এক্সপ্লোর

Nothing Phone 2a: ভারতে নাথিং ফোন ২এ- এর দাম কত হতে পারে? কবে লঞ্চ হবে এই ফোন? কী কী ফিচার থাকতে পারে?

Nothing Smartphones: ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ - এই দুই ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে নাথিং ফোন ২এ মডেল। 

Nothing Phone 2a: ভারতে আগামী ৫ মার্চ লঞ্চ হতে চলেছে নাথিং ফোন ২এ (Nothing Phone 2a)। এটি সংস্থার তৃতীয় মডেল (Third Nothing Phone in Indian Market) হিসেবে দেশে লঞ্চ হতে চলেছে। শোনা গিয়েছে, নাথিং ফোন ২এ মডেলের দাম এর ঠিক আগে গতবছর জুলাই মাসে লঞ্চ হওয়া নাথিং ফোন ২ (Nothing Phone 2) - এর তুলনায় কম হবে। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে নাথিং ফোন ১ এবং নাথিং ফোন ২ ভারতে লঞ্চ হয়েছে। এবার আসছে নাথিং ফোন ২এ। এই তৃতীয় মডেলে আগের দুই ফোনের মধ্যে ট্রান্সপারেন্ট রেয়ার প্যানেল এবং সেখানে Glyph ইন্টারফেজের সাপোর্ট থাকবে কিনা তা স্পষ্ট নয়। এই Glyph ইন্টারফেজের সাপোর্ট থাকলে ফোনে কোনও ফোনকল, নোটিফিকেশন কিংবা অ্যালার্ট এলে ব্যাক প্যানেলে থাকা একটি এলইডি আলো ব্লিঙ্ক করে। আগের দুই ফোন অর্থাৎ নাথিং ফোন ১ এবং নাথিং ফোন ২ - এই দুই মডেলে এই ফিচার ছিল। তবে নাথিং ফোন ২এ মডেলে এই ফিচার থাকবে কিনা তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। বরং ফাঁস হওয়া বিভিন্ন টিজার ইমেজে দেখা গিয়েছে নাথিং ফোন ২এ কালো রঙের রেয়ার প্যানেল নিয়ে লঞ্চ হতে পারে। 

ভারতে নাথিং ফোন এ২- এর সম্ভাব্য দাম

এক্স মাধ্যমে টিপস্টার যোগ্রাশ ব্রার দাবি করেছেন ভারতে নাথিং ফোন ২এ- এর দাম ৩০ হাজার টাকার আশপাশে হতে পারে। তবে নাথিং সংস্থা আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। প্রসঙ্গত উল্লেখ্য, নাথিং ফোন ২০২৩ সালের জুলাই মাসে লঞ্চ হয়েছিল। এই ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ৩৬,৯৯৯ টাকা। অন্যদিকে ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ মডেলের দাম ছিল ৩৮,৯৯৯ টাকা। এর আগে নাথিং ফোন ১ লঞ্চ হয়েছিল দেশে। সেখানে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ছিল ২৯,৯৯৯ টাকা। আর ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ৩১,৯৯৯ টাকা। নাথিং ফোন ১ লঞ্চ হয়েছিল ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়েও। এই ভ্যারিয়েন্টের দাম ছিল ৩৫,৯৯৯ টাকা। 

নাথিং ফোন ২এ - এর সম্ভাব্য ফিচার এবং স্পেসিফিকেশন

  • এই ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৭২০০ প্রসেসর থাকতে পারে। 
  • এই ফোন অ্যান্ড্রয়েড ১৪ বেসড NothingOS 2.5 এর সাহায্যে পরিচালিত হতে পারে।
  • ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত একটি OLED ডীসপ্লে থাকতে পারে নাথিং ফোন ২এ মডেলে যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ।
  • কালো এবং সাদা রঙে এই ফোন লঞ্চ হতে পারে। ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ - এই দুই ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে নাথিং ফোন ২এ মডেল। 
  • এই ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার থাকতে পারে। ফোনের ডিসপ্লের উপরে থাকতে পারে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

আরও পড়ুন- ভারতে লঞ্চ হতে চলেছে আইকিউওও জেন৯ ফোন, কী কী ফিচার থাকতে পারে এই ফোনে? রইল তালিকা

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget