এক্সপ্লোর

OnePlus Smartphones: ওয়ানপ্লাসের এই ফোন কিনে সমস্যায় পড়লে ফেরত পাবেন পুরো টাকা, কোন মডেলে রয়েছে এমন সুযোগ?

OnePlus 12R: ইতিমধ্যেই যাঁরা এই ফোন কিনেছেন, তাঁদের ফোনে যদি কোনও সমস্যা দেখা যায় তাহলে ১৬ মার্চের মধ্যে ওয়ানপ্লাসের কাস্টোমার সার্ভিসে সেই প্রসঙ্গে জানিয়ে রিফান্ডের দাবি জানাতে পারবেন।

OnePlus Smartphones: ওয়ানপ্লাসের ফোন কিনলে টাকা ফেরত পাবেন ক্রেতারা। ওয়ানপ্লাস ১২আর (OnePlus 12R) মডেল কিনলে ক্রেতারা মার্চ মাসের মাঝামাঝি সময় পর্যন্ত রিফান্ড (Refund) পেতে পারেন। শোনা গিয়েছে, ওয়ানপ্লাস সংস্থার প্রেসিডেন্ট এবং সিওও কিন্ডার লিউ একথা ঘোষণা করেছেন। ওয়ানপ্লাস ১২আর ফোন কিনলে আগামী ১৬ মার্চ পর্যন্ত রিফান্ড পেতে পারেন। তবে এক্ষেত্রে কিছু শর্ত রয়েছে। 

ওয়ানপ্লাস ১২আর ফোনের ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনলে আগামী ১৬ মার্চ পর্যন্ত রিফান্ড পাওয়া যাবে ফোনের পুরো দাম। সংস্থার কাস্টোমার কেয়ার সার্ভিস টিমের কাছে যাবতীয় তথ্য রয়েছে। তবে এমনি এমনি রিফান্ড পাবেন না ক্রেতারা। যদি ফোন কেনার পর কোনও সমস্যা দেখা যায় তাহলে ওয়ানপ্লাসের কাস্টোমার সার্ভিসে সেই ব্যাপারে জানাতে হবে এবং রিফান্ডের দাবি করতে পারবেন ক্রেতারা। অর্থাৎ যাঁরা ওয়ানপ্লাস ১২আর ফোন কিনেছেন তাঁরা এই একমাসের রিফান্ড পিরিয়ডের মধ্যে ফোন ফিরিয়ে দিতে পারবেন। ১৬ মার্চ পর্যন্ত চলবে এই রিফান্ড পর্যায়। 

গত ২৩ জানুয়ারি ভারতে লঞ্চ হয়েছিল ওয়ানপ্লাস ১২আর ফোন। আর এই ফোনের বিক্রি শুরু হয়েছে ৬ ফেব্রুয়ারি। ইতিমধ্যেই যাঁরা ফোন কিনেছেন, তাঁদের ফোনে যদি কোনও সমস্যা দেখা যায় তাহলে ১৬ মার্চের মধ্যে ওয়ানপ্লাসের কাস্টোমার সার্ভিসে সেই প্রসঙ্গে জানিয়ে রিফান্ডের অর্থাৎ টাকা ফেরত পাওয়ার দাবি জানাতে পারবেন।

ওয়ানপ্লাস ১২আর ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন

  • এই ফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চির 1.5K (1,264x2,780 pixels) LTPO 4.0 AMOLED স্ক্রিন। এছাড়াও রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট। এর সঙ্গে ১৬ জিবি পর্যন্ত LPDDR5x র‍্যাম যুক্ত রয়েছে। Android 14-based OxygenOS 14 out-of-the-box- এর সাপোর্টে পরিচালিত হবে ওয়ানপ্লাস ১২আর ফোন। 
  • এই ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর। এটিই রেয়ার ক্যামেরা মডিউলের মেন সেনসরের। এটি একটি Sony IMX890 সেনসর। এর সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা যেখানে ১১২ ডিগ্রি ফিল্ড ভিউ পাওয়া সম্ভব। আর রয়েছে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 
  • ওয়ানপ্লাস ১২আর ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০০ ওয়াটের SuperVOOC ওয়্যারড চার্জিং সাপোর্ট রয়েছে। কোনও ওয়্যারলেস চার্জিং সাপোর্ট এই ফোনে নেই। ফোনের ওজন প্রায় ২০৭ গ্রাম। ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে ১২৮ জিবি UFS 3.1 স্টোরেজ এবং ২৫৬ জিবি UFS 4.0 স্টোরেজ। 

ভারতে ওয়ানপ্লাস ১২আর ফোনের দাম

এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ৩৯,৯৯৯ টাকা। এছাড়াও রয়েছে ১৬ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেল, যার দাম ৪৫,৯৯৯ টাকা। 

আরও পড়ুন- কবে লঞ্চ হতে পারে শাওমি ১৪ আলট্রা? কী কী ফিচার থাকতে পারে এই ফোনে?

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক
Protest Against Mahua Moitra | 'ছোড়া হল' ডিম, দেখানো হল কালো পতাকা! বিক্ষোভের মুখে মহুয়া
Cyclonic Storm Akvan : আগামিকাল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'আকভান', কতটা প্রভাব পড়বে এই রাজ্যে?
Municipal Corporation Election: কলকাতা পুরসভার ভোট নিয়ে আগামী সোমবার শুনানি হতে পারে Supreme Court-এ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget