এক্সপ্লোর

Nokia C32: ৫০০০ এমএএইচ ব্যাটারি, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে ভারতে লঞ্চ হয়েছে নোকিয়া সি৩২, দাম কত?

Nokia Smartphone: নোকিয়া সি৩২ ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯৪৯৯ টাকা।

Nokia C32: ভারতে লঞ্চ হয়েছে নোকিয়া সি৩২ (Nokia C32) ফোন। এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে এই ফোনে। তিনটি রঙে এবং দুটো স্টোরেজ ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে নোকিয়া সি৩২ ফোন। জানা গিয়েছে, এই ফোনে রয়েছে একটি অক্টা-কোর চিপসেট। তবে নির্দিষ্ট ভাবে এই চিপসেটের নাম জানা যায়নি এখনও। নোকিয়া সংস্থার দাবি, একবার চার্জ দিলে তিনদিন পর্যন্ত চালু থাকবে নোকিয়া সি৩২ ফোন। এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। 

নোকিয়া সি৩২ ফোনের দাম

এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯৪৯৯ টাকা। নোকিয়া ইন্ডিয়া অনলাইন স্টোর থেকে এই ফোন কেনা যাবে। নো-কস্ট ইএমআই অফার পাবেন ক্রেতারা। ৬ মাসের জন্য পাওয়া যাবে ইএমআইয়ের সুবিধা। মাসিক কিস্তি ১৫৮৪ টাকার। Beach Pink, Charcoal, Mint- এই তিনটি রঙে ভারতে নোকিয়া সি৩২ লঞ্চ হয়েছে। 

নোকিয়া সি৩২ ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার

  • এই ফোনে রয়েছে ২.৫ডি ৬.৫৫ ইঞ্চির ডিসপ্লে। এছাড়াও রয়েছে অ্যান্ড্রয়েড ১৩ আউট অফ দ্য বক্সের সাপোর্ট। 
  • নোকিয়া 'সি' সিরিজের নতুন ফোনের ৪ জিবি ইনবিল্ট র‍্যামের পরিমাণ প্রায় ৭ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। 
  • এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের AI ফিচার যুক্ত প্রাইমারি সেনসর রয়েছে। তার সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর। এছাড়াও ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
  • নোকিয়া সি৩২ ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট রয়েছে। ফেস আনলক ফিচার রয়েছে এই ফোনে।

iQoo Smartphone: আইকিউওও জেড৭এস ৫জি (iQoo Z7s 5G) ফোন লঞ্চ হয়েছে ভারতে। এই স্মার্টফোন যুক্ত হয়েছে আইকিউওও জেড৭ সিরিজে (iQoo Z7 Series)। ৬ জিবি এবং ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ নিয়ে ভারতে লঞ্চ হয়েছে আইকিউওও জেড৭এস ৫জি ফোন। ৬ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টের দাম ১৮,৯৯৯ টাকা। অন্যদিকে ৮ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। আইকিউওও সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট এবং ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই ফোন কেনা যাবে। নরওয়ে ব্লু এবং প্যাসিফিক নাইট- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে আইকিউওও জেড৭এস ৫জি ফোন। 

আরও পড়ুন- জানেন কি বাসি রুটি টাটকার চেয়েও বেশি স্বাস্থ্যকর!

সেরা শিরোনাম

Airtel Recharge Plan: ডেটা ছাড়া প্রিপেড প্ল্যান আনল এয়ারটেল, ২০০ টাকার কম রিচার্জে ইউজাররা পাবেন কী কী সুবিধা ?
ডেটা ছাড়া প্রিপেড প্ল্যান আনল এয়ারটেল, ২০০ টাকার কম রিচার্জে ইউজাররা পাবেন কী কী সুবিধা ?
Jio Platforms IPO: ৩০,২১৩ কোটির IPO-র পথে Jio Platforms, নজরে 5G ইন্টারনেট পরিষেবা, ব্রডব্যান্ড ও AI ব্যবসার সম্প্রসারণ
৩০,২১৩ কোটির IPO-র পথে Jio Platforms, নজরে 5G ইন্টারনেট পরিষেবা, ব্রডব্যান্ড ও AI ব্যবসার সম্প্রসারণ
Tecno Smartphones: ২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের

ভিডিও

Durga Puja 2026 | মণ্ডপজুড়ে জোটবদ্ধতার ইতিহাস, সংহতিবোধে সেরা দমদম পার্ক তরুণ দল | #abpananda
Durga Puja 2026 | হারানো সুরের ঠিকানায় নিউটাউন CA ব্লক, কী চমক রয়েছে দর্শনার্থীদের জন্য?
Durga Puja 2026 | বৈদ্যবাটী থেকে গঙ্গাধরপুর, একনজরে দেখে নিন জেলার সেরা পুজো | #abpananda
Durga Puja 2026 | কোচবিহার থেকে দক্ষিণ দিনাজপুর, একনজরে দেখুন জেলার সেরা পুজো
Durga Puja 2026:সল্টলেক সেক্টর V-এ The International Institute of Hotel Management-এ উমা বন্দনা চলছে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belur Math Durga Puja: মঙ্গলারতি দিয়ে বেলুড় মঠে শুরু অষ্টমী পুজো, দেবীকে মৃন্ময়ী রূপে আরাধনা
মঙ্গলারতি দিয়ে বেলুড় মঠে শুরু অষ্টমী পুজো, দেবীকে মৃন্ময়ী রূপে আরাধনা
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Embed widget