এক্সপ্লোর

Motorola Phones: ১৫ হাজার টাকার কমে ভারতে নতুন ৫জি ফোন আনল মোটোরোলা, হাজির মোটো জি৬৭ পাওয়ার মডেল

Moto G67 Power 5G: ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হবে মোটো জি৬৭ পাওয়ার ৫জি ফোনের। অনলাইনে কেনা যাবে ফ্লিপকার্ট থেকে।

Motorola Phones: ভারতে লঞ্চ হয়েছে মোটো জি৬৭ পাওয়ার ৫জি ফোন। এই ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন২ চিপসেট। এছাড়াও রয়েছে ৭০০০ এমএএইচের সিলিকন-কার্বন ব্যাটারি। এর পাশাপাশি মোটো জি৬৭ পাওয়ার ৫জি ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট, যেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর পাবেন গ্রাহকরা। এই ফোনে ৬.৭ ইঞ্চির ডিসপ্লের রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। তিনটি রঙে লঞ্চ হয়েছে এই ফোন। দুটো স্টোরেজ এবং একটিই র‍্যাম কনফিগারেশনে লঞ্চ হয়েছে মোটো জি৬৭ পাওয়ার ৫জি ফোন। অনলাইনে কেনা যাবে ফ্লিপকার্ট এবং মোটোরোলার ওয়েবসাইট থেকে। 

মোটো জি৬৭ পাওয়া ৫জি ফোনের ভারতে দাম কত, কোথা থেকে কেনা যাবে, কবে শুরু বিক্রি 

ভারতে মোটো জি৬৭ পাওয়ার ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৫,৯৯৯ টাকা। এই ফোনেরই ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম এখনও প্রকাশ্যে আসেনি। তবে বেস মডেলের ক্ষেত্রে ছাড় রয়েছে ১০০০ টাকা। ফলে ফোন কেনা যাবে ১৫ হাজার টাকার কমেই, ১৪,৯৯৯ টাকায়। ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হবে মোটো জি৬৭ পাওয়ার ৫জি ফোনের। 

মোটো জি৬৭ পাওয়ার ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে একনজরে দেখে নিন 

মোটোরোলার এই ফোনের ডুয়াল সিম এবং অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট পাবেন ইউজাররা। এছাড়াও রয়েছে ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত এলসিডি স্ক্রিন। তার উপরে সুরক্ষার জন্য রয়েছে কর্নিং গোরিলা ৭আই প্রোটেকশন লেয়ার। মোটোরোলার দাবি তাদের নতুন এই ফোন যথেষ্ট শক্তপোক্ত। অতএব সহজে ভাঙার সম্ভাবনা নেই। 

এই ফোনের ইনবিল্ট র‍্যমের পরিমাণ ২৪ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। অন্যদিকে ইউজারদের সুরক্ষার জন্য রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। গুগলের জেমিনি এআই ভয়েস অ্যাসিসট্যান্স সাপোর্ট রয়েছে এই ফোনে। 

মোটো জি৬৭ পাওয়ার ৫জি ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিটে রয়েছে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং টু-ইন-ওয়ান ফ্লিকার ক্যামেরা সেনসর। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

৭০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারির সঙ্গে মোটোরোলার নতুন ফোনে রয়েছে ৩০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। একবার পুরো চার্জ দিলে এই ফোনে ৪৯ ঘণ্টার কলিং ব্যাকআপ, ২৮ ঘণ্টা ওয়েব ব্রাউজিং, ৩৩ ঘণ্টার ভিডিও প্লেব্যাক, ১৩০ ঘণ্টার মিউজিক প্লেব্যাক - এইসব সাপোর্ট পাওয়া যাবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Airtel Recharge Plan : এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
Flipkart Freedom Sale: ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
Battery Management System: দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের

ভিডিও

Sumit Roy: পরপর দুদিন, গতকালের পর আজ ফের ভবানী ভবনে হাজিরা সুমিত রায়ের
Mamata Banerjee: মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে মমতা
Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget