এক্সপ্লোর

Motorola Phones: মোটোরোলার নতুন ৫জি ফোন আসছে ভারতে, লঞ্চ হবে কোন মডেল? কী কী ফিচার থাকতে চলেছে

Motorola Edge 70: এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ চিপসেট থাকতে চলেছে। এছাড়াও থাকবে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর থাকবে।

Motorola Phones: ভারতে আসছে মোটোরোলার নতুন ফোন। এটি একটি ৫জি মডেল হতে চলেছে। মোটোরোলা 'এজ' সিরিজের নতুন ফোন লঞ্চ হবে দেশে। এবার আসছে মোটোরোলা এজ ৭০ মডেল। লঞ্চের পর অনলাইনে ফ্লিপকার্ট থেকে কেনা যাবে এই ফোন। ৫.৯৯ মিলিমিটার পুরু হতে চলেছে মোটোরোলার আসন্ন ৫জি ফোন।   

ভারতে মোটোরোলা এজ ৭০ ফোন লঞ্চ হবে আগামী ১৫ ডিসেম্বর। এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ চিপসেট থাকতে চলেছে। এছাড়াও থাকবে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর থাকবে। আর থাকবে এলইডি ফ্ল্যাশ। মোটোরোলা ইডিয়া অনলাইন স্টোর এবং অন্যান্য অফলাইন রিটেল স্টোর থেকেও কেনা যাবে এই ফোন।   

মোটোরোলা এজ ৭০ ৫জি ফোনের ৫০০০ এমএএইচের সিলিকন-কার্বন ব্যাটারি থাকতে পারে। এর সঙ্গে ৬৮ ওয়াটের ওয়্যারড এবং ১৫ ওয়াটের ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার কথা রয়েছে। একটানা ফোন ব্যবহারের পরেও ডিভাইস যেন গরম না হয়, তার জন্য মোটোরোলা এজ ৭০ ফোনে থাকতে চলেছে একটি Vapour Cooling Chamber- এর সাপোর্ট। এই ফোনে ৬.৭ ইঞ্চির AMOLED ডিসপ্লেথাকতে পারে যেখানে 1.5K রেজোলিউশন পাওয়া যাবে। এই ডিসপ্লের উপর নিরাপত্তার জন্য থাকতে পারে Gorilla Glass 7i প্রোটেকশন লেয়ার। এছাড়াও এই ফোনে পাবেন Dolby Atmos সাপোর্ট। অ্যান্ড্রয়েড ১৬- র সাপোর্ট পাওয়া যাবে মোটোরোলা এজ ৭০ ৫জি ফোনে। তিন বছরের অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং চার বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে মোটোরোলার আসন্ন ফোনে।   

এই ফোনের রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি শুটারের সঙ্গে ৫০ মেগাপিক্সেলের আরও একটি আলট্রা ওয়াইড ক্যামেরা সেনসর (ম্যাক্রো ভিশন সমেত) সেনসর থাকতে পারে। এই ফোনে ৫০ মেগাপিক্সেলের কোয়াড পিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার কথাও শোনা গিয়েছে। এই ফোন ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। অর্থাৎ জল ও ধুলোয় ফোন সহজে নষ্ট হবে না। শক্তপোক্ত এই ফোনের ওজন হবে প্রায় ১৫৯ গ্রাম।   

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget