এক্সপ্লোর

Nothing Phone 2a: স্বচ্ছ ব্যাক প্যানেল থাকলেও নাথিং ফোন ২এ মডেলে হতে পারে এই বড় পরিবর্তন ! কী সুবিধা নাও থাকতে পারে?

Smartphone: নাথিং ফোন ১ এবং নাথিং ফোন ২ মডেলে একটি এমন ফিচার ছিল যা ইউজারদের নজর কেড়েছিল। সেই ফিচার নাথিং ফোন ২এ মডেলে নাও থাকতে পারে। সেটি কোন ফিচার?

Nothing Phone 2a: নাথিং সংস্থার সিইও কার্ল পেয়ি সম্প্রতি জানিয়েছেন যে নাথিং ফোন ২এ (Nothing Phone 2a) ভারতে প্রবেশ করতে আর বেশিদিন দেরি নেই। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোনের সম্ভাব্য ডিজাইন (Expected Design) অনলাইনে ফাঁস হয়েছে। আর সেখানেই দেখা গিয়েছে চমক। কারণ নাথিং ফোন ১ (Nothing Phone 1) কিংবা নাথিং ফোন ২ (Nothing Phone 2) - এর মতো নাথিং ফোন ২এ ফোনে ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ রেয়ার প্যানেল থাকলেও, সেখানে Glyph Interface থাকবে না। অর্থাৎ আগের দুই মডেলের মতো এই ফোনে কোনও ফোন কিংবা অ্যালার্ট বা নোটিফিকেশন এলে ফোনের ব্যাক প্যানেলে এলইডি লাইট জ্বলবে না, ইউজার সতর্ক হতে পারবেন না। তবে এই Glyph Interface যে নাথিং ফোন ২এ মডেলে থাকবে না তা কিন্তু নিশ্চিত নয়। কারণ সংস্থার তরফে এখনও কিছু ঘোষণা করা হয়নি। যে ছবি প্রকাশ্যে এসেছে সেখানে রেয়ার প্যানেলে শুধু সাদা রঙের ফিনিশ লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু কোনও Glyph Interface- এর ফিচার দেখা যায়নি। তাই অনুমান করা হচ্ছে নাথিং ফোন ২এ মডেলের রেয়ার প্যানেল শুধুই ট্রান্সপারেন্ট হতে পারে। 

নাথিং ফোন ২এ মডেলের  সম্ভাব্য ক্যামেরা স্পেসিফিকেশন

নাথিং ফোন ২এ মডেলে ব্যাক প্যানেলে বাঁদিকে উপরের কোণে দুটো ক্যামেরা লেন্স সাজানো থাকবে লম্বালম্বি ভাবে। নাথিং ফোন ১ এবং নাথিং ফোন ২- এর মতো ক্যামেরা থাকবে না নাথিং ফোন ২এ মডেলে। ফেব্রুয়ারি মাসের শেষদিকে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এই ফোন লঞ্চ হতে পারে। মাঝারি রেঞ্জের এই ফোন ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। 

গত কয়েক সপ্তাহ ধরে নাথিং ফোন ২এ সম্পর্কে বেশ কিছু সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে

  • এই ফোনে অ্যান্ড্রয়েড ১৩- র সাপোর্ট থাকতে পারে। কালো এবং সাদা রঙে নাথিং ফোন ২এ লঞ্চ হতে পারে। 
  • এছাড়াও থাকতে পারে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। 
  • নাথিং ফোন ২এ মডেলে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭২০০ প্রসেসর থাকতে পারে।
  • এই ফোনের রেয়ার ক্যামেরা মডিউলে ৫০ মেগাপিক্সেলের Samsung GN9 সেনসর থাকতে পারে। এর সঙ্গে ৫০ মেগাপিক্সেলের JN1 ক্যামেরা থাকতে পারে। ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের Sony IMX615 ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার কথা রয়েছে। 

আরও পড়ুন- রেডমি এ৩ ফোনে থাকবে বড় ডিসপ্লে, আর কী কী ফিচারে উন্নতি হয়েছে আগের মডেলের তুলনায়?

সেরা শিরোনাম

Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget