এক্সপ্লোর

Nothing Phone 1: নাথিং ফোন ১ কেনার জন্য আর লাগবে না 'ইনভাইট'! দ্রুত নতুন নিয়ম চালুর ইঙ্গিত

Nothing Smartphone: শোনা যাচ্ছে, নাথিং ফোন ১- এর দাম ৩০ হাজার টাকার আশপাশে হতে পারে।

কলকাতা: নাথিং ফোন ১ (Nothing Phone 1) , লঞ্চের আগে থেকেই এই ফোন নিয়ে হইচই শুরু হয়েছে। প্রাথমিক ভাবে শোনা গিয়েছিল যে স্পেশ্যাল ইনভাইট (Invite) না পেলে এই ফোন কেনা যাবে। অর্থাৎ আমি-আপনি চাইলেই এই ফোন কিনতে পারব না। গ্রাহকের কাছে স্পেশ্যাল ইনভাইট এলে অর্থাৎ তাঁকে বেছে নেওয়া হলে, তবে কেনা যাবে নাথিং ফোন ১। তবে এবার শোনা গিয়েছে আশার বাণী। এই ইনভাইট পদ্ধতি নাকি বাতিল হতে চলেছে। সবার জন্যই থাকতে চলেছে নাথিং ফোন ১ কেনার সুযোগ। সম্প্রতি জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মা এমনটাই আভাস দিয়েছেন ট্যুইটে। আগামী ১২ জুলাই লঞ্চ হতে চলেছে নাথিং সংস্থার সেমি ট্রান্সপারেন্ট (Semi Transparent Smartphone) স্মার্টফোন নাথিং ফোন ১।

আপাতত ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোনের অনলাইন বুকিং করা যাচ্ছে। এর পাশাপাশি রিলায়েন্স ডিজিটালে অফলাইনেও এই ফোন কেনা যাবে বলে শোনা গিয়েছে। বর্তমানে স্পেশ্যাল ইনভাইট থাকলে তবে এই ফোনের জন্য প্রি-বুকিং করতে পারবেন গ্রাহকরা। তবে এই পদ্ধতি খুব তাড়াতাড়ি বন্ধ হতে চলেছে বলে শোনা গিয়েছে। ফ্লিপকার্টের মাধ্যমেই নাকি সকলে এই ফোনের জন্য প্রি-বুকিংয়ের সুযোগ পাবেন। তবে কবে থেকে এই নতুন নিয়ম চালু হবে তা জানা যায়নি। এর পাশাপাশি এও শোনা যাচ্ছে যে, নাথিং ফোন ১ মডেলের দাম হয়তো ৩০ হাজার টাকার আশপাশে হতে চলেছে। যদিও এখনও এই ফোনের দাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেনি নাথিং সংস্থা।

৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ও ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ- এই দুই কনফিগারেশনে ভারতে লঞ্চ হতে পারে নাথিং ফোন ১। কালো রঙে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। একনজরে এই ফোনের বিভিন্ন সম্ভাব্য ফিচারগুলো দেখে নিন।

সেমি ট্রান্সপারেন্ট ফোন- এতদিন যত স্মার্টফোন দেশে লঞ্চ হয়েছে তার থেকে একদম আলাদা হতে চলেছে নাথিং (Nothing) সংস্থার এই ফোন। কারণ এই ফোনের রেয়ার প্যানেল বা পিছনের অংশ হল ট্রান্সপারেন্ট অর্থাৎ স্বচ্ছ। এখানে আবার আলো জ্বলে ওঠার ফিচারও থাকতে চলেছে। ইতিমধ্যেই নাথিং কোম্পানি তাদের অফিশিয়াল সোশ্যাল মিডিয়ায় এই ফোনের পিছনের অংশের ছবি প্রকাশ করেছে। আর সেখানেই এই সেমি-ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেল দেখা গিয়েছে।

প্রসেসর ও ডিসপ্লে- স্ন্যাপড্রাগন ৭৭৮জি+ চিপ থাকতে পারে নাথিং ফোন ১-এ। এছাড়াও এই ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকতে পারে। অ্যান্ড্রয়েড ১২ সাপোর্টও থাকার সম্ভাবনা রয়েছে নাথিং সংস্থার এই ফোনে। ৬.৫৫ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে এই ফোনে।

আরও পড়ুন- স্যামসাং গ্যালাক্সির প্রথম 'Rugged' ফোন আসছে, কী কী ফিচার থাকবে?

সেরা শিরোনাম

Hockey India: এশিয়ান গেমসে সোনা জয়, ভারতীয় পুরুষ হকি দলের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা ওড়িশা সরকারের
এশিয়ান গেমসে সোনা জয়, ভারতীয় পুরুষ হকি দলের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা ওড়িশা সরকারের
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব

ভিডিও

Mamata Banerjee | পশ্চিম মেদিনীপুরে বামপন্থী আইনজীবীদের ওপর হামলা, সিপিএমের পাশে দাঁড়ালেন মমতা | ABP Ananda LIVE
Kunal Ghosh | ফের ঐক্যবদ্ধ থাকার বার্তা কুণালের | ABP Ananda LIVE
Samik Bhattacharya | বারাণসীতে পশ্চিমবঙ্গ ভবন এবং একটি সাংস্কৃতিক কেন্দ্র ? কী জানালেন শমীক ?
Tulu Mondal News | DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার আধিকারিক | ABP Ananda LIVE
Anandalok Puroskar | জে ডব্লু ম্যারিয়টে চাঁদের হাট, প্যান্টালুনস আনন্দলোক পুরস্কারে সম্মানিত কারা ? | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Hockey India: এশিয়ান গেমসে সোনা জয়, ভারতীয় পুরুষ হকি দলের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা ওড়িশা সরকারের
এশিয়ান গেমসে সোনা জয়, ভারতীয় পুরুষ হকি দলের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা ওড়িশা সরকারের
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Women's Health: পর্যাপ্ত ঘুমের পরও ক্লান্তি কাটছে না? ৩৫-এর পর এই ব্লাড টেস্টগুলি করাতে পারেন মেয়েরা
পর্যাপ্ত ঘুমের পরও ক্লান্তি কাটছে না? ৩৫-এর পর এই ব্লাড টেস্টগুলি করাতে পারেন মেয়েরা
Rohit Sharma: সচিনের ২২ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন রোহিত, হাঁকালেন দ্রুততম...
সচিনের ২২ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন রোহিত, হাঁকালেন দ্রুততম...
Recruitment Scam: পঞ্চায়েত ভোটের টাকা তুলতে ৭০০ অকৃতকার্যকে চাকরি ? দাবি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্তর
পঞ্চায়েত ভোটের টাকা তুলতে ৭০০ অকৃতকার্যকে চাকরি ? দাবি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্তর
Mob Lynching: গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে খুনের অভিযোগ, গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২ জন
গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে খুনের অভিযোগ, গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২ জন
Embed widget