুরনো পদ্ধতিতে ফিরে গিয়েছে। অর্থাৎ তিন বছর অন্তর উইন্ডোজের যে আপডেট মাইক্রোসফট সংস্থা লঞ্চ করত, বর্তমানেও তাই-ই হবে। এখন ইউজাররা উইন্ডোজ ১১ (Windows 11) ব্যবহার করেন। ২০২১ সালে অর্থাৎ গত বছর এই আপডেটেড ভার্সান লঞ্চ হয়েছে। এক বছর পার হওয়্যার আগেই ইউজারদের একাংশের মধ্যে রব উঠেছে যে কবে আসছে উইন্ডোজ ১২ (Windows 12)… আগ্রহী টেক-গ্যাজেট প্রেমীদের জন্য নতুন খবর প্রকাশ্যে এসেছে। নিয়ম অনুযারে হয়তো ২০২৪ সালে উইন্ডোজ ১২ লঞ্চ করবে মাইক্রোসফট কর্তৃপক্ষ। যদিও এই প্রসঙ্গে মাইক্রোসফটের তরফে নিশ্চিত ভাবে কিছু জানানো হয়নি।

তবে আজ থেকে সাত বছর আগে ছবিটা ছিল অন্যরকম। ২০১৫ সালে উইন্ডোজ ১০ লঞ্চ করেছিল মাইক্রোসফট সংস্থা। তারপর কর্তৃপক্ষ জানিয়েছিল যে তিন বছর অন্তর নতুন আপডেটেড উইন্ডোজ ভার্সান লঞ্চের পথে তারা আর হাঁটবে না। তার জেরেই উইন্ডোজ ১০- র পরবর্তী ভার্সান তিনবছর পর অর্থাৎ ২০১৮ সালে উইন্ডোজ ১১ লঞ্চ হয়নি। বরং ওই সময়ের মধ্যে দু’বছরে একবার করে উইন্ডোজ ১০- এরই বিভিন্ন ফিচার আপডেট করেছিল উইন্ডোজ কর্তৃপক্ষ। এমনকি ইউজাররাও ভেবেছিলেন যে হয়তো উইন্ডোজ ১০- ই মাইক্রোসফটের লঞ্চ করা শেষ বড়সড় আপডেট। তবে সেই ভাবনাকে নস্যাৎ করে দিয়ে ২০২১ সালে একগুচ্ছ নতুন আপডেট নিয়ে লঞ্চ হয় উইন্ডোজ ১১। এবার পালা উইন্ডোজ ১২- র।

তবে মাইক্রোসফটের ট্রেন্ড আর নিয়ম অনুসারে এটা ধরে নেওয়া হচ্ছে যে ২০২৪ সালে লঞ্চ হবে উইন্ডোজ ১২। মাইক্রোসফট কর্তৃপক্ষ কিন্তু এখনও তাদের নতুন আপডেটেড উইন্ডোজ লঞ্চ সম্পর্কে কোনও সাড়াশব্দ করেনি। ২০২৪ সালের কথা শোনা গেলেও কোনও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। প্রসঙ্গত উল্লেখ্য, ২০২১ সালের ৫ অক্টোবর ভারতে উপলব্ধ হয়েছিল উইন্ডোজ ১১। অন্যদিকে শোনা গিয়েছে, ২০২৫ সালের ১৪ অক্টোবর পর্যন্ত উইন্ডোজ ১০- কে ভ্যালিডেট করবে মাইক্রোসফট কর্তৃপক্ষ।

আরও পড়ুন- একই গাছে আলু আর টোম্যাটোর ফলন! নাম তার 'Pomato'

সেরা শিরোনাম

Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget