এক্সপ্লোর

Moto G54 5G: মোটো জি৫৪ ৫জি ফোন লঞ্চ হয়েছে ভারতে, দাম কত? কী কী ফিচার রয়েছে?

Motorola Smartphone: এই ফোনে 33W TurboPower ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। শূন্য থেকে ৯০ শতাংশ চার্জ হবে মাত্র ৬৬ মিনিটে। 

Moto G54 5G: ভারতে লঞ্চ হয়েছে মোটোরোলা 'জি' সিরিজের (Motorola G Series) নতুন ফোন মোটো জি৫৪ ৫জি (Moto G54 5G)। এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭০২০ প্রসেসর। তার সঙ্গে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত রয়েছে। ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে এই ফোনে। সেখানে আবার ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। মোটো জি৫৪ ৫জি ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এই ফোনের ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। 

মোটো জি৫৪ ৫জি ফোনের দাম

এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৫,৯৯৯ টাকা। এছাড়াও রয়েছে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট, যার দাম ১৮,৯৯৯ টাকা। ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে। বিক্রি শুরু হবে ১৩ সেপ্টেম্বর থেকে। তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে এই ফোন। 

মোটো জি৫৪ ৫জি ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন

  • এই ফোনে রয়েছে ডুয়াম সিম (ন্যানো)। এছাড়াও রয়েছে ৬.৫ ইঞ্চির ফুল এইচডি রেজোলিউশন যুক্ত ডিসপ্লে। 
  • এই ফোনের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসরে কোয়াড পিক্সেল টেকনোলজি এবং অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট রয়েছে। এছাড়াও রয়েছে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যুক্ত সেনসর। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 
  • মোটো জি৫৪ ৫জি ফোনে রয়েছে ২৫৬ জিবি স্টোরেজ, যার পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। Dolby Atmos প্রযুক্তি যুক্ত ডুয়াল স্টিরিও স্পিকার রয়েছে এই ফোনে। 
  • এই ফোনে 33W TurboPower ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। শূন্য থেকে ৯০ শতাংশ চার্জ হবে মাত্র ৬৬ মিনিটে। 

স্যামসাং গ্যালাক্সির ফোন নতুন রঙে আসছে ভারতে

স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি (Samsung Galaxy A54 5G) নতুন রঙে লঞ্চ হতে চলেছে ভারতে। এর আগে তিনটি রঙে এই ফোন লঞ্চ হয়েছিল দেশে। 'এক্স' মাধ্যমে স্যামসাং সংস্থা জানিয়েছে তাদের 'গ্যালাক্সি এ৫৪ ৫জি' মডেল নতুন রঙে ভারতে আসতে চলেছে। স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ৩৮,৯৯৯ টাকা। এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। এছাড়াও রয়েছে ৬.৪ ইঞ্চির AMOLED ডিসপ্লে। শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়ি ভারতে এই ফোন লঞ্চ হতে চলেছে সাদা রঙে। এর আগে Awesome Lime, Awesome Violet, Awesome Graphite- এই তিনটি রঙে লঞ্চ হয়েছিল স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি ফোন। নতুন ভাবে সাদা রঙে যে এই ফোন লঞ্চ হতে চলেছে ভারতে সেই তথ্য 'এক্স' মাধ্যমেই ঘোষণা করেছে স্যামসাং সংস্থা। 

আরও পড়ুন- পাবলিক ওয়াই-ফাই ব্যবহারের সময় নিরাপদে থাকার জন্য মাথায় রাখুন এই টিপসগুলি

সেরা শিরোনাম

Tecno Smartphones: ২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget