এক্সপ্লোর

Motorola Flip Phone: মোটোরোলা রেজর ৫০ ফ্লিপ ফোন লঞ্চ হয়েছে ভারতে, কেনার সময় কী কী অফার পাবেন?

Motorola Razr 50: আগামী ২০ সেপ্টেম্বর থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। প্রি-বুকিং শুরু হবে ১০ সেপ্টেম্বর থেকে।

Motorola Flip Phone: মোটোরোলা রেজর ৫০ ফোন (Motorola Razr 50) লঞ্চ হয়েছে ভারতে। এটি মোটোরোলার ফ্লিপ স্টাইল ফোল্ডেবল ফোন (Flip Style Foldable Phone)। লেনোভো অধিকৃত মোটোরোলার এই ফোনে ৬.৯ ইঞ্চির ইন্টারনাল স্ক্রিন এবং ৩.৬৩ ইঞ্চির কভার ডিসপ্লে রয়েছে। এছাড়াও মোটোরোলা রেজর ৫০ ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ এক্স প্রসেসর রয়েছে। এর পাশাপাশি রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট। এই ফোনে ৪২০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। 

ভারতে মোটোরোলা রেজর ৫০ ফোনের দাম কত এবং কী কী অফার পাবেন ক্রেতারা 

এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ৬৪,৯৯৯ টাকা। আগামী ২০ সেপ্টেম্বর থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। মোটোরোলা রেজর ৫০ ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন, মোটোরোলা সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট, রিলায়েন্স ডিজিটাল এবং নির্দিষ্ট রিটেল স্টোর থেকে। প্রি-বুকিং শুরু হবে ১০ সেপ্টেম্বর থেকে। মোটোরোলার নতুন ফোন কেনা যাবে Beach Sand, Koala Grey, Spritz Orange- এই তিন রঙে। 

মোটোরোলা রেজর ৫০ ফোন কেনার ক্ষেত্রে ক্রেতারা ৫০০০ টাকা ফেস্টিভ ডিসকাউন্ট পাবেন। এছাড়াও পাবেন ১০,০০০ টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট। তার ফলে ফোনের দাম কমে হবে ৪৯,৯৯৯ টাকা। এর পাশাপাশি থাকছে নো-কস্ট ইএমআই অপশনে ফোন কেনার সুযোগ। সেখানে কিস্তি শুরু হবে ২৭৭৮ টাকা থেকে। 

মোটোরোলার এই ফ্লিপ ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন 

  • ডুয়াল সিমের সাপোর্ট রয়েছে এই ফোনে। একটি রেগুলার সিম। আর একটি ই-সিম। অ্যান্ড্রয়েড ১৪ বেসড Hello UX - এর সাপোর্টে পরিচালিত হবে মোটোরোলা রেজর ৫০ ফোন। 
  • এই ফোনে ৬.৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত একটি ইনার ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এটি একটি pOLED স্ক্রিন। এছাড়াও রয়েছে ৩.৬৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত pOLED ডিসপ্লে রয়েছে এই ফোনে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। 
  • এই ফোল্ডেবল ফোনের স্ক্রিনের উপর কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন রয়েছে। আর ফোনের ব্যাক প্যানেলে রয়েছে ভেগান লেদার ফিনিশ। অ্যালুমিনিয়াম ফ্রেমে আটকে রয়েছে এই ফোল্ডেবল ফোন। 
  • মোটোরোলা রেজর ৫০ ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে রয়েছে ১৩ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা সেনসর। এই ফোনের ইনার ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। 

আরও পড়ুন- রিয়েলমির নতুন ইয়ারবাডস আসছে ভারতে, কবে লঞ্চ? একবার চার্জ দিলে চলবে কতক্ষণ? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget