এক্সপ্লোর

OnePlus Phones: ভারতে আসছে ওয়ানপ্লাস ১৩, থাকবে শক্তিশালী প্রসেসর-ব্যাটারি, ঝাঁ-চকচকে ক্যামেরাও

OnePlus 13: ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর, ৬৪ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং ৪৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স থাকতে পারে ওয়ানপ্লাস ১৩ ফোনে।

OnePlus Phones: ওয়ানপ্লাস ১৩ (OnePlus 13) চিনে লঞ্চ হতে চলেছে আগামী ৩১ অক্টোবর। ভারতেও লঞ্চ হবে এই ফোন। তবে কবে তার নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। অনুমান করা হচ্ছে, সম্ভবত আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের জানুয়ারি মাসে ওয়ানপ্লাস ১৩ ফোন ভারতে (OnePlus 13 India Launch) লঞ্চ হবে। তবে নির্দিষ্ট ভাবে কিছু জানা যায়নি এখনও। ওয়ানপ্লাস ১৩ ফোনের দাম ভারতে কত হতে পারে তা সঠিক ভাবে জানা না গেলেও প্রযুক্তি বিশেষজ্ঞদের অনেকে এই প্রসঙ্গে আন্দাজ করেছেন। এক্ষেত্রে উল্লেখ্য ওয়ানপ্লাস ১২ (OnePlus 12) ফোনের লঞ্চের সময় দাম ছিল ৬৯,৯৯৯ টাকা। এর থেকে ওয়ানপ্লাস ১৪- র দাম বেশ কিছুটা বেশি হবে বলেই অনুমান। শোনা যাচ্ছে, ওয়ানপ্লাস ১৩ ফোনের বেস ভ্যারিয়েন্টের লঞ্চের সময় দাম ৭৭ হাজার টাকার আশপাশে হতে পারে। তবে ওয়ানপ্লাস কর্তৃপক্ষ এই বিষয়ে এখনও কিছু ঘোষণা করেনি। 

কী কী ফিচার থাকতে পারে ওয়ানপ্লাস ১৩ ফোনে, দেখে নিন একনজরে 

  • এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট থাকার কথা শোনা গিয়েছে। এই প্রসেসরের গতি আগের চিপসেটের তুলনায় বাড়বে এবং এর সঙ্গে যুক্ত থাকবে বিভিন্ন এআই ফিচার।
  • ওয়ানপ্লাস ১৩ ফোনে একটি ৬.৭ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। এটি একটি QHD+ OLED ডিসপ্লে হতে পারে যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ।
  • ওয়ানপ্লাস ১৩ ফোনে একটি শক্তিশালী ৬০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। এর সঙ্গে ১০০ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট দেখা যেতে পারে। এর পাশাপাশি ওয়্যারলেস ম্যাগনেটিক চার্জিং ফিচারের সাপোর্ট থাকারও সম্ভাবনা রয়েছে।
  • ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর, ৬৪ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং ৪৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স থাকতে পারে ওয়ানপ্লাস ১৩ ফোনে। অর্থাৎ ট্রিপল রেয়ার ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে এই ফোনে।
  • ওয়ানপ্লাস ১৩ ফোনে পরিচালিত হতে পারে অ্যান্ড্রয়েড ১৫ বেসড OxygenOS 15- র সাহায্যে। ইউজাররা পাবেন স্মুদ সফটওয়্যার এক্সপিরিয়েন্স। 

কেমন হতে চলেছে ওয়ানপ্লাস ১৩ ফোনের ডিজাইন 

ডিজাইনের দিক থেকে ওয়ানপ্লাস ১৩ ফোন অত্যন্ত স্টাইলিশ একটি মডেল হতে চলেছে। এই ফোনে থাকতে চলেছে একটি মাইক্রো কোয়াড কার্ভড ডিসপ্লে। ফোনের ব্যাক প্যানেলে থাকবে গোলাকার রেয়ার ক্যামেরা মডিউল। তিনটি ক্যামেরা সেনসরের সঙ্গে এই ক্যামেরা ইউনিটে থাকবে এলইডি ফ্ল্যাশ। এই এলইডি ফ্ল্যাশ থাকবে ছোট্ট চৌকো আকৃতিতে।

সেরা শিরোনাম

Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget