এক্সপ্লোর

Nothing Phone 1: নাথিং ফোন ১-এর ক্যামেরা ফিচার কেমন হতে পারে? লঞ্চের আগে দেখে নিন

Nothing Phone 1 Camera: ভারতে এখনও লঞ্চ হয়নি নাথিং ফোন ১। কিন্তু লঞ্চের আগে থেকেই এই ফোন নিয়ে হইচই শুরু হয়ে গিয়েছে। আগামী ১২ জুলাই নাথিং সংস্থার সেমি-ট্রান্সপারেন্ট এই ফোন লঞ্চ হবে দেশে।

Nothing Phone 1: আগামী ১২ জুলাই ভারতে লঞ্চ হবে নাথিং ফোন ১ (Nothing Phone 1)। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোনের ক্যামেরা স্পেসিফিকেশন (Camera Specifications) প্রকাশ্যে এসেছে। ডুয়াল রেয়ার ক্যামেরা (Dual Rear Camera) সেটআপ থাকবে এই ফোনে। সেখানে একটি ৫০ মেগাপিক্সেলের Sony IMX766 সেনসর থাকবে বলে জানা গিয়েছে। মাঝামাঝি রেঞ্জের এই ফোনের দাম ৩০ থেকে ৪০ হাজার টাকার মধ্যে হতে পারে বলে মনে করা হচ্ছে। শোনা গিয়েছে, এই ফোনে একটি আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর থাকতে পারে। এর পাশাপাশি এও শোনা গিয়েছে যে, ফোনের বাক্সে চার্জার থাকবে না। অর্থাৎ চার্জার ছাড়াই ফোন ডেলিভারি পাবেন ক্রেতারা।

এই ফোনে প্রাইমারি ক্যামেরা সেনসর ছাড়াও থাকবে একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা সেনসর যেখানে ১১৪ ডিগ্রি ফিল্ড ভিউ পাওয়া যাবে। এছাড়াও এই ফোনের ক্যামেরা সেনসরে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন এবং ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট থাকবে। কালো এবং সাদা রঙে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। ফোনের ব্যাক প্যানেল হবে সেমি-ট্রান্সপারেন্ট। সেখানে আলো জ্বলার সাপোর্ট থাকবে। নাথিং ফোন ১ ভারতে কোন কোন র‍্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হবে তা জানা যায়নি।

ভারতে এখনও লঞ্চ হয়নি নাথিং ফোন ১। কিন্তু লঞ্চের আগে থেকেই এই ফোন নিয়ে হইচই শুরু হয়ে গিয়েছে। আগামী ১২ জুলাই নাথিং সংস্থার সেমি-ট্রান্সপারেন্ট এই ফোন লঞ্চ হবে দেশে। প্রথমে ‘ইনভাইট’ ভিত্তিক প্রি-বুকিং  শুরু হয়েছিল নাথিং ফোন ১- এর জন্য। তবে বর্তমানে এই ফোনের প্রি-বুকিং করার জন্য ‘প্রি-অর্ডার পাস’ উপলব্ধ হয়েছে ফ্লিপকার্টে। যেসব গ্রাহকরা ‘ইনভাইট অনলি’ পর্যায়ে ফোন বুক করতে পারেননি তাঁদের সুযোগ দেওয়া হবে এবার।

মাত্র ২০০০ টাকার বিনিময়ে ফ্লিপকার্টের মাধ্যমে নাথিং ফোন ১- এর জন্য প্রি-বুকিং করতে পারবেন আগ্রহীরা। যদি গ্রাহক প্রি-বুকিংয়ের পরেও ভাবেন যে এই ফোন কিনবেন না, তাহলে এই ২০০০ টাকা ফেরত পাওয়া যাবে। এর পাশাপাশি জানা গিয়েছে এই প্রি-অর্ডার পাস আগামী ৭ জুলাই পর্যন্ত ব্যবহার করতে বা কিনতে পারবেন আগ্রহীরা। এরপর ১২ জুলাই ফোন লঞ্চের পর রাত ৯টা থেকে ফোন কেনা যাবে। ১৮ জুলাই সন্ধে ৬টা পর্যন্ত এই ফোন কেনার সুযোগ পাবেন গ্রাহকরা। যাঁদের টাকা ফেরত পাওয়ার ব্যাপার থাকবে তাঁরা ১৯ জুলাই ২০০০ টাকা ফেরত পাবেন।

আরও পড়ুন- প্রতীক্ষার অবসান, লঞ্চ হল শাওমি ১২ লাইট, দেখে নিন বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন

সেরা শিরোনাম

Married Couple with Different Surnames: স্বামী-স্ত্রীর পদবী আলাদা হলে ডিভোর্সের সম্ভাবনা বেশি, বলছে রিপোর্ট
স্বামী-স্ত্রীর পদবী আলাদা হলে ডিভোর্সের সম্ভাবনা বেশি, বলছে রিপোর্ট
Salman Khan: বিগ বসের সঞ্চালনা করতে করতে মঞ্চেই হঠাৎ অসুস্থ সলমন খান? ক্যামেরায় যা ধরা পড়ল..
বিগ বসের সঞ্চালনা করতে করতে মঞ্চেই হঠাৎ অসুস্থ সলমন খান? ক্যামেরায় যা ধরা পড়ল..
Weather Update: আগামী সপ্তাহে বানভাসি হবে একাধিক জেলা, উত্তর থেকে দক্ষিণ, দাপট দেখাবে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ
আগামী সপ্তাহে বানভাসি হবে একাধিক জেলা, উত্তর থেকে দক্ষিণ, দাপট দেখাবে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ
Weather Alert: ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ফলা, তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা
ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ফলা, তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা

ভিডিও

CM Suvendu Adhikari: পুরুলিয়ায় আজ করম উৎসবে যোগ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP Ananda
Mamata TMC Protest Rally: দলীয় কার্যালয়ে হামলা, প্রতিবাদে পথে নামল মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস
CM Suvendu Adhikari: “আমরা কুর্মি সমাজকে UCC-এর বাইরে রেখেছি”, বললেন মুখ্যমন্ত্রী | ABP Ananda
CM Suvendu Adhikari:
Rejinagar By Election: দোলাচল কাটিয়ে ভোটের ময়দানে রবিউল আলম চৌধুরী | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Married Couple with Different Surnames: স্বামী-স্ত্রীর পদবী আলাদা হলে ডিভোর্সের সম্ভাবনা বেশি, বলছে রিপোর্ট
স্বামী-স্ত্রীর পদবী আলাদা হলে ডিভোর্সের সম্ভাবনা বেশি, বলছে রিপোর্ট
Salman Khan: বিগ বসের সঞ্চালনা করতে করতে মঞ্চেই হঠাৎ অসুস্থ সলমন খান? ক্যামেরায় যা ধরা পড়ল..
বিগ বসের সঞ্চালনা করতে করতে মঞ্চেই হঠাৎ অসুস্থ সলমন খান? ক্যামেরায় যা ধরা পড়ল..
Weather Update: আগামী সপ্তাহে বানভাসি হবে একাধিক জেলা, উত্তর থেকে দক্ষিণ, দাপট দেখাবে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ
আগামী সপ্তাহে বানভাসি হবে একাধিক জেলা, উত্তর থেকে দক্ষিণ, দাপট দেখাবে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ
Weather Alert: ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ফলা, তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা
ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ফলা, তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা
Vaibhav Sooryavanshi: মাত্র ১৫ বছর বয়সে মুম্বইয়ে ৩ কোটি টাকার বাড়ি! বৈভবের আয় ও সম্পত্তি চোখ ধাঁধিয়ে দেবে
মাত্র ১৫ বছর বয়সে মুম্বইয়ে ৩ কোটি টাকার বাড়ি! বৈভবের আয় ও সম্পত্তি চোখ ধাঁধিয়ে দেবে
Humayun Kabir : এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
IND vs BRA: ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
Nandigram By Election: 'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
Embed widget